• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /ফি বাড়ছে বাংলাদেশি ভিসার! ৮২৫ থেকে বেড়ে কত হচ্ছে? কবে থেকে কার্যকর নতুন নিয়ম?

ফি বাড়ছে বাংলাদেশি ভিসার! ৮২৫ থেকে বেড়ে কত হচ্ছে? কবে থেকে কার্যকর নতুন নিয়ম?

বাংলাদেশের ভিসার আবেদন করতে এবার বাড়তি টাকা খরচ করতে হবে পশ্চিমবঙ্গ-সহ ভারতের পাঁচটি রাজ্যের বাসিন্দাদের। আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশি ভিসা আবেদন কেন্দ্রে প্রসেসিং ফি বেড়ে হচ্ছে ৯১৮ টাকা, এর সঙ্গে যুক্ত হবে GST।

Written ByDebasmita Das
Published: Nov 26, 2026, 11:32 IST|Updated: Nov 26, 2026, 11:36 IST
joinshare
ফি বাড়ছে বাংলাদেশি ভিসার! ৮২৫ থেকে বেড়ে কত হচ্ছে? কবে থেকে কার্যকর নতুন নিয়ম?

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
সোনারুপোর বাজারে বিরাট বদল! কমতে-কমতে আচমকা ঘুরে দাঁড়াল গয়নার বাজার! আজ কত হল হলুদ ধাতুর দাম?

সোনারুপোর বাজারে বিরাট বদল! কমতে-কমতে আচমকা ঘুরে দাঁড়াল গয়নার বাজার! আজ কত হল হলুদ ধাতুর দাম?

2

জাঁকিয়ে শীতের দেখা নেই, পৌষ মাস মশাদের! ডিসেম্বর-জানুয়ারিতেও মশার বংশবৃদ্ধি? সুপার এল নিনোর জেরে বাড়ছে উদ্বেগ

3

'জরুরি অবস্থা ও শিখ দাঙ্গার 'কারিগরদের' মুখে এসব মানায় না', বিরোধীদের সংবিধানের পাঠ মুখ্যমন্ত্রীর

4

সড়ক-সেতুতে তুঙ্গে বৃহস্পতি এ রাজ্যের! বদলে যাবে পশ্চিমবঙ্গের পথঘাটের ভোল! কলকাতায় বিরাট চমক

5

ফাওয়াদ-মাহিরার সিরিজ বিতর্ক! পাকিস্তানি কনটেন্ট নিয়ে আপত্তি, Netflix-কে কড়া নির্দেশ কেন্দ্রের?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে ভিসার আবেদন করতে এবার পকেটে রাখতে হবে আরও বেশি টাকা। আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশি ভিসা আবেদন কেন্দ্রে প্রসেসিং ফি বাড়ানো হচ্ছে। এতদিন GST-সহ যেখানে ৮২৫ টাকা দিতে হত, নতুন নিয়মে প্রসেসিং ফি হবে ৯১৮ টাকা। এর সঙ্গে যুক্ত হবে GST। ফলে মোট খরচ ১১০০ টাকারও বেশি হতে পারে বলে রিপোর্টে জানানো হয়েছে।

শুধু পশ্চিমবঙ্গ নয়, এই সিদ্ধান্তের প্রভাব পড়বে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড়ের বাসিন্দাদের উপরেও। এই রাজ্যগুলির অনেকেই বাংলাদেশি ভিসার জন্য কলকাতার আবেদন কেন্দ্রের উপর নির্ভর করেন। ফলে ১ ডিসেম্বর থেকে তাঁদেরও ভিসার আবেদন করতে বাড়তি টাকা খরচ করতে হবে।

আরও পড়ুন, 'ফেরা ও প্রত্যর্পণের দাবি আলাদা, এটা হাসিনা ও বাংলাদেশ সরকারের বিষয়', স্পষ্ট বার্তা বিদেশ

কেন বাড়ছে প্রসেসিং ফি?

কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশি ভিসা আবেদন কেন্দ্রের পরিষেবা প্রদানকারী সংস্থা বদল হচ্ছে। এতদিন এই দায়িত্বে ছিল DU Digital Global Limited। এবার সেই দায়িত্ব নিচ্ছে Swift Global Gateway Service। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন সংস্থার অধীনে নতুন ঠিকানায় কাজ শুরু করার কথা দুই কেন্দ্রের। সেই সঙ্গে বাড়ানো হচ্ছে আবেদন প্রক্রিয়াকরণের খরচও।

এই ফি বৃদ্ধি নিয়েই আবেদনকারীদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। কারণ, ভারতের সব শহরে বাংলাদেশি ভিসার আবেদন করতে এই ধরনের প্রসেসিং ফি দিতে হয় না। দিল্লি, আগরতলা, গুয়াহাটি ও মুম্বইয়ের বাংলাদেশি ভিসা আবেদন কেন্দ্রে একই ধরনের অতিরিক্ত চার্জ নেওয়া হয় না বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। চেন্নাই-সহ অন্যান্য মিশনের ক্ষেত্রেও এমন ফি নেই বলে আবেদনকারীদের দাবি।

ফলে একই বাংলাদেশি ভিসার জন্য পশ্চিমবঙ্গের আবেদনকারীদের কেন অতিরিক্ত টাকা দিতে হবে, সেই প্রশ্ন তুলছেন অনেকে। এই অতিরিক্ত খরচের কারণে কিছু আবেদনকারী কলকাতা ও শিলিগুড়ির বদলে ভারতের অন্য শহরের ভিসা আবেদন কেন্দ্র থেকে আবেদন করার চেষ্টা করছেন।

এমনিতেই কলকাতা ও শিলিগুড়ির ভিসা আবেদন কেন্দ্রে আবেদনকারীর সংখ্যা কমেছে। বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর দুই দেশের মধ্যে যাতায়াত এবং ভিসার আবেদনে প্রভাব পড়ে। বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সূত্র অনুযায়ী, ২০২৪ সালের ৫ অগাস্টের আগে এই দুই কেন্দ্রে প্রতিদিন গড়ে ৮০০-র বেশি আবেদন জমা পড়ত। উৎসবের মরশুমে সেই সংখ্যা ১২০০ ছাড়িয়ে যেত।

আরও পড়ুন, বিজয় দিবসেই বাংলাদেশে ফিরছেন হাসিনা! বিদেশ প্রতিমন্ত্রীর বিস্ফোরক হুঁশিয়ারি প্রাক্তন প্রধানমন্ত্রীকে

পরবর্তী সময়ে আবেদন কমতে শুরু করে। বাংলাদেশে নির্বাচিত সরকার গঠনের পর ভারতীয় পর্যটকদের যাতায়াত ও ভিসার আবেদনে কিছুটা উন্নতি দেখা গেলেও সাম্প্রতিক পরিসংখ্যানে ফের নিম্নমুখী প্রবণতা ধরা পড়েছে। মিশনের তথ্য অনুযায়ী, ২৪ ও ২৫ নভেম্বর কলকাতা ও শিলিগুড়ি মিলিয়ে মাত্র ১৫০টি আবেদন জমা পড়েছে।

এই পরিস্থিতিতে প্রসেসিং ফি বাড়লে আবেদনকারীর সংখ্যা আরও কমতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট আধিকারিকদের একাংশ। নতুন পরিষেবা প্রদানকারী সংস্থার কাজের মান প্রথমে পর্যবেক্ষণ করা হবে। পরিষেবা সন্তোষজনক হলে ভবিষ্যতে ভারতের অন্য শহরেও তাদের কাজের পরিধি বাড়ানোর কথা ভাবতে পারে বাংলাদেশ মিশন। ভবিষ্যতে গোটা ভারতে বাংলাদেশি ভিসার আবেদন প্রক্রিয়াকরণের জন্য একই ধরনের ফি চালু করার পরিকল্পনাও রয়েছে বলে সূত্রের খবর। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Bangladesh
West Bengal