• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /এক মণ্ডপ, দুই পুজো: মাঝখানে কালো পর্দা, নিউটাউনে উৎসবের মাঝেও বিষাদের সুর!

এক মণ্ডপ, দুই পুজো: মাঝখানে কালো পর্দা, নিউটাউনে উৎসবের মাঝেও বিষাদের সুর!

Durga Puja 2026: একটাই ব্লক। একটাই মণ্ডপ। আর একই মণ্ডপে দুটি পুজো। একদিকে বিষাদের সুর, অন্যদিকে আনন্দ। এরকমই চিত্র ফুটে উঠল নিউটাউনের সিসি ব্লকের পুজোতে।

Edited BySoumita Khan
Published: Oct 17, 2026, 02:08 PM IST|Updated: Oct 17, 2026, 02:11 PM IST
joinshare
এক মণ্ডপ, দুই পুজো: মাঝখানে কালো পর্দা, নিউটাউনে উৎসবের মাঝেও বিষাদের সুর!

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

নান্টু হাজরা: নিউ টাউনের সিসি ব্লকের পুজোতে ফুটে উঠল এক অন্যরকম চিত্র। নিউটাউন সিসি ব্লকের পূজা মন্ডপে দেখা যাচ্ছে মাঝখানে কালো কাপড়ের পাটিশান দিয়ে একই মণ্ডপে দুটি পুজো হচ্ছে। একদিকে নিউটাউন সিসি ব্লক পুজো সমিতি। আর অন্যদিকে নিউটাউন সিসি ব্লক রেসিডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশানের পুজো।

নিউটাউন সিসি ব্লক পুজো সমিতির সম্পাদক বিমান সমাদ্দার জানান, তারা প্রথম থেকেই মণ্ডপ তৈরি করেছে। ১৫ তম বছরে এবার তাদের পুজোর থিম ছিল বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় এর 'কপালকুণ্ডলা '।  ২০১৯ সাল থেকে পুজো সমিতি পুজো করছে। এবছর জুন মাসে পুজোর আবেদন করা হয়। সেই আবেদনের পক্ষে NKDA তাদেরকে কোনও মিটিংয়ে ডাকে না NOC দেয় না। আলোচনায় ডাকে না এবং চিঠি উত্তরও দেয় না বলে দাবি। এইসবের মধ্যে তাদের প্যান্ডেল প্রায় তৈরি হয়ে যায়। এরমধ্যেই দেখা যায় ওই সিসি ব্লক রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লেটার হেড ব্যবহার করে প্যান্ডেলের গায়ে নোটিস টাঙিয়ে দেয় তারা পুজোর পারমিশান পেয়ে গিয়েছে। প্যান্ডেল খুলে দিতে হবে। সিসিটিভি সরিয়ে ফেলতে হবে বলে একাধিক নোটিস লাগায়। 

আরও পড়ুন: প্যান্ডেল হপারদের বিরাট স্বস্তি! পুজোয় সারারাত চলবে মেট্রো, জেনে নিন সময়সূচি

এরপর NKDA এর সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় তারা সত্যি পারমিশন পেয়েছে। এই অ্যাসোসিয়েশন ২০২২ থেকে রেজিস্ট্রেশন রিনিউ হয়নি। এই অ্যাসোসিয়েশন কীভাবে পারমিশন পেয়ে গেল তাতে আমরা হতভম্ব হয়ে যাই। আমরা শুনতে পারছি সরকার পরিবর্তন এর পরে এটা একটা রেশ। এরপর হাইকোর্ট এর দ্বারস্থ হলে হাইকোর্ট এর ওপর একটা স্ট্রে অর্ডার দেয় এবং NKDA কে দুই পক্ষকে ডেকে একটা ফ্রেস হেয়ারিং করতে বলে। এরপর আবার দুটো হেয়ারিং হয় কোর্টে। রিলিজিয়ান সেন্টিমেন্টকে মাথায় রেখে সিদ্ধান্ত হয় যে ওই এসোসিয়েশান কে মাঠের অর্ধেকটা দেওয়া হোক পুজো করার জন্য।

