কমলাক্ষ ভট্টাচার্য: এ রাজ্যে সড়ক-সেতুতে তুঙ্গে বৃহস্পতি! তৈরি হচ্ছে নতুন সড়ক। সড়ক নির্মাণে বরাদ্দ হয়েছে কোটি কোটি টাকা। মেদিনীপুর-বিষ্ণুপুর-বীরভূম থেকে একেবারে বারাণসী পর্যন্ত রয়েছে এই তালিকায়। কলকাতায় হবে রিং-রোড নির্মাণ। শিলান্যাস হতে চলেছে বহু গুরুত্বপূর্ণ প্রকল্পের। এর মধ্যে রয়েছে ফারাক্কায় গঙ্গা নদীর উপর চার লেনের সেতুর মতো বড় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্পও। সত্যিই সড়ক-সেতুতে বৃহস্পতি তুঙ্গে এ রাজ্যে!
সড়কনির্মাণ
১) ৬০৭ কোটি টাকা ব্যয়ে বাগরাকোট-কাফেরে পাহাড়ি এলাকায় ৩৪ কিমি সড়ক নির্মাণ
২) মেদিনীপুর-বিষ্ণুপুর সড়কে ৩০৫ কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ
৩) বীরভূমের দুবরাজপুরে সড়ক নির্মাণে ৫৬১ কোটি টাকা। এই সড়ক নির্মাণ হলে ৪৫ মিনিটের রাস্তা ১০ মিনিটে যাওয়া যাবে।
৪) রানিগঞ্জে চার-লেন রাস্তা নির্মাণে ব্যয় ৪৩৫ কোটি টাকা। ৫ কিমি রাস্তায় সড়ক নির্মাণ।
৫) বারাসাত থেকে বড় জাগুলি পর্যন্ত ৩৫২ কোটি টাকা ব্যয়ে ১৮ কিমি সড়ক নির্মাণ।
৬) বারাণসী-কলকাতা করিডর নির্মাণ। ব্যয় ৭৫ হাজার কোটি টাকা। ৬২০ কিমি রাস্তা তৈরি।
৭) কলকাতার রিং-রোড নির্মাণ।
৮) ১১০০ হাজার কোটি টাকা ব্যয়ে শিলিগুড়ি রিং-রোড নির্মাণ
আরও পড়ুন: বাবার নাম ভোটার তালিকায় নেই, ২ মাসেও জন্মের
শিলান্যাস
শিলান্যাস হতে চলেছে যে প্রকল্পগুলির:
পূর্ব মেদিনীপুরে চাউলখোলা থেকে লঙ্কারপুর পর্যন্ত এনএইচ-১১৬বি (NH-116B) জাতীয় সড়ক চওড়া ও মজবুত করা হবে। এর মধ্যে রামনগর বাইপাসও রয়েছে। একই ভাবে ঠাকুরনগর থেকে নাচিন্দা পর্যন্ত এনএইচ-১১৬বি রাস্তার সম্প্রসারণের কাজ হবে।
দক্ষিণ ২৪ পরগনায় নামখানা থেকে বকখালি পর্যন্ত এনএইচ-১২ (NH-12) রাস্তা চওড়া ও মজবুত করা হবে। বীরভূমে ভীমগড় থেকে মল্লারপুর এবং মল্লারপুর থেকে নলহাটি পর্যন্ত এনএইচ-১৪ (NH-14)-র উন্নয়ন করা হবে। সুরুল থেকে মল্লারপুর এবং পুরন্দরপুর থেকে রামজয়পুর পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজও রয়েছে এই তালিকায়।
পূর্ব মেদিনীপুরের নরঘাটে এনএইচ-১১৬বি-র উপর তৈরি হবে গুরুত্বপূর্ণ সেতু। পূর্ব বর্ধমানে মন্তেশ্বর থেকে দাঁইহাট রোড এবং বর্ধমান-কাটোয়া রোডের সম্প্রসারণ করা হবে। পূর্ব বর্ধমানের বান্ডেবাজ থেকে গুপ্তিপাড়া হয়ে কাটোয়া পর্যন্ত STKK রোডের উন্নয়নও এই প্রকল্পের অন্তর্ভুক্ত।
পুরুলিয়ায় রঘুনাথপুর-চাণ্ডিলিয়ারি-চাস রোডের গোয়াই নদীর চেক পোস্ট পর্যন্ত রাস্তা এবং রঘুনাথপুর-চেলিয়ামা রোডের পাকোরি মোড় পর্যন্ত অংশের উন্নয়ন করা হবে। পাশাপাশি পশ্চিম বর্ধমানের জুবিলি মোড় থেকে রানিগঞ্জঘাট পর্যন্ত রাস্তার সম্প্রসারণের কাজ হবে।
হুগলিতে মগরা-সুলতানগাছা-খানপুর-দশঘরা রোডের উন্নয়ন এবং আরামবাগের কালীপুর থেকে দৌলতপুর পর্যন্ত দ্বারকেশ্বর নদীর উপর নতুন সেতু নির্মাণ করা হবে।
উত্তর ২৪ পরগনায় বিষ্ণুপুর-বেলিয়াঘাটা রোডের লাঙ্গলপোতা থেকে কাঁচকল পর্যন্ত অংশের উন্নয়ন হবে। এই কাজের মধ্যে একাধিক সেতুও রয়েছে। এছাড়া NH-12-এর বারাসত-কৃষ্ণনগর-বহরমপুর সেকশনে ২০টি VUP/LVUP, বহরমপুর-ফারাক্কা-রায়গঞ্জ-ডালখোলা সেকশনে ২৫টি VUP/LVUP এবং NH-19-এর বরওয়া আড্ডা-পানাগড় সেকশনে ১২টি VUP/LVUP নির্মাণ করা হবে। এই প্রকল্পগুলি রোড সেফটি স্কিমের আওতায় নেওয়া হয়েছে। NH-12-এর বেলঘরিয়া এক্সপ্রেসওয়েরও শক্তিশালীকরণ করা হবে।
ফারাক্কায়
জাতির উদ্দেশে উৎসর্গ করা হবে আরও দুটি বড় প্রকল্প:
শিলান্যাসের পাশাপাশি দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করা হবে। এর মধ্যে রয়েছে NH-19-এর পালসিট-ডানকুনি অংশের ৬ লেনের রাস্তা এবং ফারাক্কায় গঙ্গা নদীর উপর চার লেনের সেতু।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)