• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /চোরবাগান বিপর্যয়ে রাজ্যকে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের নির্দেশ হাইকোর্টের

চোরবাগান বিপর্যয়ে রাজ্যকে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের নির্দেশ হাইকোর্টের

Chorbagan Stampede: চোরবাগান দুর্ঘটনার নিরপেক্ষ তদন্তে রাজ্যকে নিজস্ব পছন্দের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কর্মরত বিচারপতির অপ্রতুলতার কথা জানিয়ে জরুরি শুনানিতে এই রায় দেন প্রধান বিচারপতি।

Written BySudeshna Paul Saha
Published: Oct 20, 2026, 04:03 PM IST|Updated: Oct 20, 2026, 04:11 PM IST
joinshare
চোরবাগান বিপর্যয়ে রাজ্যকে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের নির্দেশ হাইকোর্টের

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অর্ণবাংশু নিয়োগী: চোরবাগানের ঘটনায় নিজেদের পছন্দ অনুযায়ী একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করতে পারবে রাজ্য। রাজ্যের অনুরোধে পরিবর্তন এনে নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। কর্মরত কোনও বিচারপতির নেতৃত্বে কমিশন গঠনের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন জানায় রাজ্য। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে কর্মরত বিচারপতিকে কমিশনে নিযুক্ত করা সম্ভব নয় বলে জানান প্রধান বিচারপতি। তাই রাজ্যকে অবসরপ্রাপ্ত বিচারপতি নির্বাচনের সুযোগ দিয়েছেন প্রধান বিচারপতি।

চোরবাগানের দুর্ঘটনা নিয়ে জরুরি ভিত্তিতে দায়ের হয় জনস্বার্থ মামলা। জরুরি ভিত্তিতে আজই শুনানি হয় তার। প্রধান বিচারপতি বলেন, "তদন্ত কমিশনের জন্য একজন কর্মরত বিচারপতিকে মনোনীত করার জন্য সরকারের তরফ থেকে আমার কাছে অনুরোধ করা হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী এবং বিচারপতিদের সংখ্যার অপ্রতুলতার কথা মাথায় রেখে কর্মরত বিচারপতিকে দিয়ে কমিশন গঠন সম্ভব নয়। সেক্ষেত্রে রাজ্য নিজের পছন্দমতো একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে  কমিশন গঠন করতে পারবে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখবে কমিশন। কেন এই দুর্ঘটনা, কার বা কাদের গাফিলতিতে এই দুর্ঘটনা সেটাও খতিয়ে দেখবে কমিশন। যেহেতু তদন্ত কমিশনের মাথায় একজন অবসরপ্রাপ্ত বিচারপতি থাকবেন, তাই হাইকোর্ট এই মুহূর্তে এই তদন্তের নজরদারি করবে না। তদন্ত কমিশন তার চূড়ান্ত রিপোর্ট পেশ করার পরে প্রয়োজন হলে খতিয়ে দেখতে পারে আদালত।"

আরও পড়ুন, 'মণ্ডপ ভেঙে পড়ছে! বেরিয়ে যান,' সপ্তমীর সন্ধ্য়ায় চোরবাগানে মাইকে কে এই ঘোষণা করেন?

সপ্তমীর সন্ধ্য়ায় চোরবাগানে বিপর্যয়ের পর রাজ্য সরকারের তরফে ১৮ অক্টোবর-ই একজন কর্মরত বিচারপতিকে তদন্ত কমিশনের চেয়ারম্যান করার জন্য চিঠি পাঠানো হয়। যে প্রসঙ্গে প্রধান বিচারপতির মন্তব্য, "এটা থেকে বোঝা যায় যে রাজ্যের সদিচ্ছা রয়েছে।" তবে কী করে এই ঘটনা ঘটল, তা অবিলম্বে খুঁজে বের করার নির্দেশ দেন প্রধান বিচারপতি। বলেন, "পুজোর সময় মানুষ নিয়ম মেনে যাতায়াত করে। মানুষ অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ। তারপরেও কীভাবে এই ঘটনা ঘটল?"

আরও পড়ুন, কথা রাখলেন মুখ্যমন্ত্রী! চোরবাগানে মৃত আরতি বিশ্বাসের পরিবারকে ২৫ লক্ষের চেক-চাকরির আশ্বাস

আরও পড়ুন, 'আমাদের দায়িত্ব বোঝানোর দরকার নেই', চোরবাগানে মৃত টগর-সন্দীপের বাড়িতে মুখ্য়মন্ত্রী, তুলে দিলেন চেক

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Kolkata Stampede
Calcutta High Court
Durga Puja