• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দেশ
  • /'আমার হাত চেপে দরজা বন্ধ করেই...' গাড়িতেই Uber চালকের চরম অসভ্যতা! শহরে ভয়াবহ অভিজ্ঞতা মহিলার

'আমার হাত চেপে দরজা বন্ধ করেই...' গাড়িতেই Uber চালকের চরম অসভ্যতা! শহরে ভয়াবহ অভিজ্ঞতা মহিলার

ওই মহিলার পোস্ট অনুযায়ী, ঘটনাটি ঘটে ভোর পৌনে পাঁচটার দিকে—যখন তিনি দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর গুরুগ্রামে নিজের বাড়িতে যাওয়ার জন্য উবার ক্যাব বুক করেছিলেন।

Written BySubhapam Saha
Published: Oct 28, 2026, 08:43 PM IST|Updated: Oct 28, 2026, 08:53 PM IST
joinshare
'আমার হাত চেপে দরজা বন্ধ করেই...' গাড়িতেই Uber চালকের চরম অসভ্যতা! শহরে ভয়াবহ অভিজ্ঞতা মহিলার

About the Author

Subhapam Saha

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ভর সন্ধেতে নিউটাউনের রাস্তায় ভয়ংকর দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল বাইক

ভর সন্ধেতে নিউটাউনের রাস্তায় ভয়ংকর দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল বাইক

2

'আমার হাত চেপে দরজা বন্ধ করেই...' গাড়িতেই Uber চালকের চরম অসভ্যতা! শহরে ভয়াবহ অভিজ্ঞতা মহিলার

3

৩৮ জনকে খুন করে চিবিয়ে খেয়ে ফেলল! কে এই ভয়ংকর খুনি তথা বীভৎস নরখাদক? কোথায় ঘটাল সে এমন কাণ্ড?

4

আন্দোলনে ছেদ, দ্রোহের আগুনেও জল: বিপ্লব শেষে ফাইনালি NDA-তেই যোগ দিচ্ছেন অভিজিত্‍ দীপকে? ডাকলেন কেন্দ্রীয় মন্ত্রী

5

ঝুঁকি জেনেও ফিরেছিলেন দেশে! ৫ বছরের জেল ইরানি পরিচালক জাফর পানাহির, বাজেয়াপ্ত সম্পত্তিও

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আঁতকে ওঠা ঘটনায় হাড়হিম খবর এল! দিল্লি বিমানবন্দর থেকে গুরুগ্রাম যাওয়ার পথে উবার চালকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন এক মহিলা। তিনি এক্সে হ্যান্ডেলে নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করে জানিয়েছেন যে, অ্যাপে দেখানো ভাড়ার চেয়ে বেশি টাকা দিতে অস্বীকার করায় চালক তাঁকে গাড়ির ভেতরেই আটকে ফেলেছিলেন। তাঁর এই পোস্ট দেখার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় উঠে যায়। অ্যাপ ক্যাব ব্যবহারকারীরা নিরাপত্তা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন এবং পুলিসও তদন্ত করে দেখছে। ওই মহিলা জানিয়েছেন যে, তাঁর সঙ্গে ঘটনাটি ঘটেছে ভোর পৌনে পাঁচটার দিকে। তিনি দিল্লি বিমানবন্দরে আসার পর গুরুগ্রামে নিজের বাড়িতে যাওয়ার জন্য উবার ক্যাব বুক করেছিলেন। যাত্রা শুরুর আগে অ্যাপে ভাড়া দেখানো হয়েছিল প্রায় ৬২৫ টাকা। কিন্তু গন্তব্যে পৌঁছানোর পর চালক তাঁকে র‍্যাপিডো ভাড়ার স্ক্রিনশট (যেখানে ১৪৭৯ টাকা লেখা ছিল) দেখিয়ে সেই পরিমাণ অর্থ দাবি করেন।

আরও পড়ুন: এবার অটোয় উঠলেই ৫০ টাকা! রাতে আরও দেড় গুন বেশি ভাড়া! ১৩ বছর পর নতুন রেট চার্ট লাগু রাজ্যে

ঠিক কী হয়েছিল!

আক্রান্ত মহিলা পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি যখন চালককে জানান যে স্ক্রিনশটটি উবারের নয়, বরং র‍্যাপিডোর, তখন চালক জোর করে বলেন যে, 
র‍্যাপিডোতে এই রুটের জন্য যে ভাড়া দেখানো হয়েছে, তাকে সেই পরিমাণ অর্থই দিতে হবে। মহিলা তখন ড্রাইভারকে জানান যে, তিনি ইতোমধ্যেই ৬২৫ টাকা দিয়েছে। আক্রান্ত মহিলা পোস্টে লেখেন, 'এরপর চালক গাড়িটি লক করে দেন এবং ১৪৭৯ টাকা না দিলে আমাকে মালপত্র নিতে দেবেন না বলেও জানান। আমি যখন আমার জিনিসপত্র নেওয়ার চেষ্টা করি, তখন তিনি আমার হাত চেপে ধরেন এবং সামনের সিটের জানালা বন্ধ করে দেন, যাতে আমি কোনও কিছু বের করতে না পারি। শেষ পর্যন্ত আমি কোনও ভাবে আমার মালপত্র উদ্ধার করে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করি। কিন্তু চালক আমার পিছু নেন এবং আমাকে গালিগালাজ করেন। তিনি এখানেই থামেননি বরং আমার বাড়ির গেট বেয়ে ওঠার চেষ্টা করেন এবং আমাকে হুমকি দেন।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় অর্ণবের জেরে বাতিল ১০০ ট্রেন, সময়সূচি বদল ১৫টির, দেখে নিন তালিকা

কী বলছে পুলিস

মহিলা তাঁর পোস্টে উবার সাপোর্টকেও ট্যাগ করেছেন এবং সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। এছাড়া তিনি প্ল্যাটফর্মটিকে ট্রিপ ও চালকের রেকর্ড সংরক্ষণ করার আহ্বান জানিয়েছেন। তাঁর পোস্টের নীচে অনেক ব্যবহারকারী উবারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। উবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, 'যে ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক এবং উবার প্ল্যাটফর্মে এই ধরনের আচরণের কোনও স্থান নেই। এমন আচরণ আমাদের কমিউনিটি গাইডলাইন্সের পরিপন্থী। তাই আমরা ওই চালকের উবার অ্যাপ ব্যবহারের সুযোগ বন্ধ করে দিয়েছি। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রয়োজনে যেকোনো তথ্য দিয়ে সহায়তা করতে আমরা প্রস্তুত।' পুলিসের একজন ঊর্ধ্বতন কর্তা জানিয়েছেন যে, তারা ওই মহিলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন এবং তাঁর অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদিও তিনি জানিয়েছেন যে, তাঁরা এখনও ওই মহিলার থেকে কোনও আনুষ্ঠানিক অভিযোগ পাননি। তবে তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট পুলিসের নজরে এসেছে এবং তাঁরা বিষয়টি তদন্ত করে দেখছেন। 
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
National News