• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /'কলকাতার নম্বরে উর্দু ভয়েস নোটে হুমকি'! জি ২৪ ঘণ্টায় Exclusive বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খান

'কলকাতার নম্বরে উর্দু ভয়েস নোটে হুমকি'! জি ২৪ ঘণ্টায় Exclusive বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খান

Nazia Elahi Khan: 'বলছে, শুধু তোমাকে মারব না, শুধু তোমাকে মৃত্যুদণ্ড দেব না, তোমার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেব। তোমাকে যে যোগী মহারাজজি এত নিরাপত্তা দিয়েছে. যোগী আদিত্যনাথকেও আমরা মৃত্যুদণ্ড দেব'।

Written ByTanumoy Ghosal
Published: Oct 23, 2026, 06:55 PM IST|Updated: Oct 23, 2026, 08:22 PM IST
joinshare
'কলকাতার নম্বরে উর্দু ভয়েস নোটে হুমকি'! জি ২৪ ঘণ্টায় Exclusive বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খান

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাক জঙ্গি টার্গেট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? 'কলকাতার নম্বরে ফোন করেছে। উর্দুতে আমাকে হুমকি দিয়েছে। লিখিত বলেছে আর ভয়েস নোটেও বলেছে'। জি ২৪ ঘণ্টায় এক্সক্লুসিভ বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খান।

আরও পড়ুন:  'PA যেভাবে খুন হয়েছে, সেভাবেই...', পাক জঙ্গির টার্গেট মুখ্যমন্ত্রী? বিস্ফোরক দাবি বিজেপি নেত্রীর

কারা কী হুমকি দিয়েছে?

জি ২৪ ঘণ্টাকে নাজিয়া বলেন,  'আমাকে ২১ তারিখে ২০২৬-এ দুপুর বেলায় দিকে ১২.৩৪... সাজ্জাদ ভাট ও  হুনাইন রানা। তারপর পুরো রাত, পুরো দিন আর এখন পর্যন্ত মেসেজ করছে, ভয়েস নোট পাঠাচ্ছে। ভয়ংকর ভিডিয়ো পাঠাচ্ছে। মাথাটা কেটে ফুটবল মতো খেলছে। বলছে, শুধু তোমাকে মারব না, শুধু তোমাকে মৃত্যুদণ্ড দেব না, তোমার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেব। তোমাকে যে যোগী মহারাজজি এত নিরাপত্তা দিয়েছে. যোগী আদিত্যনাথকেও আমরা মৃত্যুদণ্ড দেব। এই তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়ার পর, ভারতে যত হিন্দু আছে, তাঁরা কাঁপবে'।

'শুভেন্দু অধিকারী দাদার সঙ্গে কথা হল'

নাজিয়া জানান,  'নিরাপত্তা আধিকারিকরা আমার বাড়িতে এসেছিল। আধ ঘন্টা আমার কথা শুনেছে। কাল রাতে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাদার সঙ্গে কথা হল। আমার পুরো ডিটেলটা নিলেন। আশ্বাস দিলেন, আমি পশ্চিমবঙ্গে বসে আছি, তুমি নিশ্চিন্তে থাকো'।

আরও পড়ুন: ২৪ এসিতে হচ্ছিল না ঠান্ডা, অপর্যাপ্ত ভেন্টিলেশনে দমবন্ধকর পরিস্থিতি! চোরবাগান মণ্ডপ নিয়ে চাঞ্চল্যকর ফরেনসিক তথ্য

'কলকাতার নম্বরে ফোন করেছে'

নাজিয়া বলেন, 'আমার দুটো নম্বর আছে। একটা পশ্চিমবঙ্গের নম্বর আছে, একটি দিল্লি নম্বর আছে। দিল্লির নম্বরে কখনও ওরা ফোন করে না। কলকাতা নম্বরে ফোন করেছে এবং পিওর উর্দুতে পাকিস্তানে লোক যে ভাষায় কথা বলে, মেইল করেছে। লিখিতও বলেছে, ভয়েস নোটও দিয়েছে'।
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Suvendu Adhikari