• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /'অনেক বয়েস হয়ে গিয়েছে', মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর! বিধানসভায় নাম না করে বললেন...

'অনেক বয়েস হয়ে গিয়েছে', মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর! বিধানসভায় নাম না করে বললেন...

'Suvendu Adhikari: আমাকে বলেছিল, আপনি ভবানীপুর ছাড়তে পারতেন। আমি তাদের বলেছি বুঝিয়ে যে, ভবানীপুর ছাড়লে যিনি দু'বার আমার কাছে হেরেছেন, তিনি হয়তো আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেতেন। সেই সুযোগটা না দেওয়াই ভালো'।

Written ByTanumoy Ghosal
Published: Oct 28, 2026, 04:35 PM IST|Updated: Oct 28, 2026, 04:40 PM IST
joinshare
'অনেক বয়েস হয়ে গিয়েছে', মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর! বিধানসভায় নাম না করে বললেন...

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
কালীপুজো, ছট ও জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি নিয়ে বৈঠক, নবান্নে বাড়তি তৎপরতা

কালীপুজো, ছট ও জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি নিয়ে বৈঠক, নবান্নে বাড়তি তৎপরতা

2

'অনেক বয়েস হয়ে গিয়েছে', মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর! বিধানসভায় নাম না করে বললেন...

3

বিরাট খবর: অবশেষে জ্ঞানেশ কুমারের অপসারণ? ভোটচুরি ও SIR এ বিরাট কারচুপির অভিযোগের উত্তাল রাজনীতি, ইন্ডিয়া জোটের বড় পদক্ষেপ

4

'ইংরেজি বলতে পারো না?' ওয়েটারকে কষিয়ে থাপ্পড় গেস্টের! শুনে ভয়ংকর ক্ষুব্ধ হোটেল কর্তৃপক্ষ অতিথিকে চিরতরে...

5

এবার অটোয় উঠলেই ৫০ টাকা! রাতে আরও দেড় গুন বেশি ভাড়া! ১৩ বছর পর নতুন রেট চার্ট লাগু রাজ্যে

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'অনেক বয়েস হয়ে গিয়েছে'।  বিধানসভায় দাঁড়িয়ে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, 'প্রায় ৭৫ বছর বয়স, এই বয়েসে বিশ্রাম নেওয়ার কথা'।

আরও পড়ুন: 'গত ৬ মাসে যা দেখছেন তা সকালের চা-বিস্কুট, এখনও ব্রেকফাস্ট হয়নি, লাঞ্চও বাকী': মুখ্যমন্ত্রী

ছাব্বিশে বিধানসভা ভোটে ভবানীপুরে মমতাকে হারিয়েছেন। আবার নন্দীগ্রাম থেকেও জিতেছেন। শেষপর্যন্ত ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ নেন শুভেন্দু। নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন তিনি। নন্দীগ্রামে উপনির্বাচনে রেকর্ড ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। আজ, বিধানসভা বিধায়ক শপথ নিলেন তিনি। সঙ্গে রেজিনগর কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকারও।

বিধানসভায় শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, 'আমাকে বলেছিল, আপনি ভবানীপুর ছাড়তে পারতেন। আমি তাদের বলেছি বুঝিয়ে যে, ভবানীপুর ছাড়লে যিনি দু'বার আমার কাছে হেরেছেন, তিনি হয়তো আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেতেন। সেই সুযোগটা না দেওয়াই ভালো। এই বয়সে না দাঁড়ানোর ভালো ওঁর। অনেক বয়েস হয়ে গিয়েছে। প্রায় ৭৫ বছর বয়স, এই বয়েসে বিশ্রাম নেওয়ার কথা। সেকারণে আমি নন্দীগ্রামটা ছেড়েছি'।

আরও পড়ুন:  'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য,  '১ লক্ষ বাইশ হাজার ভোটে, ঐতিহাসিক ভোটে হাসিরথ রথকে জিতিয়ে নন্দীগ্রাম মানুষ পাঠিয়েছেন। আমি তাদের আশ্বস্ত করতে চাই, আমি যে পরিষেবা তাদের দিতাম, নির্বাচনে যে প্রতিশ্রুতি আমি দিয়েছি। সেই প্রতিশ্রুতি আমি দিয়েছি, হাসিরানি রথের মাধ্যমে তা পূরণ করব'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)


 

Add Zee News as a Preferred Source
TAGS:
Suvendu Adhikari