• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /আত্মসমর্পণের পরই চোরবাগান বিপর্যয়ে গ্রেফতার কালিয়া, স্ত্রীর বিস্ফোরক দাবি

আত্মসমর্পণের পরই চোরবাগান বিপর্যয়ে গ্রেফতার কালিয়া, স্ত্রীর বিস্ফোরক দাবি

Chorbagan Stampede: চোরবাগান কাণ্ডে বিভ্রান্তিকর ঘোষণার জেরে কুশল মজুমদার ওরফে কালিয়া ও সন্তু রাহা সহ মোট দু'জন ঘোষককে গ্রেফতার করেছে পুলিস। মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে ৯। ধৃত কুশল মজুমদারের স্ত্রীর বিস্ফোরক দাবি।

Written BySudeshna Paul Saha
Published: Oct 23, 2026, 12:35 PM IST|Updated: Oct 23, 2026, 01:01 PM IST
joinshare
আত্মসমর্পণের পরই চোরবাগান বিপর্যয়ে গ্রেফতার কালিয়া, স্ত্রীর বিস্ফোরক দাবি
Image Credit: বিপর্যয়ের পরের ছবি

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অয়ন ঘোষাল: চোরবাগান কাণ্ডে আরও এক ঘোষককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম কুশল মজুমদার ওরফে কালিয়া। তাঁকে লালবাজারে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিভ্রান্তিকর ঘোষণা করে বিপদ বাড়ানোর জন্য বৃহস্পতিবারই আর এক ঘোষককে নদিয়া থেকে গ্রেফতার করা হয়েছিল। আজ শুক্রবার বেলা ১ টা নাগাদ দুজনকেই ব্যাঙ্কশাল কোর্টে হাজির করানোর কথা। সুতরাং, ঘোষণা সংক্রান্ত গ্রেফতারির সংখ্যা বেড়ে দুই হল। মোট গ্রেফতারি ৯।

বৃহস্পতিবার নদিয়া থেকে চোরবাগান পুজো কমিটির কোষাধ্যক্ষ সঞ্জীব রাহা ওরফে সন্তুকে আটক করা হয়। বিপর্যয়ের পর থেকেই পলাতক ছিলেন তিনি। তাঁর বাড়িতে গিয়ে খোঁজখবর নেওয়া হলেও পাত্তা পাওয়া যায়নি সন্তুর। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দু’জনকে চিহ্নিত করেছিল পুলিশ। তাঁদের মধ্যে সন্তু ছিলেন। তাঁদের গতিবিধির উপর নজর রাখা হয়েছিল। তাঁদের খোঁজে বিভিন্ন দিকে অনুসন্ধানও চালানো হয়।

পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই সন্তুর মোবাইল বন্ধ ছিল। গোপন আস্তানা থেকে বিভিন্ন সময়ে অন্য অন্য নম্বর থেকে পরিবার এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন সন্তু। পুলিশ সূত্রে আরও খবর, সন্তু এবং কুশল এই দুই সন্দেহভাজন ঘোষকের বাড়ি গিরিশ পার্ক থানার অমর বসু সরণিতে। মণ্ডপ থেকে ৫০ মিটারের মধ্যেই। কুশল কাল গভীর রাতে গিরিশ পার্ক থানায় গিয়ে আত্মসমর্পণ করে। এরপর তাকে গ্রেফতার করা হয়।

স্ত্রীর বড় দাবি

সপ্তমীর সন্ধ্যায় ঘটনার সময় চোরবাগান পুজোমণ্ডপে ঘোষণার দায়িত্বে ছিল কালিয়া ও সন্তু। তাদের বিভ্রান্তিকর ঘোষণাতেই বিপর্যয়ের সূত্রপাত বলে অভিযোগ। এদিকে জি ২৪ ঘণ্টার কাছে কুশল মজুমদারের স্ত্রী কোয়েল মজুমদার দাবি করেছেন, "স্বামীকে ২৭ অক্টোবর পর্যন্ত গা ঢাকা দিয়ে অন্য কোথাও থাকতে বলা হয়েছিল। কিন্তু স্বামী ক্রমশ উপলব্ধি করেন প্রভাবশালীরা তার মাথার ওপর থেকে একে একে হাত তুলে নিচ্ছে। তাই বিপাকে পড়ে আজ ভোরে তিনি থানায় আত্মসমর্পণ করেন।"

আরও পড়ুন, থাকছে প্যান্ডেল, প্রতিমার কী হবে? চোরবাগানের গ্রাউন্ডজিরো ঘুরে বড় সিদ্ধান্ত SIT-এর

আরও পড়ুন, মাইকে ঘোষণাই কাল? চোরবাগান কাণ্ডে এবার গ্রেফতার পুজো কমিটির সদস্য

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Kolkata Stampede
Durga Puja