• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /বিনোদন
  • /ফাওয়াদ-মাহিরার সিরিজ বিতর্ক! পাকিস্তানি কনটেন্ট নিয়ে আপত্তি, Netflix-কে কড়া নির্দেশ কেন্দ্রের?

ফাওয়াদ-মাহিরার সিরিজ বিতর্ক! পাকিস্তানি কনটেন্ট নিয়ে আপত্তি, Netflix-কে কড়া নির্দেশ কেন্দ্রের?

ফাওয়াদ খান ও মাহিরা খানের পাকিস্তানি সিরিজ ঘিরে বিতর্ক। সরকারি সূত্রের খবর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে এই সিরিজ ভারতে মুক্তি পাওয়া নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে। তারপরই কেন্দ্রের নির্দেশ...

Written ByDebasmita Das
Published: Nov 26, 2026, 12:37 IST|Updated: Nov 26, 2026, 12:59 IST
joinshare
ফাওয়াদ-মাহিরার সিরিজ বিতর্ক! পাকিস্তানি কনটেন্ট নিয়ে আপত্তি, Netflix-কে কড়া নির্দেশ কেন্দ্রের?

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
সোনারুপোর বাজারে বিরাট বদল! কমতে-কমতে আচমকা ঘুরে দাঁড়াল গয়নার বাজার! আজ কত হল হলুদ ধাতুর দাম?

সোনারুপোর বাজারে বিরাট বদল! কমতে-কমতে আচমকা ঘুরে দাঁড়াল গয়নার বাজার! আজ কত হল হলুদ ধাতুর দাম?

2

জাঁকিয়ে শীতের দেখা নেই, পৌষ মাস মশাদের! ডিসেম্বর-জানুয়ারিতেও মশার বংশবৃদ্ধি? সুপার এল নিনোর জেরে বাড়ছে উদ্বেগ

3

'জরুরি অবস্থা ও শিখ দাঙ্গার 'কারিগরদের' মুখে এসব মানায় না', বিরোধীদের সংবিধানের পাঠ মুখ্যমন্ত্রীর

4

সড়ক-সেতুতে তুঙ্গে বৃহস্পতি এ রাজ্যের! বদলে যাবে পশ্চিমবঙ্গের পথঘাটের ভোল! কলকাতায় বিরাট চমক

5

ফাওয়াদ-মাহিরার সিরিজ বিতর্ক! পাকিস্তানি কনটেন্ট নিয়ে আপত্তি, Netflix-কে কড়া নির্দেশ কেন্দ্রের?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানি ওয়েব সিরিজ নিয়ে নতুন করে বিতর্ক। ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত Netflix-এর নতুন সিরিজ ভারতে দেখানো হবে কি না, তা নিয়ে জল্পনার মধ্যেই OTT প্ল্যাটফর্মটিকে সতর্ক করল কেন্দ্রীয় সরকার। সরকারি সূত্রের খবর, ভারতে পাকিস্তানি কনটেন্ট স্ট্রিম করা যাবে না, এই বিষয়টি Netflix-কে নিশ্চিত করতে বলা হয়েছে। ইতিমধ্যেই এই সিরিজের সম্ভাব্য ভারতীয় মুক্তি নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে।

সিরিজটির নাম ‘Jo Bachay Hain Sang Samait Lo’। এতে অভিনয় করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খান, মাহিরা খান এবং সনম সঈদ-সহ একাধিক শিল্পী। মঙ্গলবার প্রকাশ্যে এসেছে সিরিজটির ট্রেলার। আগামী ৪ ডিসেম্বর Netflix-এ সিরিজটি মুক্তি পাওয়ার কথা। তবে ভারতে একই দিনে এটি দেখা যাবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন, শাহরুখকে চুপ থাকতে বলেছিলেন অনন্ত? ভাইরাল রিলে বেজায় চটলেন বাদশা! আইনি

কেন বিতর্ক?

এই সিরিজের ভারতে মুক্তি আটকানোর দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। AICWA-র দাবি, পাকিস্তানি কনটেন্ট ভারতে দেখানো উচিত নয়। শুধু এই সিরিজ নয়, ভবিষ্যতে কোনও পাকিস্তানি ছবি, ওয়েব সিরিজ, গান বা পডকাস্ট যাতে ভারতের OTT প্ল্যাটফর্মে না আসে, তার জন্য স্থায়ী আইন তৈরির দাবিও জানিয়েছে তারা।

একইভাবে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)-ও কেন্দ্রের হস্তক্ষেপ চেয়েছে। তাদের বক্তব্য, পাকিস্তানি কনটেন্টের ক্ষেত্রে কেন্দ্রের আগের নির্দেশিকা যথাযথভাবে কার্যকর করা প্রয়োজন।

কেন্দ্রের আগের নির্দেশিকা কী?

২০২৫ সালের ৮ মে পহেলগাঁও জঙ্গি হামলার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছিল। সেখানে OTT প্ল্যাটফর্ম, স্ট্রিমিং পরিষেবা এবং ডিজিটাল মাধ্যমগুলিকে পাকিস্তান থেকে আসা কনটেন্ট সম্প্রচার বন্ধ করার কথা বলা হয়েছিল। সেই নির্দেশিকার কথাই ফের মনে করিয়ে দেওয়া হয়েছে Netflix-কে বলে সরকারি সূত্রের খবর।

অন্যদিকে, ভারতে পাকিস্তানি সিরিজ নিষিদ্ধ করার দাবির সমালোচনা করেছেন পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল। তাঁর বক্তব্য, খেলাধুলো, জল এবং এবার শিল্প-সংস্কৃতিকেও রাজনীতির সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। শিল্পী ও দর্শকদের স্বাধীনতা থাকা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুন, বাড়িতেই ভয়ংকর দুর্ঘটনা! জনপ্রিয় টেলি অভিনেত্রী টিনার মাথায় ভেঙে পড়ল ফলস সিলিং

এখনও পর্যন্ত Netflix-এর তরফে এই বিতর্ক নিয়ে কোনও স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ৪ ডিসেম্বর নির্ধারিত মুক্তির দিনে ভারতীয় দর্শকরা সিরিজটি দেখতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
India Pakistan Tension