• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /হাওড়া
  • /আড়াই কাঠায় চারতলা বহুতল, ১৬ লাখের ডিমান্ড! জমি মালিককে লোহার রড দিয়ে পেটাল প্রোমোটার

আড়াই কাঠায় চারতলা বহুতল, ১৬ লাখের ডিমান্ড! জমি মালিককে লোহার রড দিয়ে পেটাল প্রোমোটার

Howrah promoter extortion: হাওড়ার জি টি রোডের উপর ফজির বাজার এলাকার বাসিন্দা মহম্মদ রফি তাঁর আড়াই কাঠা জায়গা ডেভেলপ করতে দিয়েছিলেন প্রোমোটারদের। চুক্তিমতো বহুতলের ৬০ শতাংশ প্রোমোটর নেয়। জমি মালিকের ছেলে রেহান খান অভিযোগ করেন, যে ফ্ল্যাট দেওয়া হয়েছে তার কাজ সম্পূর্ণ করেননি প্রোমোটার।

Written BySudeshna Paul Saha
Published: Oct 07, 2026, 04:53 PM IST|Updated: Oct 07, 2026, 07:13 PM IST
joinshare
আড়াই কাঠায় চারতলা বহুতল, ১৬ লাখের ডিমান্ড! জমি মালিককে লোহার রড দিয়ে পেটাল প্রোমোটার
Image Credit: ধৃত সোহেল খান ও আরবাজ খান

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

দেবব্রত ঘোষ: হাওড়ার ফজির বাজার এলাকায় জমির মালিক ও প্রোমোটারের মধ্যে মারামারি। জমির মালিককের কাছে ষোলো লাখ টাকা ডিমান্ড! না পেয়ে মালিককে লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ প্রোমোটার ও তার দলবলের বিরুদ্ধে। গুরুতর জখম জমি মালিক হাওড়া হাসপাতালে ভর্তি। এই ঘটনায় দু'পক্ষই হাওড়া থানায় অভিযোগ করেছে। অভিযোগের ভিত্তিতে হাওড়া থানার পুলিস দুজনকে গ্রেফতার করেছে।

হাওড়ার জি টি রোডের উপর ফজির বাজার এলাকার বাসিন্দা মহম্মদ রফি তাঁর আড়াই কাঠা জায়গা ডেভেলপ করতে দিয়েছিলেন প্রোমোটারদের। পার্টনারশিপে কয়েজন প্রোমোটার ওই জায়গায় চারতলা বহুতল বানায়। চুক্তিমতো বহুতলের ৬০ শতাংশ  প্রোমোটর নেয়। বাকি ৪০ শতাংশ দেওয়া হয় জমির মালিককে। এ পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু জমির মালিকের ছেলে রেহান খান অভিযোগ করেন, যে ফ্ল্যাট দেওয়া হয়েছে তার কাজ সম্পূর্ণ করেননি প্রোমোটার। উল্টে ১৬ লাখ টাকা চাইছেন। এই টাকা না দেওয়াতেই হুমকি দেওয়া হয় ও মারধর করা হয়।

প্রোমোটার ও তার দলবল ফ্ল্যাটে এসে হামলা চালায়, লোহার রড দিয়ে মারধর করে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় জমির মালিক বর্তমানে হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় তাঁর ছেলে প্রোমোটার সাহাজাদা খান সহ আরও কয়েজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। সাহাজদা খানকে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। এদিকে তাঁর ছেলে জানিয়েছেন, জমির মালিককে ৪০ শতাংশেরও বেশি জায়গা দিয়েছেন। সেই টাকা-ই তাঁরা দাবি করেছেন। কোনও তোলা চাওয়া হয়নি!

 

পুলিস সূত্রে জানা গেছে, দু'পক্ষই একে অন্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় হাওড়া থানার পুলিস আজ দুজনকে গ্রেফতার করে। প্রোমোটারের ছেলে সোহেল খান ও তাঁর পরিচিত আরবাজ খানকে গ্রেফতার করে পুলিস। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।

আরও পড়ুন, দু'পা-ই শক্ত করে বাঁধা! হাওড়ার পুকুর থেকে উদ্ধার যুবকের দেহ, সুপরিকল্পিত খুনের অনুমান

আরও পড়ুন, ডেটিং অ্যাপে ‘রাজীব’, নাম লুকিয়ে শারীরিক সম্পর্ক! আসল পরিচয় জানাজানি হতেই তুলকালাম, ডোমজুড়ে ধৃত স্বর্ণ ব্যবসায়ী

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Howrah
Crime News