• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /দৈনন্দিন
  • /অন্নপূর্ণার নিয়মে বড় বদল: এবার একই পরিবারের কতজন মহিলা পাবেন ৩,০০০ টাকা? বাদ পড়তে চলেছে অনেকেই, কারা বাদ? আর কারা পাবেন?

অন্নপূর্ণার নিয়মে বড় বদল: এবার একই পরিবারের কতজন মহিলা পাবেন ৩,০০০ টাকা? বাদ পড়তে চলেছে অনেকেই, কারা বাদ? আর কারা পাবেন?

Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে বড়সড় পরিবর্তন আনল রাজ্য সরকার। এবার একটি পরিবারে সর্বোচ্চ ২ জন মহিলা পাবেন মাসিক ৩,০০০ টাকা। জানুয়ারি থেকে শুরু হচ্ছে নতুন আবেদন।

Written ByNabanita SarkarEdited ByNabanita Sarkar
Published: Nov 24, 2026, 18:55 IST|Updated: Nov 24, 2026, 19:24 IST
joinshare
অন্নপূর্ণার নিয়মে বড় বদল: এবার একই পরিবারের কতজন মহিলা পাবেন ৩,০০০ টাকা? বাদ পড়তে চলেছে অনেকেই, কারা বাদ? আর কারা পাবেন?
Image Credit: অন্নপূর্ণা যোজনা নিয়মে বড় বদল

About the Author

Nabanita Sarkar

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
দাঁড়িয়ে থাকা স্কুল বাসে ভয়ংকর গতিতে মারল ট্রাক, ঘটনাস্থলেই মৃত্যু ৪ শিশুর, আহত বহু

দাঁড়িয়ে থাকা স্কুল বাসে ভয়ংকর গতিতে মারল ট্রাক, ঘটনাস্থলেই মৃত্যু ৪ শিশুর, আহত বহু

2

পবিত্র সোমনাথ এখন বাংলায়! পুণ্য জ্যোতির্লিঙ্গের দর্শন খোদ শহর-কলকাতাতেই! কীভাবে এই অলৌকিক?

3

অন্নপূর্ণার নিয়মে বড় বদল: এবার একই পরিবারের কতজন মহিলা পাবেন ৩,০০০ টাকা? বাদ পড়তে চলেছে অনেকেই, কারা বাদ? আর কারা পাবেন?

4

বিজয় দিবসেই বাংলাদেশে ফিরছেন হাসিনা! বিদেশ প্রতিমন্ত্রীর বিস্ফোরক হুঁশিয়ারি প্রাক্তন প্রধানমন্ত্রীকে

5

ইতিহাসে প্রথম, কলকাতা পুরসভায় বীর সাভারকরের ছবি! আর কারা জায়গা পাচ্ছেন?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্য়ের মহিলাদের আর্থিক নির্ভরতা (Financial Empowerment) বাড়াতে রাজ্য সরকারের অন্যতম ফ্ল্যাগশিপ প্রকল্প 'অন্নপূর্ণা ভাণ্ডার' (Annapurna Bhandar) বা অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। রাজ্যের বিজেপি সরকারের আমলে এই প্রকল্পের মাসিক অনুদান দেড় হাজার টাকা থেকে একলাফে দ্বিগুণ বাড়িয়ে ৩,০০০ টাকা করা হয়েছে। তবে প্রকল্প চালুর পর থেকেই যৌথ পরিবারে (Joint Families) কতজন মহিলা এই টাকা পাবেন, তা নিয়ে চরম বিভ্রান্তি চলছিল। এবার সেই সমস্ত ধোঁয়াশা কাটিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নিয়মাবলিতে (Rules and Guidelines) বড় পরিবর্তনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: ৩১ ডিসেম্বর রাজ্যের ৬ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা: ছয় বছরের বকেয়া মিটছে অবশেষে? কারা পাবেন? কী ভাবে পাবেন? সরকারের বড় ঘোষণা

একটি পরিবারে সর্বোচ্চ দুই মহিলা পাবেন?

মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, এবার থেকে একটি পরিবারের সর্বোচ্চ দু'জন মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাসিক ৩,০০০ টাকা অনুদান পাবেন। এতদিন একই বাড়িতে শাশুড়ি, বউমা, ননদ বা অবিবাহিত কন্যাদের মধ্যে কতজন এই সুবিধা পাবেন, তা নিয়ে কোনও সুনির্দিষ্ট সীমা না থাকায় নানা জটিলতা তৈরি হচ্ছিল।

ভুয়ো তথ্য (Fake Information) রুখতে এবং প্রকৃত অভাবী পরিবারগুলোর হাতে সরকারি অর্থ পৌঁছে দিতেই প্রশাসনের এই কড়া পদক্ষেপ। এর ফলে সরকারি কোষাগারের ওপর অযথা চাপ কমবে এবং আরও বেশি নতুন পরিবারকে এই সামাজিক সুরক্ষা প্রকল্পের (Social Security Scheme) আওতায় আনা সম্ভব হবে।

জানুয়ারি থেকে শুরু নতুন আবেদন, টাকা ঢুকবে ফেব্রুয়ারিতে?

যাঁরা নথিপত্রের জটিলতা বা সময়ের অভাবে প্রথম দফায় নাম নথিভুক্ত (Register) করতে পারেননি, তাঁদের জন্যও দারুণ সুখবর দিয়েছে নবান্ন।

  • আগামী জানুয়ারি মাস থেকে রাজ্য সরকারের জনসংযোগ কর্মসূচি 'আপনার সরকার আপনার পাশে' (Apnar Sarkar Apnar Pashe)-এর শিবির থেকে নতুন আবেদনপত্র গ্রহণ করা হবে।
  • ফর্ম জমা দেওয়ার পর সরকারি আধিকারিকেরা নথি যাচাই এবং সমীক্ষা (Field Verification) করবেন।
  • সমস্ত যাচাইকরণ প্রক্রিয়া (Verification Process) শেষ হলে আগামী ফেব্রুয়ারি মাস থেকেই নতুন উপভোক্তাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকতে শুরু করবে।

আরও পড়ুন: অন্নপূর্ণা নিয়ে বিরাট খবর: টাকা পাননি এতদিন? আবেদনের নতুন সুযোগ সামনেই, নভেম্বর-ডিসেম্বরেই? কোনদিন কোথায় ফর্ম ফিলাপ? এবার কী যোগ্যতা? টাকা পেতে কী কী শর্ত?

যোগ্যতার মাপকাঠি ও জরুরি শর্তাবলি (Eligibility Criteria)

নারী ও শিশুকল্যাণ দপ্তরের (Women and Child Development Department) নির্দেশিকা অনুযায়ী,

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং 
  • বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে।

অর্থনৈতিক শর্ত

  • আবেদনকারীর ব্যক্তিগত মাসিক আয় ১০,০০০ টাকার বেশি এবং পরিবারের বার্ষিক আয় ১২ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না।
  • এছাড়া, সরকারি চাকরিজীবী, পেনশনভোগী বা আয়করদাতা (Income Tax Payer) পরিবারগুলি এই সুবিধা পাবে না।
  • তবে নির্দিষ্ট শর্তসাপেক্ষে প্রতিবন্ধী ভাতা বা পিএম-কিষাণ (PM-KISAN) প্রাপক মহিলারা এই প্রকল্পের যোগ্য হতে পারবেন।

ব্যাংক অ্যাকাউন্ট ও আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক

  • সরাসরি ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (Direct Benefit Transfer বা DBT) পদ্ধতিতে টাকা পাঠানোর জন্য আবেদনকারীর নিজস্ব সক্রিয় সিঙ্গল ব্যাংক অ্যাকাউন্ট (Single Bank Account) থাকা জরুরি।
  • সেই অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ড (Aadhaar Card) এবং চালু মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। যৌথ অ্যাকাউন্টে (Joint Account) টাকা পাঠানো হবে না।
  • আবেদনকারীরা বাড়িতে বসেই সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালের (Social Registry Portal) মাধ্যমে নিজেদের আবেদনের স্থিতি (Application Status) যাচাই করতে পারবেন।

    (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Annapurna Yojana
West Bengal Government Schemes