• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /মাইকে ঘোষণাই কাল? চোরবাগান কাণ্ডে এবার গ্রেফতার পুজো কমিটির সদস্য

মাইকে ঘোষণাই কাল? চোরবাগান কাণ্ডে এবার গ্রেফতার পুজো কমিটির সদস্য

Kolkata Stampede: ধৃতের নাম সঞ্জীব রাহা ওরফে সেন্টু। নদিয়া থেকে লালবাজারে এনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Written ByTanumoy Ghosal
Published: Oct 22, 2026, 07:41 PM IST|Updated: Oct 22, 2026, 07:47 PM IST
joinshare
মাইকে ঘোষণাই কাল? চোরবাগান কাণ্ডে এবার গ্রেফতার পুজো কমিটির সদস্য
Image Credit:

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

বিক্রম দাস: মাইকে ঘোষণাই কাল? চোরবাগান কাণ্ডে এবার গ্রেফতার পুজো কমিটির সদস্য়। ধৃতের নাম সঞ্জীব রাহা ওরফে সেন্টু। নদিয়া থেকে লালবাজারে এনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন:   ৩ মাসেই রিপোর্ট ! চোরবাগান কাণ্ডে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে সিট গঠন রাজ্যের

মাইকে ঘোষণাই কাল?

সপ্তমী বিপর্যয়। প্রথম সপ্তমীর সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগানে সার্বজনীনে পদপিষ্ট হয়ে প্রাণ গেল ১৯ জনের। আহত ২৫।  অভিযোগ, মাইকে ঘোষণা করা হয়, 'মণ্ডপের দিকে কেউ আসবেন না। মণ্ডপ পড়ে যাচ্ছে। বেরিয়ে যান আপনারা, বেরিয়ে যান। মণ্ডপ ভেঙে পড়ছে'। এরপরই শুরু হল হুড়োহুড়ি। শেষে এই বিপর্যয়।

পুজোর ভিড়ের মাঝে এই ঘোষণা কে বা কারা করলেন? প্রাথমিক তদন্তে জানা যায়, পুজোর কমিটি অফিসে ঘোষণার দায়িত্বে ছিলেন সঞ্জীব রাহা ওরফে সেন্টু। সঙ্গে কালিয়া নামে আরও একজন। ঘটনার পর থেকে পলাতক ছিলেন দু'জনই। তাঁদের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল পুলিস। অবশেষে নদীয়ায় ধরা পড়ল সঞ্জীব।

চোরবাগান কাণ্ডে সিট

এদিকে হাইকোর্টের পরামর্শে চোরবাগান কাণ্ডে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে ৬ সদস্যের সিট গঠন করল রাজ্য়। ৩ মাসের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিটকে। আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় চোরবাগানের ঘটনাস্থল পরিদর্শন করেন সিটের সদস্যরা।

আরও পড়ুন: কারা, কতটা দায়ী সেটা তদন্তে প্রমাণ হবে...! চোরবাগান কাণ্ডে সিট তদন্তে গর্জে উঠলেন দিলীপ ঘোষ

হাইকোর্টের পরামর্শে সিট

চোরবাগান কাণ্ডে কর্মরত কোনও বিচারপতি নেতৃত্বে সিট গঠন করতে চেয়ে হাইকোর্টে প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছিল রাজ্য়। শুনানি প্রধান বিচারপতি বলেন, 'তদন্ত কমিশনের জন্য একজন কর্মরত বিচারপতিকে মনোনীত করার জন্য সরকারের তরফ থেকে আমার কাছে অনুরোধ করা হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী এবং বিচারপতিদের সংখ্যার অপ্রতুলতার কথা মাথায় রেখে কর্মরত বিচারপতিকে দিয়ে কমিশন গঠন সম্ভব নয়। সেক্ষেত্রে রাজ্য নিজের পছন্দমতো একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে  কমিশন গঠন করতে পারবে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখবে কমিশন। কেন এই দুর্ঘটনা, কার বা কাদের গাফিলতিতে এই দুর্ঘটনা সেটাও খতিয়ে দেখবে কমিশন। যেহেতু তদন্ত কমিশনের মাথায় একজন অবসরপ্রাপ্ত বিচারপতি থাকবেন, তাই হাইকোর্ট এই মুহূর্তে এই তদন্তের নজরদারি করবে না। তদন্ত কমিশন তার চূড়ান্ত রিপোর্ট পেশ করার পরে প্রয়োজন হলে খতিয়ে দেখতে পারে আদালত'। সেই পরামর্শ মেনেই অবসরপ্রাপ্ত বিচারপতি নেতৃত্বে এই সিট গঠন।
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Kolkata Stampede