• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /হুমায়ুনের ভোলবদল! অভিমান কাটিয়ে রাজনীতিতে ফিরছেন AJUP প্রধান, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা

হুমায়ুনের ভোলবদল! অভিমান কাটিয়ে রাজনীতিতে ফিরছেন AJUP প্রধান, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা

আগামী ৪ ডিসেম্বর থেকে বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। সেই অধিবেশনেও যোগ দেবেন হুমায়ুন কবীর। প্রয়োজন হলে মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Nov 24, 2026, 16:18 IST|Updated: Nov 24, 2026, 16:21 IST
joinshare
হুমায়ুনের ভোলবদল! অভিমান কাটিয়ে রাজনীতিতে ফিরছেন AJUP প্রধান, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা
Image Credit: হুমায়ুন কবীর

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
টেনেটুনে মাত্র কয়েকটা দিন, তার পরেই সকলে কাঠ বেকার হয়ে যাবে! ২০২৭ সালেই চাকরি চলে যাবে কোটি কোটি মানুষের

টেনেটুনে মাত্র কয়েকটা দিন, তার পরেই সকলে কাঠ বেকার হয়ে যাবে! ২০২৭ সালেই চাকরি চলে যাবে কোটি কোটি মানুষের

2

হুমায়ুনের ভোলবদল! অভিমান কাটিয়ে রাজনীতিতে ফিরছেন AJUP প্রধান, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা

3

গভীর রাতে রেলগেটে আগ্নেয়াস্ত্র হাতে যুবক! হাতনাতে পাকড়াও পুলিসের

4

মুনীরের বিরুদ্ধে ফুঁসছে সিন্ধুদেশ, শুরু ভয়াবহ গৃহযুদ্ধ: টুকরো টুকরো হয়ে ভাঙছে পাকিস্তান, বিদ্রোহের আগুনে করাচিতে জনসমুদ্র-- বিরাট অশনিসংকেত

5

ডিনার সেরে ফিরেই নৃশংস কাণ্ড! প্রেমিকাকে পিটিয়ে মেরে ফেলল শুভম, সারারাত দেহের পাশে নির্বিকারে বসে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: রেজিনগর উপনির্বাচনের সময় ময়দানে নেমেছিলেন হুমায়ুন কবীর। পুলিসের সঙ্গে বড়রকম সংঘাতে জড়িয়েও পড়েন। মিডিয়ার সামনে কান্নাকাটি করে সেসময় তিনি বলেছিলেন তিনি আর রাজনীতি করবেন না। এবার এক নতুন কথা। এখন বলছেন তিনি রাজনীতিতে থাকবেন। মুখ্যমন্ত্রীর উপরে যাবতীয় যা অভিমান কাটিয়ে উঠে সক্রিয় রাজনীতিতে তিনি থাকবেন। বিধানসভার শীতকালীন অধিবেশনে তিনি যোগও দেবেন।

কী বলেছেন আম জনতা উন্নয়ন পার্টি প্রধান?

এবার তিনি বলছেন, মুখ্যমন্ত্রীর উপরে অভিমানে তিনি ওইসব কথা বলেছিলেন। সেই অভিমান তিনি কাটিয়ে উঠেছেন। সামগ্রিক উত্তেজনার বশে তিনি ওই কথাগুলো বলে ফেলেছিলেন। তার সঙ্গে পুলিস খারাপ ব্যবহার করেছিল। সবেমিলিয়ে তিনি অভিমানের বশে রাজনীতি ছাড়ার কথা বলেছিলেন। এবার তাঁর সেই অভিমান কেটে গিয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। সেই কথা সন্তোষজনক হয়েছে। তাতেই কেটেছে অভিমান। কীভাবে কথা হয়েছে তা অবশ্য তিনি বলেননি। তবে তিনি রাজনীতির ময়দানে একদিকে যেমন বিজেপির বিরোধিতা করবেন, পাশাপাশি মমতা শিবিরের বিরুদ্ধেও লড়ার ইঙ্গিত দিয়েছেন।

আগামী ৪ ডিসেম্বর থেকে বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। সেই অধিবেশনেও যোগ দেবেন হুমায়ুন কবীর। প্রয়োজন হলে মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন।

আরও পড়ুন-তৃণমূলে বিরাট ভাঙন, NCPI এর দখলে ১৮ পঞ্চায়েত ও ৩ পঞ্চায়েত সমিতি

হুমায়ুন কবীর বলেন, বিধানসভা অধিবেশনে নিশ্চয় যাব। বিধানসভায় আসব না বলেছিলাম। কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কাউকে তো ময়দান ছেড়ে দেওয়া যায় না! নিজেদের লম্বা পলিটিক্যাল কেরিয়ার ধরে রাখতে গেল, মানুষকে পরিষেবা দিতে গেলে রাজনীতিতে থাকতেই হবে। গত দুমাসে আমার সঙ্গে যা হয়েছিল তা মেনে নিতে পারিনি।  তা থেকেই আমি রাজনীতি ছাড়ার কথা বলেছিলাম। সেই অভিমান অনেকটাই কাটিয়ে উঠেছি। সক্রিয় রাজনীতিতে থাকব। বিজেপির বিরুদ্ধে তো রাজনীতিটা করব! তেমনি কংগ্রেস-তৃণমূলের যদি জোট হয় তাহলে তার বিরোধিতা করব।

এনিয়ে তৃণমূল মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্য়ায় বলেন, ভোটের আগে উনি নতুন দল গঠন করলেন। টাকা নিয়ে বিতর্ক হল। রাজনৈতিক নৈতিকতার বিষয়টি এড়িয়ে একটা কথা বলতে চাইছি। পুলিসের বিষয়ে যে মন্তব্য হুমায়ুন কীর করেছেন, কাটাকাটি নিয়ে যা তিনি বলেছেন তাতে ৩টে গুরুত্বপূর্ণ কেস হয়ে রয়েছে। সেগুলো নিয়ে মাননীয় পুলিসমন্ত্রী কী কী পদক্ষেপ নিয়েছেন? উল্টোদিকে অভিযেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডিজে মামলা থেকে শুরু করে শাসানি দেওয়া নিয়ে যে অভিযোগ রয়েছে তাতে বিভিন্ন ভাবে হয়রানি করা হচ্ছে। একইভাবে তত্কালীন বিরোধী দলনেতা যখন পুলিসকে কেন্দ্র করে বিভিন্ন মন্তব্য করেছিল সেগুলো নিয়ে কোনও তদন্ত হচ্ছে না। এর থেকে বোঝা যায় এরাজ্যে শাসকের আইন রয়েছে, আইনের শাসন নেই।

অন্যদিকে বিজেপির মুখপাত্র দেবজিত্ সরকার বলেন, হুমায়ুনবাবু এতবার এতরকম কথা বলেন যে ওঁর কোন কথাটা ঠিক আর কোন কথাটা ভুল তা বোঝা কঠিন। তাই এনিয়ে খুব বেশি ভাবার কোনও জায়গা নেই। 
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Humayun Kabir