জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাক-জঙ্গিদের টার্গেট মু্খ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! 'পাকিস্তানি নম্বর থেকে' খুনের হুমকি যোগী আদিত্যনাথকেও? বিস্ফোরক দাবি বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খানের। পুলিস ও নিরাপত্তা সংস্থার অভিযোগও দায়ের করেছেন তিনি।
বিস্ফোরক দাবি বিজেপি নেত্রীর
নাজিয়ার দাবি, 'পাকিস্তানি নম্বর থেকে হুমকি মেসেজ পাচ্ছি। শেহজাদ ভাট্টি এবং তাঁর কম্যান্ডো হুনাইন রানার হুমকি দিচ্ছে। ভয়ংকর ভিডিয়ো ও বার্তা পাঠিয়ে নৃশংস পরিণতির ভয় দেখানো হচ্ছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও শুভেন্দু অধিকারীকেও হত্যা করার হুমকি দিয়েছে'। তাঁর কথায়, 'ফোন আসা থামছে না। ইতিমধ্যেই বসন্ধরার এসএইচও-র সঙ্গে কথা বলেছি। এসিপি, পশ্চিমবঙ্গ এসটিএফ, উত্তরপ্রদেশ এটিএস এবং গাজিয়াবাদের পুলিশ কমিশনারের পিআরও-র কাছে সমস্ত তথ্য পাঠিয়ে দিয়েছি। আমি বসন্ধরার এসএইচও-র সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছি এবং কলকাতার পুলিশ দপ্তরের সঙ্গেও যোগাযোগ করেছি'।
বিজেপি নেত্রীর বক্তব্য, 'বিরোধী নেতারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। বলা হয়েছে, 'শুভেন্দু অধিকারীর পিএ যেভাবে নিহত হয়েছেন, ঠিক একই কায়দায় আমাদের তিনজনকে হত্যা করা হবে'।
মুখ্য়মন্ত্রীর উপর হামলার ছক!
এর আগে, মুখ্যমন্ত্রী উপর হামলার ছক তৈরির অভিযোগে বর্ধমান থেকে গ্রেফতার করা হয়েছিল সাজ্জাদ ভাটঘনিষ্ঠ জঙ্গিকে। ধৃতের নাম, হামিদ মণ্ডল। বর্ধমানের রেঁনেসাঁ হাউজিং থেকে বেঙ্গল এসটিএফ-এর জালে পড়ে হামিদ।
ধৃতের ফোনে মুখ্য়মন্ত্রীর লোকেশনের যাবতীয় ডিটেইলস মেলে! তদন্তকারীদের অনুমান, মুখ্যমন্ত্রীকে খুনের পরিকল্পনা ছিল তার। জানা গিয়েছে, নিউটাউনের ফ্ল্যাটে দীর্ঘদিন থাকছিল এই জঙ্গি হামিদ। সাজ্জাদ ভাটের অত্যন্ত ঘনিষ্ঠ হামিদ। মুখ্যমন্ত্রীর উপর হামলার যাবতীয় ষড়যন্ত্র পরিকল্পনা বানচলা করে দেয় বেঙ্গল STF।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)