• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /কারা, কতটা দায়ী সেটা তদন্তে প্রমাণ হবে...! চোরবাগান কাণ্ডে সিট তদন্তে গর্জে উঠলেন দিলীপ ঘোষ

কারা, কতটা দায়ী সেটা তদন্তে প্রমাণ হবে...! চোরবাগান কাণ্ডে সিট তদন্তে গর্জে উঠলেন দিলীপ ঘোষ

Dilip Ghosh: বিধানসভার শক্তিবৃদ্ধি ও নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকার প্রশংসা করেন মন্ত্রী দিলীপ ঘোষ। বিসর্জন বিতর্ক এবং শুভেচ্ছা বার্তা নিয়ে বিরোধীদের অবস্থানকে তিনি কটাক্ষ করেন। একই সঙ্গে মালদার রাজনৈতিক হিংসা ও দত্তপুকুরের বিস্ফোরক উদ্ধারের ঘটনায় পুলিসি তৎপরতার ওপর জোর দেন।

Edited BySoumita Khan
Published: Oct 22, 2026, 11:55 AM IST|Updated: Oct 22, 2026, 12:04 PM IST
joinshare
কারা, কতটা দায়ী সেটা তদন্তে প্রমাণ হবে...! চোরবাগান কাণ্ডে সিট তদন্তে গর্জে উঠলেন দিলীপ ঘোষ

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অয়ন ঘোষাল: পুজো কাটতেই ফের চেনা মেজাজে ধরা দিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। এদিন সকালে রাজ্যের সমসাময়িক রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া দিলেন মন্ত্রী। চোরবাগান কাণ্ডে নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের কঠোর শাস্তির দাবি জানান দিলীপ ঘোষ। উৎসবের ভিড় সামলাতে আয়োজকদের আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দেন। 

চোরবাগান কাণ্ডে সিট। ৩ মাসে রিপোর্ট

ঘটনা কেউ ওখানে গিয়ে ঘটায়নি। কারোর ভুলে ঘটনা ঘটেছে। এতগুলো নিরপরাধ মানুষের প্রাণ গিয়েছে। সব মিলিয়ে তাল কেটে গিয়েছে। তাই তদন্ত হওয়া দরকার। যে দায়ী তার সাজা পাওয়া উচিত। কারা কতটা দায়ী সেটা তদন্তে প্রমাণ হবে।

পালাবদলের পর বাংলায় প্রথম দুর্গাপুজোয় এতগুলো প্রাণহানি

আমাদের দেশে যে জনসংখ্যা তাতে সর্বত্র এত বেশি লোক হাজির হয়, যেমন গঙ্গাসাগর, যেমন কুম্ভ মেলা, বিশেষত ধার্মিক অনুষ্ঠান যেখানে মানুষ ভক্তিতে যায় আবেগে যায়, সেখানে এই ধরনের ঘটনা বেশি ঘটে। আয়োজকদের বিশেষ সতর্ক থাকা উচিত। একটু এদিক ওদিক হলেই বিষয়টা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর যাতে না হয় আয়োজকদের ভবিষ্যতে নজর রাখা উচিত। জমায়েত হলেও সবার দায়িত্ব বাড়ে। তাই সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত।

আরও পড়ুন: শীতের পরশের মাঝেই অশনি সংকেত! সাগরে নিম্নচাপ, ফের বৃষ্টির তাণ্ডবের ইঙ্গিত

এক্ষুনি বিধানসভায় ফ্লোর টেস্ট হলে বিজেপি ২৭৫, দাবি মুখ্যমন্ত্রীর

শুভেন্দু অধিকারী বিধানসভার নেতা। ওখানে কী হচ্ছে, আর কী হবে তার থেকে ভালো কেউ জানে না। তিনি যদি দাবি করেন তাহলে প্রয়োজনে সেটা প্রমাণ হয়ে যাবে। কোনও ইস্যু হলে এর আগে ভোটাভুটি হয়েছে তার ফলাফল আপনারা দেখেছেন।

