• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /দুর্ঘটনার ৪ ঘণ্টা আগেই চোরবাগান নিয়ে সোশ্যালে বড় বিপদঘণ্টি বাজান দর্শনার্থী! আশঙ্কা-ই ফলে গেল ১৯ মৃত্যুর বাস্তবে

দুর্ঘটনার ৪ ঘণ্টা আগেই চোরবাগান নিয়ে সোশ্যালে বড় বিপদঘণ্টি বাজান দর্শনার্থী! আশঙ্কা-ই ফলে গেল ১৯ মৃত্যুর বাস্তবে

Chorbagan Stampede: ৪ ঘণ্টা আগেই চোরবাগান নিয়ে সবাইকে সতর্ক করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ওই দর্শনার্থী লেখেন, "চোরবাগান সর্বজনীনে ঠাকুর দেখতে যাবেন? ... সাবধানে ঠাকুর দেখুন, নিরাপদে বাড়ি ফিরুন।"

Written BySudeshna Paul Saha
Published: Oct 18, 2026, 03:50 AM IST|Updated: Oct 18, 2026, 01:13 PM IST
joinshare
দুর্ঘটনার ৪ ঘণ্টা আগেই চোরবাগান নিয়ে সোশ্যালে বড় বিপদঘণ্টি বাজান দর্শনার্থী! আশঙ্কা-ই ফলে গেল ১৯ মৃত্যুর বাস্তবে

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পদপিষ্ট হয়ে ১৯ মৃত্যুর ঠিক ৪ ঘণ্টা আগেই চোরবাগান সর্বজনীন নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিপদঘণ্টি বাজিয়েছিলেন এক দর্শনার্থী। ৪ ঘণ্টা পর, সন্ধ্যা ৭টা ৪০-এ সপ্তমীর সন্ধ্যায় হুড়মুড়িয়ে বৃষ্টি নামতেই, হুড়োহুড়িতে চোরবাগান সর্বজনীন পরিণত হল মৃত্যুকূপে। বিপদঘণ্টি পরিণত হল বাস্তবে। ৭ বছরের এক শিশু সহ প্রাণ হারালেন ১৯ জন। নিমেষে ম্নান পুজোর আনন্দ। সপ্তমীতেই বিষাদের সুর!

কলকাতার দুর্গাপুজোর ইতিহাসে নজিরবিহীন বিপর্যয়। মৃত্য়ুকূপে পরিণত চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত ১৯। বার বার উঠে আসছে গাফিলতির প্রশ্ন। কার গাফিলতি, কোথায় গাফিলতি, শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যেই পুজো কমিটির উদ্যোক্তা ও ভলেন্টিয়ার্স-সহ আটক ১২। আঁতস কাচের তলায় চোরবাগান সর্বজনীনে দায়িত্বে থাকা পুলিসের ভূমিকাও। এদিকে দুর্ঘটনার ৪ ঘণ্টা আগেই চোরবাগান নিয়ে সবাইকে সতর্ক করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওই দর্শনার্থী। কী লিখেছিলেন তিনি? অভিজিৎ রায় নামে জনৈক ওই দর্শনার্থী লেখেন, "চোরবাগানে এন্ট্রি একদিকে, এক্সিট অনেক দূরে! চোরবাগান সর্বজনীনে ঠাকুর দেখতে যাবেন? এই সমস্যাটা আগে জেনে রাখুন!" লেখেন, "যাওয়ার আগে বেরোনোর পথ সম্পর্কে জেনে নিন, বিশেষ করে সঙ্গে ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ থাকলে... সাবধানে ঠাকুর দেখুন, নিরাপদে বাড়ি ফিরুন।"

প্রসঙ্গত, চোরবাগানের বিপর্যয়ের ঘটনায় উঠে আসছে, মণ্ডপের প্যাসেজ ছোট ও আলো কম থাকার অভিযোগ। দুর্ঘটনার পরবর্তী সময়ে ঘটনাস্থল পরিদর্শন করে মুখ্যমন্ত্রীও বলেন, "প্যাসেজ ন্যারো। আলো কম। মণ্ডপের জায়গা খুবই ছোট। দুর্ঘটনা ভিতরে নয়। গেটে ঘটেছে।" ACP-র প্রাথমিক তথ্য অনুযায়ী, বেসরকারি নিরাপত্তা সংস্থার একটি ভুল ঘোষণা এবং কয়েকবার হুইসেল বাজানোর পরই মণ্ডপের ভিতর হুড়োহুড়ি পরিস্থিতির সৃষ্টি হয়।

আরও পড়ুন, 'কাউকে বলেছেন বন্ধ করার কথা?', মৃত্যুকূপ চোরবাগানে পুলিসমন্ত্রী শুভেন্দুর প্রশ্নের মুখে পুলিস! দুর্ঘটনার কারণ নিয়ে বললেন বড় কথা

আরও পড়ুন, ভুল হুইসেল-ই ডেকে আনল চোরবাগানের ১৯ মৃত্যু? প্রত্যেক পুজো কমিটিকে আলো বাড়াতে নির্দেশ 

আরও পড়ুন, চোরবাগান বিপর্যয়! ভিডিয়ো কলে দুই বান্ধবীর দেহ শনাক্ত করল পরিবার, মৃতদের নাম-পরিচয় তালিকা প্রকাশ

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Durga Puja
Kolkata News
Kolkata Stampede