অয়ন ঘোষাল: ভিড়ে ঠাসা মণ্ডপের ভিতর ছিল না পর্যাপ্ত এসি। ফলে না হচ্ছিল পর্যাপ্ত ঠান্ডা, না হচ্ছিল ঠিকঠাক ভেন্টিলেশন। চোরবাগান বিপর্যয়ে সরেজমিনে মণ্ডপ পরিদর্শনের পর এমনটাই জানাচ্ছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। ফরেন্সিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মণ্ডপের ভিতরে ঠাণ্ডা আবহ তৈরি করার জন্য ছিল না পর্যাপ্ত বাতানুকুল যন্ত্র। আর সেই কারণেই দমবন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল মণ্ডপের ভিতরেই। ২৪ টি এসি কাজ করলেও যথেষ্ট কুলিং হচ্ছিল না, এমনটাই জানিয়েছে ফরেন্সিক টিম।
উদ্যোক্তাদের গাফিলতি
মণ্ডপে মোট ১৩৪ টনের ২৪ টি এসি-র আউটলেট ছিল। তাঁরা মনে করছেন, ভিড়ে ঠাসা ওই মণ্ডপে পর্যাপ্ত ভেন্টিলেশন দিতে ২৪টি এসি ছিল অপ্রতুল। এক্ষেত্রে উদ্যোক্তাদের যথেষ্ট গাফিলতি রয়েছে বলে মনে করছে, ফরেন্সিক দল। মণ্ডপের ভেন্টিলেশন সিস্টেম খতিয়ে দেখার পর মত ফরেন্সিক বিশেষজ্ঞদের মত, ২৪ টি এসি কাজ করলেও যথেষ্ট কুলিং হচ্ছিল না। আর কুলিং না হওয়ায় ভিতরে দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হয়। এর ফলে, একসঙ্গে মণ্ডপ থেকে বেরনোর চেষ্টা করে বহু মানুষ।
এর ফলে, একসঙ্গে মণ্ডপ থেকে বেরনোর চেষ্টা করে বহু মানুষ। ফলে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। পদপিষ্ট হওয়ার পর অনেকের শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়। এই তথ্য রিপোর্ট আকারে রাজ্য সরকারের কাছে জমা দেবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা, এমনটাই জানানো হয়েছে। প্রসঙ্গত, প্রথম সপ্তমীর সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগান মণ্ডপে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন। ঘটনার তদন্তে নেমে উঠে এসেছে মাইকে ভুল ঘোষণার কথাও। যে বিভ্রান্তিকর ঘোষণা-ই ডেকে আনে বিপদ।
বিভ্রান্তিকর ঘোষণায় বিপদ
'মণ্ডপ ভেঙে পড়ছে, আপনারা বেরিয়ে যান,' বিভ্রান্তিকর এই ঘোষণার পরই হুড়োহুড়ি সৃষ্টি হয়। ভুল ঘোষণার জন্য ইতিমধ্যেই সেদিন অ্যানাউন্সমেন্টের দায়িত্বে থাকা ২ জন- সেন্টু ও কালিয়াকে গ্রেফতার করেছে পুলিস। ওদিকে, মৃতদের ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে, পদপিষ্ট হওয়ার ঘটনায় ফেটে গিয়েছিল ফুসফুস ও পাকস্থলী। ঘটনাস্থলেই প্রাণ হারান ১৭ জন। পরে আরও ২ জনের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ৩৫ জন।
সিট গঠন
এই ঘটনার তদন্তে সিট গঠন করেছে রাজ্য। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এই সিট গঠন করা হয়েছে। ৩ মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে সিটকে। তদন্তভার গ্রহণ করেই গতকাল সিট চোরবাগান সর্বজনীন মণ্ডপ পরিদর্শনে যায়। তদন্তের স্বার্থে এখনই খোলা হচ্ছে না চোরবাগান মণ্ডপ। বিসর্জন হবে না প্রতিমারও।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)