বিসর্জনে থাকবেন সনাতনীরাই:মুখ্যমন্ত্রী

প্রতিমা বিসর্জন ও সনাতনী বিতর্ক
মুখ্যমন্ত্রী বলেছেন যে বিসর্জন পর্বে যারা সনাতনী, তারাই শুধু প্রতিমার গায়ে হাত দেবে। এখন ঘাটে যখন বিসর্জন পর্ব চলবে, তখন কে সনাতনী আর কে সনাতনী নয়, অর্থাৎ সেখানে কে আসে? সিঁদুরখেলায় কে আসে? বিজয়া দশমীতে, অষ্টমীতে কিংবা মহাঅষ্টমীতে অঞ্জলি কে দেয়, সনাতনী ছাড়া? তারাই তো পুজো করছে। এই অনুষ্ঠান ও উৎসব বহু মানুষের অংশগ্রহণে পালিত হয়। এই সমস্ত কথার ও গোলমালের কোনও মানে হয় না। যারা শ্রদ্ধার সঙ্গে পুজো করে, তারাই মায়ের সমস্ত আচার-অনুষ্ঠান পালন করে, প্রণাম করে, সিঁদুরখেলা করে এবং অঞ্জলি দেয়—এটাই তো স্বাভাবিক নিয়ম। আর তাই হওয়া উচিত, যাতে কেউ এসে সেখানে তা অপবিত্র করতে না পারে।

বিকাশ রঞ্জন ভট্টাচার্যের শুভ শারদীয়া শুভেচ্ছা বার্তা বিতর্ক

শুভ শারদীয়া তো শেষ হয়ে গেছে, এখন তো শুভ বিজয়া জানাতে হয়। যারা এতদিন ধর্মনিরপেক্ষতার (সেকুলারিজমের) নামে আমাদের সমস্ত কিছুকে বিকৃত করার চেষ্টা করছেন, তাদের মাথা ও বুদ্ধি ঠিক করা দরকার, কারণ তাদের মস্তিস্ক ও বুদ্ধি বিকৃত হয়ে গেছে। আমাদের শুভেচ্ছা না জানালেও কোনো সমস্যা নেই। এ বিষয়ে বক্তব্য জানাতে এমসিপিআই সাংসদ সমাজতান্ত্রিক দলের স্পিকারের কাছে আরও দু'সপ্তাহ সময় চেয়েছেন।

রাজনৈতিক দলবদল ও মালদায় বিজেপি কর্মীকে খুন 

মালদাতে বিজেপি কর্মীকে দশমীর দিন নৃশংসভাবে ও নির্মমভাবে খুন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। যদিও এ ধরনের ঘটনা কিছুটা কমেছে, তবুও মানুষের মন থেকে হিংসা একেবারে দূর করা যাবে না। হিংসার পেছনে রাজনৈতিক বা আর্থিক বিভিন্ন কারণ থাকতে পারে। এসব ঘটনার সঠিক তদন্ত হওয়া উচিত এবং এর পেছনের মূল কারণ খুঁজে বের করা দরকার, অন্যথায় এগুলো বন্ধ করা যাবে না।

আরও পড়ুন: দত্তপুকুরে আটক সন্দেহজনক গাড়ি, ছুটে এল এনআইএ-এনএসজি, উদ্ধার বিপুল 'বিস্ফোরক'!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ও কেন্দ্রীয় বাহিনীর প্রশংসা অমিত শাহের

নিঃসন্দেহে এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ছিল একেবারে অভূতপূর্ব। দেশের ও বিশ্বের কাছে একটি হিংসাপ্রবণ রাজ্যে এতগুলো দফায় শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হবে এবং তার ফল প্রকাশ পাবে, তা আমরা কল্পনাও করতে পারিনি। নির্বাচন কমিশন এটি সফলভাবে সম্পন্ন করেছে, তাই তাদের প্রশংসা করা উচিত।

দত্তপুকুরে বিস্ফোরক উদ্ধার ও এসটিএফের অভিযান

এই ধরনের বিস্ফোরক, ডিটোনেটার ও মাইন সরবরাহের পেছনে একটি এজেন্সি কাজ করছে এবং বিভিন্ন জায়গায় এদের মডিউল রয়েছে, যা তারা দীর্ঘদিন ধরে করে আসছে। সরকারি তন্ত্র আগে এসব দেখলেও না দেখার ভান করত। তবে এখন সরকার খুব গুরুত্বের সঙ্গে এসব দেখছে। বিশেষ করে পূজা ও দীপাবলির এই সময়ে চারদিকে বাজি ফাটছে এবং এই ফাঁকে যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে, তবে ব্যাপক প্রাণহানি হতে পারে। সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছে এবং এই ঘটনার পর পুলিস প্রশাসন পুজোয় অত্যন্ত কড়াকড়িভাবে সবকিছু পর্যবেক্ষণ করছে, যা অত্যন্ত জরুরি। এতে আমরা নিশ্চিন্তে উৎসব উদযাপন করতে পারছি। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Dilip Ghosh