জমি দখল বিতর্কে পুরসভার শোকজের জবাব, কী জানাল টেগোর পার্কের সেই নামী বিরিয়ানি আউটলেট?
Kolkata Biriyani outlet controversy: বিল্ডিং প্ল্যান খতিয়ে এবার আইনি পদক্ষেপ নিচ্ছে পুরসভা। সূত্রের খবর তেমনই
অয়ন ঘোষাল: 'কোনও জমি দখল করেনি। কর্মীদের চলাচলের কেবলমাত্র অস্থায়ী পথ তৈরি করা হয়েছিল'। মন্দির-বিতর্কে কলকাতা পুরসভার শোকজে জবাব দিল টেগোর পার্কে সেই নামী বিরিয়ানি আউটলেট কর্তৃপক্ষ। দাবি, 'রেস্তোরাঁর পাশের অব্যবহৃত সেচ দফতরের জমির একাংশে তারা কিছু অস্থায়ী ছাউনি লাগিয়েছিল। ওই খালি জায়গাটি কেউ ব্যবহার করে না, তাই তারা ব্যবহার করেছিল। তবে পুরসভার পরিদর্শনের পর জায়গাটি খালি করে দেওয়া হয়েছে'। বিল্ডিংয়ের প্ল্যান খতিয়ে দেখে পুরসভা আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে বলে খবর।
আরও পড়ুন: "মাকে মুক্তি দিলাম..." মাকে খুন করে ১০০ ডায়াল 'ইঞ্জিনিয়ার' ছেলের! তদন্তে মিলল হাড়হিম তথ্য
টেগোর পার্কে মন্দিরের জায়গা দখল করে গোডাউন, রান্নাঘরের পরিসর বৃদ্ধি! টেগোর পার্কে নামী বিরিয়ানি আউটলেটের বিরুদ্ধে কসবা থানা ও কলকাতা পুরসভার স্থানীয় বোরো অফিসে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা সন্দীপ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, মন্দিরের জমি দখল করে গোডাউন বড় করা হয়েছে। মন্দিরের দেওয়াল ভেঙে রান্নাঘর সম্প্রসারণ করা হয়েছে।
সোশ্য়াল মিডিয়ায় বেশ কয়েকটি পোস্ট করেন স্থানীয় বিজেপি কর্মীরা। সেই পোস্টের ভিত্তিতেই এই অভিযোগ। অভিযোগকারীর দাবি, মন্দিরের পাশেই আনন্দপুর খাল। খালের ধারের যাতায়াতের রাস্তার বড় অংশে রেস্তোরাঁর সামগ্রী ও উপকরণ রাখা। ফলে ওই রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। এই অভিযোগ ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এর আগে এপ্রিল ও মে মাসে কলকাতার পার্ক স্ট্রিটে একটি রেস্তোরাঁতেও বেআইনি নির্মাণের অভিযোগ ওঠে। তখন কলকাতা পুরসভার পক্ষ থেকে অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর অবৈধ অংশ ভেঙে ফেলা হয়। এরপর টেগোর পার্কে নামী বিরিয়ানি আউটলেট শোকজ করে পুরসভা। শোকজের জবাব দেওয়ার জন্য সময় দেওয়া হয় ৪৮ ঘন্টা।
বিরিয়ানি আউটলেটেরম্যানেজার বাপি চক্রবর্তী অবশ্য আগেই জানিয়েছিলেন, 'এখানে কোনওদিন মন্দির ছিল না। এই জমির মালিক আমরা নয়। জমিটি লিজে নেওয়া। এই আউটলেট যিনি চালান তিনি মন্দিরের আদলে একটি ঘর ২০১৫ সালে রেস্তোরাঁ তৈরির সময় থেকেই বানিয়ে রেখেছেন। এখানে বিগ্রহ কোনওদিনই ছিল না। এটি আদৌ মন্দির নয়। মন্দিরের আদলে গড়া একটি স্ট্রাকচার। যে স্ট্রাকচার পরবর্তী সময় টেক আওয়ে বা অন্য কিছু করার কথা উনি হয়তো ভেবেছিলেন। উনি হিন্দু। এখানে স্টাফেরা সিংহভাগ হিন্দু। ৩ দিন ধরে দেখছি কিছু লোক আসছে। ভিডিও করছে। দাবি করছে এটা মন্দির। এই দাবি ভিত্তিহীন।"
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)