• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /ভুল হুইসেল-ই ডেকে আনল চোরবাগানের ১৯ মৃত্যু? প্রত্যেক পুজো কমিটিকে আলো বাড়াতে নির্দেশ, বললেন শমীক

ভুল হুইসেল-ই ডেকে আনল চোরবাগানের ১৯ মৃত্যু? প্রত্যেক পুজো কমিটিকে আলো বাড়াতে নির্দেশ, বললেন শমীক

Chorbagan Stampede: থিম নয়, মানুষের জীবনের নিরাপত্তা আগে। চোরবাগান সর্বজনীনে ১৯ মৃত্যুর পর স্পষ্ট বার্তা বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একটি ভুল ঘোষণা ও কয়েকবার হুইসেল বাজানোর পরই পরিস্থিতির সূত্রপাত বলে ACP-র প্রাথমিক তথ্য উল্লেখ করে এক্স-হ্যান্ডেলে পোস্ট।

Written BySudeshna Paul Saha
Published: Oct 18, 2026, 02:58 AM IST|Updated: Oct 18, 2026, 01:12 PM IST
joinshare
ভুল হুইসেল-ই ডেকে আনল চোরবাগানের ১৯ মৃত্যু? প্রত্যেক পুজো কমিটিকে আলো বাড়াতে নির্দেশ, বললেন শমীক

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চোরবাগান সর্বজনীনে সপ্তমীর সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনা। মুহূর্তে মণ্ডপ পরিণত মৃত্যুকূপে। পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত ১৭। পরে আরও ২ জনের মৃত্য়ু। চোরবাগানের বিপর্যয়ের পিছনে উঠে আসছে, মণ্ডপের প্যাসেজ ছোট ও আলো কম থাকার অভিযোগ। যে প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি জানান, ভিতরে কম আলো রয়েছে এমন সমস্ত পুজো কমিটির প্রত্যেককে আলো বাড়ানোর জন্য বলা হয়েছে। থিম নয়, মানুষের জীবনের নিরাপত্তা আগে।

চোরবাগান বিপর্যয়ের ঘটনায় গভীর শোকপ্রকাশ করে এক্স-হ্যান্ডেলেও শমীক ভট্টাচার্য লেখেন,"অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা। এই কঠিন সময়ে সর্বাগ্রে প্রয়োজন সংবেদনশীলতা, ধৈর্য এবং সত্য উদ্ঘাটনের জন্য নিরপেক্ষ তদন্ত।

ঘটনাস্থলে উপস্থিত ACP-র প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার ঘোষণা এবং কয়েকবার হুইসেল বাজানোর পর পরিস্থিতির সূত্রপাত হয়েছে বলে জানা যাচ্ছে। তবে তদন্ত সম্পূর্ণ হওয়ার আগে কোনও সিদ্ধান্তে পৌঁছনো সমীচীন নয়। মুখ্যমন্ত্রী হিসেবে শ্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যে সেই দায়িত্বশীল মনোভাবই প্রতিফলিত হয়েছে—তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও আগাম মন্তব্য নয়, বরং পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সঠিক তদন্তের আশ্বাস।

পুজো কমিটির সদস্য ও নিরাপত্তা সংস্থার কর্মীদের আটক করে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার এবং তাঁদের প্রয়োজনীয় সবরকম সহায়তা দেওয়ার আশ্বাসও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই শোকের মুহূর্তে কোনওরকম রাজনৈতিক চাপানউতোর নয়, বরং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানো, প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দোষীদের আইন অনুযায়ী বিচারের আওতায় আনা—এটাই হওয়া উচিত আমাদের সকলের অগ্রাধিকার।

স্বচ্ছ তদন্ত, মানবিক সহায়তা এবং ন্যায়বিচার—এই তিনটি বিষয়ই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।"

প্রসঙ্গত, ইতিমধ্যেই চোরবাগানে মৃতদের পরিবারপিছু ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন,  দুর্ঘটনার তদন্তে কেউ রেয়াত পাবে না। বিন্দুমাত্র দোষও যার পাওয়া যাবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। যার-ই গাফিলতি প্রমাণিত হবে, তাকেই গ্রেফতার করা হবে। 

আরও পড়ুন, 'কাউকে বলেছেন বন্ধ করার কথা?', মৃত্যুকূপ চোরবাগানে পুলিসমন্ত্রী শুভেন্দুর প্রশ্নের মুখে পুলিস! দুর্ঘটনার কারণ নিয়ে বললেন বড় কথা

আরও পড়ুন, চোরবাগান বিপর্যয়! ভিডিয়ো কলে দুই বান্ধবীর দেহ শনাক্ত করল পরিবার, মৃতদের নাম-পরিচয় তালিকা প্রকাশ

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Durga Puja
Kolkata News
Kolkata Stampede