• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /'মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন না'! এবার ঋতশিবিরে প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী?

'মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন না'! এবার ঋতশিবিরে প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী?

'রাজনীতি করুন আর নাই করুন, ব্রাত্য়দা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন না। এটা আমার প্রত্যয়। চাটার্ড ভাইপো ত্রিসীমানায় যাবেন না। আর রাজনীতি সম্ভাবনার শিল্প। কাল কী হবে, দেখুন না'।

Written ByTanumoy Ghosal
Published: Nov 24, 2026, 16:57 IST|Updated: Nov 24, 2026, 17:01 IST
joinshare
'মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন না'! এবার ঋতশিবিরে প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী?

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
'মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন না'! এবার ঋতশিবিরে প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী?

'মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন না'! এবার ঋতশিবিরে প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী?

2

কোনও অজুহাত নয়! প্রাইম টাইমে চালাতেই হবে বাংলা ছবি, আরও ৫১ সিনেমা হল তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

3

মৃত্যুদণ্ড মাথায় নিয়ে হাসিনা ফিরছেন, উত্তাল রাজনীতি: কেন ১৬ ডিসেম্বর-ই পাসপোর্ট ছাড়া ঢাকায় পা রাখবেন তিনি?

4

টেনেটুনে মাত্র কয়েকটা দিন, তার পরেই সকলে কাঠ বেকার হয়ে যাবে! ২০২৭ সালেই চাকরি চলে যাবে কোটি কোটি মানুষের

5

হুমায়ুনের ভোলবদল! অভিমান কাটিয়ে রাজনীতিতে ফিরছেন AJUP প্রধান, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: চাপের মুখে শিবিরবদল? এবার মমতা বন্দ্য়োপাধ্যায়ের হাত ছাড়ছেন ব্রাত্য বসুও? জল্পনা উসকে দিলেন খোদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই। তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, 'রাজনীতি সম্ভাবনার শিল্প। কাল কী হবে, দেখুন না'।

আরও পড়ুন:  হুমায়ুনের ভোলবদল! অভিমান কাটিয়ে রাজনীতিতে ফিরছেন AJUP প্রধান, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা

'মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন না'

ঋতব্রত বলেন, 'সবাই তো ল্যাম্পপোস্ট ছিলেন। হয়তো ক্রীতদাসত্ব তো মুক্তির একটা...স্বাভাবিকভাবেই ব্রাত্য বসু যে ভাষা প্রয়োগ করবেন, সে ভাষা অনেকে মাথার উপর দিয়ে যাবেন'। তাঁর দাবি, 'রাজনীতি করুন আর নাই করুন,  ব্রাত্য়দা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন না। এটা আমার প্রত্যয়। চাটার্ড ভাইপো ত্রিসীমানায় যাবেন না। আর রাজনীতি সম্ভাবনার শিল্প। কাল কী হবে, দেখুন না'।

বদলের বাংলায় এখন খবরের শিরোনাম তৃণমূল জমানার হেভিওয়েট মন্ত্রী। স্রেফ ইন্দ্রনীল সেন নন, তথ্য সংস্কৃতি দফতরের প্রাক্তন মহিলা কর্মীদের যৌন হেনস্থার অভিযোগে কিন্তু ব্রাত্যের বিরুদ্ধে জিরো FIR দায়ের হয়েছে। যদিও প্রাক্তন মন্ত্রীর দাবি, 'আমাকে কেউ একটা খারাপ কথা বলতে গেলে, আমার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, আমি খারাপ কথা বলেছি, কুপ্রস্তাব দিয়েছি। এখন কুপ্রস্তাব দিতে গেলে তো আমায় চিনতে হবে, চোখে দেখতে হবে। আমি যাকে চিনি না, চোখে কখনও দেখিনি'।  তাঁর স্পষ্ট কথা, আমি আইনি সহায়তা ইতিমধ্যেই নিয়েছে। আমি চাইছি, এটা তদন্ত হোক। কারা করল? কেন করল? এর প্রকৃত ছবি কী? সেটা বাইরে আসুক'।

এর আগে সুকান্ত মজুমদার দাবি করেছিলেন, 'আমরা খবর পেয়েছি, আমাদের কাছে খবর আছে যে ব্রাত্য়বাবু বিজেপির কিছু নেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। এতদিন যোগাযোগ করেননি, যবে অভিযোগটা এসেছে, তারপরেই যোগাযোগ করছেন। অর্থাত্‍ ডাল মে কুছ কালা হ্যায় বা ডালই কালা হ্যায় পুরোটাই'। তিনি অবশ্য জানিয়েও দিয়েছিলেন যে, এখানে কোনও জায়গা নেই। যতই গান করুন কেন, আমায় একটু জায়গা দাও, মন্দিরে বসি! বড়ফুলে মন্দিরে কোনও জায়গা নেই'।

আরও পড়ুন: বিরাট ভাঙন মমতা তৃণমূলে: একঘরে বিধায়ক, দল ভেঙে NCPI তে যোগ ১৯ জনের, একাকী নেত্রীর এবার হাতছাড়া পঞ্চায়েত সমিতিও? হাতেগরম রাজনৈতিক ব্রেক

এদিকে ব্রাত্য় বসুর বিরুদ্ধে এবার  প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিল রাজ্যের দুর্নীতি দমনে কমিশন। অভিযোগ,  বাংলা অকাদেমির চেয়ারম্যান থাকাকালীন বিভিন্ন দুর্নীতি জড়িয়েছিলেন প্রাক্তন এই মন্ত্রী।

দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Bratya Basu