নেশায় রাশ! সিগারেট, পান ও গুটখা বন্ধ হচ্ছে রাজ্যের সমস্ত...
Tobacco ban: আদালত চত্বরের ভেতরে সিগারেট, পান ও গুটখার মতো তামাকজাত দ্রব্যের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার বিষয়ে বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রধান বিচারপতি। ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন প্রত্য়েক জেলা জজকে।
অর্ণবাংশু নিয়োগী: কলকাতা হাইকোর্ট সহ জেলা আদালতগুলিতে সিগারেট, পান ও গুটখা বন্ধে উদ্যাগী প্রধান বিচারপতি। এই বিষয়ে প্রত্যেক জেলা জজকে ইতিমধ্যে চিঠি পাঠিয়েছেন প্রধান বিচারপতি। পাশাপাশি আদালত চত্বরে প্রত্যেকের প্রবেশের সময় মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে প্রবেশ করানোর প্রস্তাব। বার অ্যাসোসিয়েশনগুলিকে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে ওই চিঠিতে।
প্রধান বিচারপতির চিঠি
প্রধান বিচারপতির প্রস্তাব, বার কাউন্সিল ও বার অ্যাসোসিয়েশন এই বিষয় বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করলে এবং সেই সিদ্ধান্ত লিখিতভাবে প্রধান বিচারপতিকে জানালে তবেই প্রধান বিচারপতি সমস্ত আদালতে প্রবেশ পথে মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা করার নির্দেশিকা জারি করবেন। তবে এজলাসে উপস্থিত আইনজীবীরা আদালত চত্বরে স্মোকিং জোন করার প্রস্তাব দিয়েছেন।
সবমিলিয়ে নেশায় রাশ টানতে কলকাতা হাইকোর্ট ও জেলা আদালতগুলিতে তামাকজাত দ্রব্য বর্জনে উদ্যোগী প্রধান বিচারপতি। আদালত চত্বরের ভেতরে সিগারেট, পান ও গুটখার মতো তামাকজাত দ্রব্যের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার বিষয়ে তিনি বিশেষ উদ্যোগ নিয়েছেন। এই মর্মে রাজ্যের প্রতিটি জেলার জেলা জজকে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠানো হয়েছে। নেশাদ্রব্য নিষিদ্ধের পাশাপাশি কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত জেলা আদালত চত্বরে শৃঙ্খলা বজায় রাখতে এবং স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।
চিঠিতে প্রধান বিচারপতি আরও প্রস্তাব দিয়েছেন যে, এখন থেকে আদালত চত্বরে প্রবেশের সময় প্রতিটি মানুষকে মেটাল ডিটেক্টরের সাহায্যে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করা হবে। এর মূল উদ্দেশ্য আদালত চত্বরের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি নেশা সামগ্রীর প্রবেশ রোধ করা। তবে এই সিদ্ধান্ত একতরফাভাবে কার্যকর না করে বার কাউন্সিল এবং বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনার ওপর জোর দেওয়া হয়েছে।
আইনজীবীদের পাল্টা প্রস্তাব
চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, বার অ্যাসোসিয়েশন ও বার কাউন্সিলগুলি নিজেদের মধ্যে বৈঠক করে যদি এই বিষয়ে লিখিতভাবে সম্মতি জানায়, তবেই প্রধান বিচারপতি সমস্ত আদালতে মেটাল ডিটেক্টর চেকিংয়ের বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করবেন। এখন প্রধান বিচারপতির এই উদ্যোগের প্রেক্ষাপটে আইনজীবীদের একাংশের পক্ষ থেকে একটি পাল্টা প্রস্তাবও দেওয়া হয়েছে।
আইনজীবীদের একাংশ ও তথা বার অ্যাসোসিয়েশনের সদস্যদের মতে, নিষেধাজ্ঞা চালুর পাশাপাশি আদালত চত্বরের নির্দিষ্ট কোনও একটি অংশে নির্দিষ্ট 'স্মোকিং জোন' করার প্রস্তাব দেওয়া হয়েছে। এখন বার অ্যাসোসিয়েশনগুলির সঙ্গে বৈঠকের পর এই বিষয়ে কী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, সেটাই দেখার।
আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর ডেডলাইন শেষেও পোস্ট 'সংশোধন' নয়! 'ওরা যা করবে, তারজন্য আমি প্রস্তুত', অনড় বিকাশরঞ্জন
আরও পড়ুন, দেবীপক্ষে উত্সব মুখর বাংলা! প্রতিপদে সন্তোষ মিত্র স্কোয়ার ও শ্রীভূমিতে পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)