• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /থাকছে প্যান্ডেল, প্রতিমার কী হবে? চোরবাগানের গ্রাউন্ডজিরো ঘুরে বড় সিদ্ধান্ত SIT-এর

থাকছে প্যান্ডেল, প্রতিমার কী হবে? চোরবাগানের গ্রাউন্ডজিরো ঘুরে বড় সিদ্ধান্ত SIT-এর

Kolkata Stampede: 'প্রতিমা নিরঞ্জন হতে পারে, কিন্তু প্যান্ডেল এরকমই থাকবে'।

Written ByTanumoy Ghosal
Published: Oct 22, 2026, 11:47 PM IST|Updated: Oct 23, 2026, 12:11 AM IST
joinshare
থাকছে প্যান্ডেল, প্রতিমার কী হবে? চোরবাগানের গ্রাউন্ডজিরো ঘুরে বড় সিদ্ধান্ত SIT-এর

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

2

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

3

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

4

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

5

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজো শেষ। এবছর প্যান্ডেল অক্ষত রেখেই প্রতিমা বিসর্জন করতে হবে চোরবাগান সার্বজনীনে পুজো উদ্যোক্তাদের। সিটের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী স্পষ্ট জানিয়ে দিলেন, 'প্যান্ডেলটা এরকমই রাখতে চাইছি। না পারলে হবে না বিসর্জন'।

আরও পড়ুন: বিসর্জনে আর কোনও ভুল নয়! শহরের বিভিন্ন ঘাট-জলাশয়-সরোবরে নজিরবিহীন নিরাপত্তা

 গ্রাউন্ডজিরোয় SIT

চোরবাগানে কাণ্ডে যে সিট গঠন করা হবে, সেকথা নবমীর রাতেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর আজ, বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত বিচারপতি  অনিন্দিতা রায় সরস্বতী  নেতৃত্বে ৬ সদস্যে সিট গঠনও করে ফেলল রাজ্য। ৩ মাসের মধ্যে রিপোর্ট ও সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চোরবাগান কাণ্ডে তদন্তভার নেওয়ার পর, সন্ধেবেলায় অভিশপ্ত মণ্ডপটি পরিদর্শন করে সিটের ফুলটিম। সিট প্রধান বলেন, 'প্রতিমা নিরঞ্জন হতে পারে, কিন্তু প্যান্ডেল এরকমই থাকবে'।  প্যান্ডেল না খুলে প্রতিমা নিরঞ্জন কী সম্ভব? তাঁর সোজাসাপ্টা জবাব, 'করতে হবে। কারণ, প্যান্ডেলটা এরকমই রাখতে চাইছি। না পারলে হবে না বিসর্জন'। এদিন মণ্ডপ পরিদর্শনে পর বেশ কয়েকটা সমস্যার কথাও তুলে ধরেন সিট প্রধান।

সিট প্রধানের নজরে

মণ্ডপের ভিতরে কম আলো
মণ্ডপে ঢোকার সরু রাস্তা
এমারজেন্সি এক্সিট বন্ধ থাকা
ক্রাউড ম্যানেজমেন্ট আয়োজকদের উদাসীনতা
প্রবল ভিড় ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে মাইকে ঘোষণা

গ্রেফতার সেই 'ঘোষক'

এদিকে চোরবাগানের সেই 'ঘোষক'-কে গ্রেফতার করেছে পুলিস। নাম, সঞ্জীব রাহা ওরফে সেন্টু। তিনি পুজোর কমিটিরই সদস্য। নদিয়া থেকে লালবাজারে এনে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মাইকে ঘোষণাই কাল?

সপ্তমী বিপর্যয়। প্রথম সপ্তমীর সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগানে সার্বজনীনে পদপিষ্ট হয়ে প্রাণ গেল ১৯ জনের। আহত ২৫।  অভিযোগ, মাইকে ঘোষণা করা হয়, 'মণ্ডপের দিকে কেউ আসবেন না। মণ্ডপ পড়ে যাচ্ছে। বেরিয়ে যান আপনারা, বেরিয়ে যান। মণ্ডপ ভেঙে পড়ছে'। এরপরই শুরু হল হুড়োহুড়ি। শেষে এই বিপর্যয়।

আরও পড়ুন:  কারা, কতটা দায়ী সেটা তদন্তে প্রমাণ হবে...! চোরবাগান কাণ্ডে সিট তদন্তে গর্জে উঠলেন দিলীপ ঘোষ

পুজোর ভিড়ের মাঝে এই ঘোষণা কে বা কারা করলেন? প্রাথমিক তদন্তে জানা যায়, পুজোর কমিটি অফিসে ঘোষণার দায়িত্বে ছিলেন সঞ্জীব রাহা ওরফে সেন্টু। সঙ্গে কালিয়া নামে আরও একজন। ঘটনার পর থেকে পলাতক ছিলেন দু'জনই। তাঁদের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল পুলিস। অবশেষে নদীয়ায় ধরা পড়ল সঞ্জীব।
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Kolkata Stampede