SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বামেদের বুকস্টলে বুলডোজার নিয়ে হাজির পুলিস! সপ্তমীর সন্ধ্যায় তুলকালাম কাণ্ড

Left wing bookstall: 'সরকার কাজটি এখন এইটা? সমস্ত সময়টাকে অশান্তি ভরে দেবে',

Written By Tanumoy Ghosal
Published: Oct 17, 2026, 09:13 PM IST | Updated: Oct 17, 2026, 09:36 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যতকাণ্ড যাদবপুরে। সপ্তমীর সন্ধ্যায় ৮বি বাসস্ট্যান্ডে বামেদের বুকস্টলে পুলিস! পুলিসের সঙ্গে বাম কর্মী-সমর্থকদের বচসা। এলাকায় তুমুল উত্তেজনা।

আরও পড়ুন:  পুজোর চাঁদা ১৫ হাজার টাকা দাবি, দিতে রাজি না হওয়ায় গ্যারেজের দুই শ্রমিককে মারধরের অভিযোগ

দুর্গাপুজোর সময়ে প্রত্য়েকবারই শহরের বিভিন্ন জায়গায় বুকস্টল করে বামেরা।  বদলের বাংলায় বামেদের সেই বুকস্টল নিয়ে অশান্তি।  সিপিএম সূত্রে খবর, এদিন সন্ধ্য়ায় পুলিস এসে বলে যাদবপুর  ৮বি বাসস্ট্যান্ডে ওই বুকস্টলে পারমিশন নেই। বুকস্টলটি চালাতে দেওয়া যাবে না। এরপরই শুরু হয় বচসা। শেষপর্যন্ত স্টলের সামনে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইতে দেখা যায় বাম কর্মী-সমর্থকদের। শেষ খবর অনুযায়ী, এখনও পর্যন্ত সমস্যা মেটেনি।

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'নানারকমের লোক আনন্দ করে, উচ্ছ্বাস করে, সৌভ্রাত্ব করে, এই হচ্ছে বাংলার পরিবেশ। সেই পরিবেশটাকে এইভাবে বিষিয়ে তুলে দেওয়াটা, এটা বাংলার মানুষের বিরুদ্ধতা করা। আমি হিন্দু-মুসলমান বলতে চাইছি। কেউ যদি ওইভাবে মনে করেন, হিন্দু মানুষের বিরুদ্ধতা করা। সরকার কাজটি এখন এইটা? সমস্ত সময়টাকে অশান্তি ভরে দেবে'।

ফেসবুকে পোস্ট বামনেতা, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য লিখেছেন, 'জরুরি কাজে কলকাতার বাইরে থাকায় যাদবপুর বুক স্টল বুক দিয়ে রক্ষার কাজে উপস্থিত না  থাকার যন্ত্রণা অনুভব করছি। আধা সেনাবাহিনী ও বুলডোজার নিয়ে যারা বই ধ্বংস করতে এগিয়ে আসছে তারা মানুষের তকমা পাবে কিনা তা ইতিহাস বলবে। আদালতের নির্দিষ্ট বুক স্টল নিয়ে আদেশ বিনা পুলিশের কোনো অধিকার নেই । আদালতের আদেশ অমান্য করলে আদালত বুঝবে, সরকারি গুন্ডারা নয়। জেহাদি র চালক ও পুলিশ কর্মীরা বিবেকের ডাকে সাড়া দিয়ে অন‍্যায় কাজ থেকে বিরত থাকুন। বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় যাদবপুর গর্জে উঠুন'।

আরও পড়ুন:   এক মণ্ডপ, দুই পুজো: মাঝখানে কালো পর্দা, নিউটাউনে উৎসবের মাঝেও বিষাদের সুর!

এদিকে বনগাঁয় বুকস্টল করা নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেয়েছে সিপিএম। হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ কিন্ত বুকস্টল করার অনুমতি দিয়েছিল।  কিন্তু সেই নির্দেশে স্থগিতাদেশ জারি করে দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ,  পুলিসের অনুমতি না থাকলে স্টল করা যাবে না। আগামী ২১ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।

ZEENEWS TRENDING STORIES