জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে 'অন্নপূর্ণা যোজনা'য় (Annapurna Yojana) নতুন করে নাম ঢোকানোর অপেক্ষায় রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ মহিলা। কারণ সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প অন্নপূর্ণার ৩০০০ টাকা পেয়ে মহিলারা সারা রাজ্যে স্বনির্ভর হয়েছেন। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রকল্প জবপ্রিয় হয়েছে খুবই। আগে যা ছিল ১৫০০, পালাবদলের পর নতুন সরকারের হাত ধরে তা হয়েছে ৩০০০। তবে রাজ্যের অনেক মহিলা আবেদন করার পরও না পাওয়ার কারণে তাদের মধ্যে অনেক ক্ষোধ জন্মেছে। কবে বতু করে আবেদব করতে পারবেন আপনি?
আপাতত এই প্রকল্পে নতুন আবেদন গ্রহণের প্রক্রিয়া স্থগিত থাকলেও, খুব শীঘ্রই তা ফের চালু হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, চলতি নভেম্বর ও আগামী ডিসেম্বর মাসেই নতুন করে ফর্ম ফিলআপ (New Form Fill-up) শুরু করতে পারে রাজ্য সরকার। ফলে যাঁরা আগের দফায় আবেদন করতে পারেননি বা নাম ওঠেনি, তাঁদের সামনে ফের বড় সুযোগ আসতে চলেছে।
কবে এবং কী ভাবে শুরু হবে নতুন আবেদন?
সম্প্রতি দুর্গাপুজোর সময় উপভোক্তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হয়েছিল। এরপর অক্টোবর মাসে আরও কিছু নতুন উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় আনা হয়। তা সত্ত্বেও বহু যোগ্য মহিলা এখনও এই সুবিধার বাইরে রয়ে গিয়েছেন।
প্রতি মাসে কত টাকা মেলে এই প্রকল্পে?
অন্নপূর্ণা যোজনার নিয়ম অনুযায়ী, যোগ্য মহিলা উপভোক্তাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। কোনও মধ্যস্থতাকারী ছাড়াই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি (DBT - Direct Benefit Transfer) পদ্ধতির মাধ্যমে সরাসরি উপভোক্তার আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Aadhaar-linked Bank Account) এই টাকা পৌঁছে যায়।
কারা আবেদন করতে পারবেন? জেনে নিন যোগ্যতার শর্তাবলী
সরকারি নির্দেশিকা (Eligibility Criteria) অনুযায়ী, এই প্রকল্পে আবেদন করার জন্য নির্দিষ্ট কয়েকটি শর্ত পূরণ করা বাধ্যতামূলক--
কোন কোন নথি হাতের কাছে রাখবেন?
বিজ্ঞপ্তি প্রকাশের পর যাতে আবেদন করতে কোনও অসুবিধা না হয়, তার জন্য এখন থেকেই প্রয়োজনীয় নথিপত্র (Required Documents) প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আবেদনের জন্য লাগবে—
অফলাইনে আবেদন শুরু হলে স্থানীয় বিডিও অফিস (BDO Office), মহকুমা শাসকের দফতর (SDO Office) অথবা পুরসভার নির্দিষ্ট ওয়ার্ড অফিসে যোগাযোগ করে ফর্ম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)