• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /হাওড়া
  • /দু'পা-ই শক্ত করে বাঁধা! হাওড়ার পুকুর থেকে উদ্ধার যুবকের দেহ, সুপরিকল্পিত খুনের অনুমান

দু'পা-ই শক্ত করে বাঁধা! হাওড়ার পুকুর থেকে উদ্ধার যুবকের দেহ, সুপরিকল্পিত খুনের অনুমান

Howrah body recover: পুলিসের প্রাথমিক তদন্তে অনুমান, অন্য কোথাও যুবককে শ্বাসরোধ করে বা আঘাত করে খুন করার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহটি পুকুরে এনে ফেলে দেওয়া হয়েছে। নেতাজি সুভাষ রোড সংলগ্ন এলাকার একটি পুকুর থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের পা বাঁধা অবস্থায় দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার দুপুরে।

Written BySudeshna Paul Saha
Published: Oct 06, 2026, 05:02 PM IST|Updated: Oct 06, 2026, 05:10 PM IST
joinshare
দু'পা-ই শক্ত করে বাঁধা! হাওড়ার পুকুর থেকে উদ্ধার যুবকের দেহ, সুপরিকল্পিত খুনের অনুমান

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

দেবব্রত ঘোষ: পুকুর থেকে উদ্ধার এক যুবকের দেহ। মঙ্গলবার দুপুরে হাওড়ার নেতাজি সুভাষ রোডের ভেতরের একটি পুকুর থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের পা বাঁধা অবস্থায় দেহ ভাসতে দেখা যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর  পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিবপুর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এটা খুনের ঘটনা হতে পারে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

হাওড়ার নেতাজি সুভাষ রোড সংলগ্ন এলাকার একটি পুকুর থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের পা বাঁধা অবস্থায় দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মঙ্গলবার দুপুরে। পুকুরের জলে হাত-পা বাঁধা অবস্থায় দেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিসে। খবর পেয়ে শিবপুর থানার পুলিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি জল থেকে উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিসের প্রাথমিক অনুমান, এটি কোনও সুপরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর নাগাদ নেতাজি সুভাষ রোডের গলির ভিতর একটি পুকুরে এক যুবকের দেহ ভেসে থাকতে দেখা যায়। সন্দেহ হওয়ায় স্থানীয়রা কাছে গিয়ে দেখেন, ওই যুবকের পা দুটি শক্ত করে বাঁধা রয়েছে। জনবহুল এলাকায় দিনের আলোয় এমন দেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে শিবপুর থানার পুলিশ ও তদন্তকারী আধিকারিকরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং প্লাস্টিক ও দড়ি দিয়ে বাঁধা অবস্থাতেই ভাসমান দেহটি জল থেকে তোলেন।

পুলিসের প্রাথমিক তদন্তে অনুমান, অন্য কোথাও যুবককে শ্বাসরোধ করে বা আঘাত করে খুন করার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহটি পুকুরে এনে ফেলে দেওয়া হয়েছে। যুবকের পা বাঁধা থাকার বিষয় থেকে এটা স্পষ্ট যে, এটি কোনও সাধারণ দুর্ঘটনা বা আত্মহত্যার ঘটনা নয়। বরং এর পিছনে কোনও গভীর ষড়যন্ত্র রয়েছে।

এখন মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা করছে শিবপুর থানার পুলিস। আশপাশের বিভিন্ন থানার পাশাপাশি পার্শ্ববর্তী জেলাগুলোতিও সম্প্রতি কোনও মিসিং ডায়েরি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নেতাজি সুভাষ রোড ও তার আশপাশের গলির সিসিটিভি ফুটেজও পুলিস সংগ্রহ করেছে। গভীর রাতে বা ভোরে সন্দেহভাজন কোনও গাড়ি বা ব্যক্তির আনাগোনা ছিল কি না, সিসিটিভি ফুটেজ দেখে তা চিহ্নিত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ ও সময় জানা যাবে বলে জানিয়েছে পুলিস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Howrah
Crime News