অভিযোগ, এরই মধ্যে পুজো মণ্ডপ ভাঙচুর করা হয়। এবং প্রতিমা যেখানে রাখা ছিল সেখানে সেট সরিয়ে নেওয়া হয়। টানা বৃষ্টির ফলে প্রতিমা বিভিন্ন অংশের মাটি ধুয়ে যায়। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় এই প্রতিমাতেই পুজো হবে। রাত জেগে ব্লকের মহিলারা প্রতিমার গায়ে মাটি লেপে চোখ এঁকে রঙ করে সাজসজ্জা করে পুজো করছে। কোর্ট ঘুরে আসার পরে NOC পেয়েছি।

নিউটাউন সিসি ব্লক রেসিডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশান এর প্রেসিডেন্ট অমিতাভ ভট্টাচার্য জানান, 'একই ব্লকে একই প্যান্ডেলে মাঝখানে ভাগ করে দুটো পুজো হচ্ছে। এটা সত্যি খুবই কষ্টকর ব্যাপার এটা ভাবতেও খারাপ লাগছে। এরকম পরিস্থিতি এর আগে কখনো হয়নি। এখানে ২০২১সালে অ্যাসোসিয়েশন একবার পুজো করেছিল। ২১ সাল বাদ দিয়ে তার আগে এবং পরে পুজো সমিতি পুজো করে আসছে। এবারে এটার ছেদ ঘটল। ওরা কীভাবে পারমিশন পেয়েছে জানি না।'

আরও পড়ুন: কারখানার চাকা থামলেও থমকে যায়নি পুজো! ৫৫ বছরে আসানসোলের সেন-র‍্যালের হাত ধরে 'মহাকাশে মা দুর্গা'

নিউটাউন সিসি ব্লক রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পুজোর প্রেসিডেন্ট পবিত্র ঘোষ জানান, 'প্রশাসনিক ব্যবস্থায় অ্যাসোসিয়েশনকেই পারমিশন দেওয়া হয়। পারমিশন নিয়ে যখন পুজো করার জন্য উদ্যোগ নেয় তখন আরেকটি গ্রুপ যারা এর আগে এসোসিয়েশান এর NOC তে পুজো করতো তারা হঠাৎ ঠিক করে তারা নিজেরা পুজো করবে যার ফলে তারা NOC পায় না। না পেয়ে তারা কোর্টে যায়। কোর্টের সিদ্ধান্ত হয় দুই পক্ষকেই পুজো করতে দেওয়া হোক প্লটটিকে ভাগ করে। সেখানে অর্ডার হয় যদি প্যান্ডেল হয়ে থাকে সেটাকে ডেমোলিস করে অন্যদের পুজো করার জায়গা করে দিতে হবে।'

প্রশাসন NKDA দুই পক্ষকে নিয়ে মিটিং করে সেখানে ঠিক হয় ডেমোলিস করে পুজো করতে গেলে কেউই পুজো করতে পারবে না। সেই কারণে সার্ভিক স্বার্থে মেনে নিয়ে নিজেদের মতো করে নিজেরা পুজো করছি। প্যান্ডেল ভাঙচুর ও সেট খুলে নেওয়াকে অপপ্রচার করছে। এটাকে ব্লক করার জন্য। NOC না থাকা সত্ত্বেও রাতের অন্ধকারে ঠাকুর ঢুকিয়েছিল। এবং যখন ঢুকিয়েছিল তখন ঠাকুরের মাথার অংশ ছিল না। খুব খারাপ লাগছে। সকলের যেমন খারাপ লাগছে আমাদেরও খারাপ লাগছে। মুষ্টিমেয় কয়েকটা লোকের জন্য গোটা ব্লক সাফার করছে। এই ঘটনায় ব্লকের বাসিন্দাদের একাংশের মধ্যে পুজোর সেই আনন্দ নেই। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Durga Puja