• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /বাবার নাম ভোটার তালিকায় নেই, ২ মাসেও জন্মের শংসাপত্র পেল না কোচবিহারের সদ্যোজাত

বাবার নাম ভোটার তালিকায় নেই, ২ মাসেও জন্মের শংসাপত্র পেল না কোচবিহারের সদ্যোজাত

SIR-এ ভোটার তালিকা থেকে বাবার নাম বাদ পড়ার পর কোচবিহারের এক সদ্যোজাতের জন্মের শংসাপত্র পাওয়া নিয়ে জটিলতা। পরিবারের অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক।

Written ByDebasmita Das
Published: Nov 26, 2026, 10:19 IST|Updated: Nov 26, 2026, 10:28 IST
joinshare
বাবার নাম ভোটার তালিকায় নেই, ২ মাসেও জন্মের শংসাপত্র পেল না কোচবিহারের সদ্যোজাত

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বাবার নাম ভোটার তালিকায় নেই, ২ মাসেও জন্মের শংসাপত্র পেল না কোচবিহারের সদ্যোজাত

বাবার নাম ভোটার তালিকায় নেই, ২ মাসেও জন্মের শংসাপত্র পেল না কোচবিহারের সদ্যোজাত

2

শীতের ছুটিতে সিকিম যাচ্ছেন? নতুন বছরেই বড় ধাক্কা, একাধিক জনপ্রিয় স্পটে যেতে গেলে খসবে মোটা টাকা

3

৩৭ বছরে প্রথম! শেষ সক্রিয় স্থানীয় জঙ্গিও নিকেশ, ৩৫ পাকিস্তানি জঙ্গির খোঁজে নিরাপত্তাবাহিনী

4

‘যেভাবে তৈরি হয়েছিল, সেভাবেই বিলীন হয়ে যাবে তৃণমূল কংগ্রেস’, বিস্ফোরক দিলীপ ঘোষ

5

ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুপুরী হাইওয়ে! উলটে যাওয়া ট্যাঙ্কারের আগুনে ঝলসে মৃত অন্তত ৩১, আশঙ্কাজনক বহু

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভোটার তালিকা থেকে বাবার নাম বাদ পড়েছে। আর তার জেরে দু’মাসেরও বেশি সময় ধরে জন্মের শংসাপত্র পাচ্ছে না কোচবিহারের এক সদ্যোজাত। প্রশাসনিক জটিলতায় আটকে রয়েছে শিশুকন্যার জন্ম নথিভুক্তির প্রক্রিয়া। পরিবারের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় বাবার নাম বাদ যাওয়ায় বসবাসের শংসাপত্র দিতে চাইছে না স্থানীয় প্রশাসন। আর সেই নথি না মেলায় আটকে রয়েছে শিশুর জন্মের শংসাপত্র।

কোচবিহারের দিনহাটা-২ ব্লকের খাটামারি গ্রামের বাসিন্দা আবদুল হাবিব। তাঁর স্ত্রী আমিনা খাতুন গত ৮ সেপ্টেম্বর দিনহাটা মহকুমা হাসপাতালে এক কন্যাসন্তানের জন্ম দেন। কিন্তু জন্মের দু’মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও মেয়ের জন্মের শংসাপত্র হাতে পাননি তাঁরা।

আরও পড়ুন, ৭২ ঘণ্টায় ৫ ডিগ্রি পারদ পতন! শীতের আমেজের মাঝে কানির ভ্রুকুটি, কবে ল্যান্ডফল? 

আবদুল হাবিবের অভিযোগ, সন্তানের জন্ম নথিভুক্ত করার জন্য প্রয়োজনীয় বসবাসের শংসাপত্র সংগ্রহ করতে গিয়ে সমস্যায় পড়েন তিনি। স্থানীয় চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতে ওই শংসাপত্রের জন্য আবেদন করতে গেলে তাঁকে জানানো হয়, পঞ্চায়েত প্রধানের পদ বর্তমানে শূন্য থাকায় নথি তৈরি করা সম্ভব নয়। এরপর স্থানীয় বিধায়কের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি।

হাবিবের আরও অভিযোগ, SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ পড়েছে। সেই কারণ দেখিয়েই বসবাসের শংসাপত্র দিতে চাইছে না প্রশাসন। অথচ তাঁর স্ত্রী এখনও ভোটার তালিকায় রয়েছেন। পরিবারের কাছে পরিচয় সংক্রান্ত প্রয়োজনীয় নথিও রয়েছে বলে দাবি তাঁর। এমনকী, বাবা-মায়ের জন্মের শংসাপত্র এবং ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর বাবার নামও রয়েছে। তা সত্ত্বেও বারবার সরকারি দফতরে ঘুরেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ।

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন ওই পরিবারকে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিষয়টি নিয়ে ট্রাইব্যুনালের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর বক্তব্য, উপযুক্ত আইনি প্রক্রিয়ায় বিষয়টি খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন, ‘যেভাবে তৈরি হয়েছিল, সেভাবেই বিলীন হয়ে যাবে তৃণমূল কংগ্রেস’, বিস্ফোরক দিলীপ ঘোষ

অন্যদিকে, SIR প্রক্রিয়ায় প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ছে বলে অভিযোগ করেছেন কোচবিহার জেলা কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ সরকার। তাঁর দাবি, এর ফলে সাধারণ মানুষকে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। এই পরিবারের পাশে দাঁড়ানোর কথাও জানিয়েছেন তিনি।তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের বক্তব্য, এই ধরনের সমস্যার সমাধানে রাজ্য ও কেন্দ্র, উভয় সরকারেরই উদ্যোগী হওয়া প্রয়োজন। শিশুর জন্মের শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে কোনও প্রশাসনিক জটিলতা তৈরি হলে তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
SIR