ইতিহাসে প্রথম, কলকাতা পুরসভায় বীর সাভারকরের ছবি! আর কারা জায়গা পাচ্ছেন?
বিজেপি ক্ষমতায় আসার এবার কলকাতা পুরসভায় ঢুকে পড়লেন সাভারকার, শ্যামাপ্রসাদরাও! রাজনৈতিক তরজা তুঙ্গে।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্য়ুরো: ইতিহাসে প্রথম। কলকাতা পুরসভায় এবার বীর সাভারকরের ছবি! জায়গা পাচ্ছেন শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্যায়, সর্দার বল্লভভাই, এমনকী রাণা প্রতাপ সিং, লক্ষ্মীবাঈও! পুরসভার কাউন্সিলর ক্লাবে বসানো হচ্ছে মণীষীদের ছবি।
আরও পড়ুন: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন না'! এবার ঋতশিবিরে প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী?
বদলের বাংলায় এবার কলকাতা পুরসভা ভোলবদল। মূলত যাঁরা মেয়র ছিলেন, এতদিন তাঁদের ছবি ছিল পুরসভায়। ছিল স্বাধীনতা সংগ্রামীদেরও ছবি। কিন্তু ১৮৭৬ সালে যে পুরসভার পথচলা শুরু, সেই কলকাতা পুরসভায় কিন্তু বীর সাভারকরের ছবি বা প্রকৃতি ছিল না। বস্তুত, তাঁকে নিয়ে সেভাব কখনও আলোচনাও হয়নি পুরসভায়। বিজেপি ক্ষমতায় আসার এবার কলকাতা পুরসভায় ঢুকে পড়লেন সাভারকার, শ্যামাপ্রসাদরাও! তা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে।
সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের মতে, 'কলকাতাকে কলঙ্কিত যে প্রচেষ্টা, তাতে সবচেয়ে কলঙ্কজনক একটি পদক্ষেপ। কলকাতা পুরসভার যে পরিচালন ব্য়বস্থা, তখন স্বাধীনতা সংগ্রামী চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন ইংরেজদের কাছ থেকে। সুভাষচন্দ্র বসু চিফ এগজিকিউটিভ অফিসার ছিলেন। পরবর্তীকালে মেয়র হয়েছেন। চিত্তরঞ্জন দাস মেয়র ছিলেন,যতীন সেনগুপ্ত মেয়র ছিলেন। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম প্রতীক ছিল কলকাতা পুরসভা। আজকে সেই কলকাতা পুরসভাকে কলঙ্কিত করা হচ্ছে। সাভারকরের প্রতিকৃতি কলকাতা পুরসভায় থাকবে! এটা যারা করছেন, তারা কলকাতার ইতিহাস জানেন না। প্রকৃতপক্ষে কলকাতাবাসীকে লজ্জিত করলেন, অপমানিত করলেন'।
আরও পড়ুন: মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষা! নতুন বছরেই বাড়ছে বাসের ভাড়া?
রাজ্য পালাবদলের পর কলকাতা পুরসভায় এখন প্রশাসক। ডিমিলিটেশন জটিলতা আটকে যখন গিয়েছে ভোট, তখন পুরসভাকে নতুন করে সাজিয়ে তোলার উদ্য়োগ নিয়েছে সরকার। ডিমিলিটেশনের পর ১৪৪ থেকে ওয়ার্ড সংখ্যা বেডে হয়েছে ২০৯। ২০৯ কাউন্সিলরের কথা মাথা রেখেই এই উদ্য়োগ। সেই উদ্যোগের অঙ্গ হিসেবে পুরসভার কাউন্সিলর ক্লাবে বসানো হচ্ছে মণীষীদের প্রতিকৃতি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)