ভর সন্ধেতে নিউটাউনের রাস্তায় ভয়ংকর দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল বাইক
New Town accident: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বাইক চালক ও মহিলা যাত্রী। গাড়ির চালক পলাতক।
নান্টু হাজরা: অ্যাপ বাইকে স্ত্রী। গাড়ি নিয়ে সজোরে ধাক্কা স্বামীর!বাইক চালক ও মহিলা অবস্থা আশঙ্কাজনক। গাড়ির চালক পলাতক। নিছক দুর্ঘটনা নাকি খুনের চেষ্টা? নিউটাউনে চাঞ্চল্য।
স্থানীয় সূত্রে খবর, নিউটাউনের এরিয়া ওয়ান BG ব্লকের সামনে একটি অ্যাপ বাইকে সজোরে ধাক্কা মারে একটি গাড়ি। বাইকে ছিলেন দু'জন। একজন যিনি বাইকটি চালাচ্ছিলেন। আর পিছনে বসেছিলেন এক মহিলা। গাড়ি ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত দু'জনই। প্রত্যক্ষদর্শীর দাবি, প্রথমবার ধাক্কা মারা পর, গাড়ি ব্যাক করে ফের বাইকে ধাক্কা মারা হয়। আর তাতেই দানা বেঁধেছে সন্দেহ।
এখনও পর্যন্ত যা খবর, বাইকে যে মহিলা ছিলেন আর যিনি গাড়ি চালাচ্ছিলেন, তাঁরা সম্পর্কে স্বামী-স্ত্রী। ঘটনার তদন্তে নেমেছে পুলিস। তাহলে কি স্ত্রীকে পিষে মেরে ফেলার চেষ্টা করছিলেন স্বামী? তদন্তে নেমেছে পুলিস। গাড়ির চালকের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি। বাইক চালক ও ওই মহিলাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।
এর আগে, গত শনিবারও দুর্ঘটনা ঘটেছিল শহরে। মা ফ্লাইওভারে ট্যুরিস্ট গাড়িকে পিছন থেকে সজোরে ধাক্কা অন্য একটি গাড়ি। হাওড়া স্টেশনের থেকে বাইপাস ধরে রুবির দিকে যাচ্ছিল ট্যুরিস্ট গাড়িটি। কিন্তু মা ফ্লাইওভারে যখন গাড়িটি দাঁড়িয়ে পড়ে, তখনই পিছন থেকে অন্য একটি গাড়ি ধাক্কা মারে। অল্পের জন্য রক্ষা পান চালক।
আরও পড়ুন: মন্ত্রিসভার বৈঠকে মৃতদের স্মরণে নীরবতা! চোরবাগান-কাণ্ডের পর কালীপুজোয় বড় পদক্ষেপ রাজ্যের
ট্যুরিস্ট গাড়ির চালকের দাবি, হাওড়া স্টেশনে যাত্রী নামিয়ে গ্যারেজে যাচ্ছিলেন তিনি। মা ফ্লাইওভারে একটি ফোন আসে। এরপর ফ্লাইওভারে উপরে বাঁদিক ঘেঁষে গাড়িটি দাঁড় করান তিনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)