অর্ণবাংশু নিয়োগী: যৌনতার সংস্কৃতি! মমতার দুই মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। কাঠগড়ায় ব্রাত্য বসু ও ইন্দ্রনীল সেন। যৌন শোষণ ও অপরাধমূলক কাজ-সহ একগুচ্ছ অভিযোগ মমতার দুই মন্ত্রীর বিরুদ্ধে। তথ্য সংস্কৃতি দফতরের মহিলা কর্মীদের যৌন হেনস্থা, চাপ দিয়ে যৌন সুবিধা আদায়ের মতো গুরুতর অভিযোগ ব্রাত্য বসু ও ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। একাধিক আধিকারিকের বিরুদ্ধেও গুচ্ছ অভিযোগ। ইতিমধ্যেই যৌন হেনস্থার অভিযোগে জাতীয় মহিলা কমিশনের কাছে তদন্তের আবেদন জানিয়ে চিঠি। FIR দায়ের করে তদন্তের আবেদন। অভিযোগকারীদের জন্য পুলিসি নিরাপত্তারও দাবি করা হয়েছে।
রাজ্যের প্রাক্তন দুই প্রভাবশালী মন্ত্রী ব্রাত্য বসু এবং ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে গুরুতর এবং বিস্ফোরক অভিযোগ উঠেছে। তথ্য ও সংস্কৃতি দফতরের মহিলা কর্মীদের যৌন শোষণ, চাপ দিয়ে যৌন সুবিধা আদায় এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। এই চাঞ্চল্যকর অভিযোগ জানিয়ে সরাসরি জাতীয় মহিলা কমিশনের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে নিরপেক্ষ তদন্তের দাবি তোলা হয়েছে।
শুধু দুই মন্ত্রীই নন, ওই দফতরের একাধিক উচ্চপদস্থ আধিকারিকের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহার এবং যৌন সুবিধা আদায়ের গুচ্ছ গুচ্ছ অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারীদের দাবি, কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষা এবং সম্মান বজায় রাখার যে পরিবেশ থাকা উচিত, তথ্য ও সংস্কৃতি দফতরে তার সম্পূর্ণ উলটো চিত্র ছিল। দীর্ঘদিন ধরে মহিলা কর্মীরা হেনস্থা শিকার হন সেখানে। চাকরি হারানোর ভয়-সহ নানাবিধ চাপ তৈরি করে যৌন সুবিধা আদায়ও করা হয়।
এই ঘটনায় জাতীয় মহিলা কমিশনের কাছে অবিলম্বে এফআইআর (FIR) দায়ের করার অনুরোধ জানানো হয়েছে। এই বিস্ফোরক অভিযোগ সামনে আসার পর থেকেই প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যের দুই প্রাক্তন হেভিওয়েট মন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের গুরুতর অভিযোগ ওঠায় স্বাভাবিকভাবেই তা অস্বস্তি বাড়িয়েছে মমতা শিবিরের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)