SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

মারধর করে উলঙ্গ অবস্থায় এলাকায় ঘোরানো, আইসিইউতে ভর্তি তৃণমূল কাউন্সিলর! রিপোর্ট তলব আদালতের

হামলায় গুরুতর জখম হয়ে তাঁকে আইসিইউতে ভর্তি হতে হয়েছিল বলে অভিযোগ। ঘটনার গুরুত্ব বিবেচনা করে রাজ্য পুলিসের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে কলকাতা হাইকোর্ট। তদন্তে এখনও পর্যন্ত কতজন গ্রেফতার হয়েছেন, তা-ও জানতে চেয়েছে আদালত।

Written By Zee 24 Ghanta Digital Desk
Published: Nov 25, 2026, 18:27 IST | Updated: Nov 25, 2026, 18:31 IST
Join

অর্ণবাংশু নিয়োগী: পুলিসের সামনেই তৃণমূল কাউন্সিলরকে মারধর করে উলঙ্গ অবস্থায় এলাকায় ঘোরানোর অভিযোগ। শুধু তাই নয়, হামলায় গুরুতর জখম হয়ে হাসপাতালে আইসিইউতে ভর্তি হতে হয়েছিল তাঁকে। বিষ্ণুপুরের এই ঘটনাকে গুরুতর বলে বিবেচনা করে রাজ্য পুলিসের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। তদন্তে এখনও পর্যন্ত কতজন গ্রেফতার হয়েছেন, তা-ও জানতে চেয়েছে আদালত। প্রয়োজনে মামলাকারী ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

আরও পড়ুন, ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের দখল নেব’, হিন্দু হত্যার বদলা নেওয়ার হুঁশিয়ারি অর্জুন 

ঘটনার সূত্রপাত বিষ্ণুপুরে। তৃণমূল নেতা জ্ঞানানন্দ সামন্তের অভিযোগ, স্থানীয় কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয়ে মারধর করে। এরপর তাঁকে উলঙ্গ করে এলাকায় ঘোরানো হয়। তাঁর আরও অভিযোগ, গোটা ঘটনাটি ঘটে পুলিসকর্মীদের উপস্থিতিতেই। হামলায় গুরুতর জখম হন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে ভর্তি করতে হয়।

এই ঘটনার বিচার চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন জ্ঞানানন্দ সামন্ত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানিতে অভিযোগের গুরুত্ব বিবেচনা করে সংশ্লিষ্ট থানার আইসি-র কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে আদালত।

তদন্তের অগ্রগতি সম্পর্কে রিপোর্টে স্পষ্টভাবে জানাতে হবে। এখনও পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে, কারা অভিযুক্ত এবং তদন্ত কোন পর্যায়ে রয়েছে, সেই তথ্যও জানতে চেয়েছে আদালত। পাশাপাশি মামলাকারী ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

আরও পড়ুন, রাজারহাটে রহস্যমৃত্যু! কানে ব্লুটুথ হেডফোন, পাশে ফোন, কথা বলতে বলতেই ঝুলে পড়লেন

পুলিসের উপস্থিতিতে এমন ঘটনা কীভাবে ঘটল, অভিযোগের সত্যতা কতটা এবং তদন্তে এখনও পর্যন্ত কী পদক্ষেপ করা হয়েছে, এখন এই প্রশ্নগুলির উত্তরই জানতে চাইছে কলকাতা হাইকোর্ট।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

ZEENEWS TRENDING STORIES