• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /হাওড়া
  • /ডেটিং অ্যাপে ‘রাজীব’, নাম লুকিয়ে শারীরিক সম্পর্ক! আসল পরিচয় জানাজানি হতেই তুলকালাম, ডোমজুড়ে ধৃত স্বর্ণ ব্যবসায়ী

ডেটিং অ্যাপে ‘রাজীব’, নাম লুকিয়ে শারীরিক সম্পর্ক! আসল পরিচয় জানাজানি হতেই তুলকালাম, ডোমজুড়ে ধৃত স্বর্ণ ব্যবসায়ী

Howrah businessman arrested: ‘রাজীব’ সেজে প্রেম। আসল নাম শেখ ফারাদ। আসল পরিচয় প্রকাশ পেতেই তুলকালাম! ডোমজুড়ে পুলিশের জালে প্রতারক স্বর্ণ ব্যবসায়ী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেফতার স্বর্ণ ব্যবসায়ী।

Written BySudeshna Paul Saha
Published: Sep 30, 2026, 04:20 PM IST|Updated: Oct 05, 2026, 02:31 PM IST
joinshare
ডেটিং অ্যাপে ‘রাজীব’, নাম লুকিয়ে শারীরিক সম্পর্ক! আসল পরিচয় জানাজানি হতেই তুলকালাম, ডোমজুড়ে ধৃত স্বর্ণ ব্যবসায়ী
Image Credit: ডোমজুড়ে ধৃত স্বর্ণ ব্যবসায়ী শেখ ফারাদ

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

দেবব্রত ঘোষ: নাম বদলে মিথ্যা পরিচয় দিয়ে আলাপ করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাসের অভিযোগ উঠল হাওড়ার ডোমজুড়ের শলপ এলাকার এক স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে। মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ী। ধৃতের নাম শেখ ফারাদ।

বরানগর এলাকার বাসিন্দা ওই মহিলার অভিযোগ শেখ ফারাদ নামে ওই স্বর্ণ ব্যবসায়ী ডেটিং অ্যাপে নিজের আসল নাম গোপন রাখেন। রাজীব রায় পরিচয় দিয়ে ২০২৩ সালে তার সাথে আলাপ করেন। এরপর তাঁর সঙ্গে ভালোবাসার মিথ্যে সম্পর্কের অভিনয় চালিয়ে যান।  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসও করেন। গত কয়েক মাস আগে তিনি ওই স্বর্ণ ব্যবসায়ীর আসল নাম ও পরিচয় জানতে পারেন। এরপর তাকে বিয়ের জন্য চাপ দিতেই  বিয়ে করতে অস্বীকার করেন স্বর্ণ ব্যবসায়ী ফারাদ।

মঙ্গলবার সন্ধ্যায় ওই মহিলা শেখ ফারাদের সলপের দোকানে আসেন। তখনই এককথা, দুকথা থেকে উভয়ে মধ্যে শুরু হয় তীব্র বচসা। দুজনের মধ্যে উচ্চস্বরে কথোপকথন শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাদের গোটা ঘটনার কথা জানান ওই মহিলা। এরপরই অভিযুক্তকে  আটকে রাখেন স্থানীয়রা। ঘটনার খবর দেওয়া হয় ডোমজুড় থানায়।

ওই মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে ডোমজুড় থানার পুলিস। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন শেখ ফারাদের বিরুদ্ধে এর আগেও অভিযোগ করেছিলেন কয়েকজন মহিলা। যদিও তার নামে ওঠা সমস্ত অভিযোগ ও গোটা ঘটনা অস্বীকার করেছেন শেখ ফারাদ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Howrah