• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /হাওড়া
  • /শনি-রবি-সোম-মঙ্গল পর পর ট্রেন বন্ধ! হাওড়া-ব্যান্ডেল, কাটোয়া ও আসানসোল লাইনে বাতিল একগুচ্ছ লোকাল

শনি-রবি-সোম-মঙ্গল পর পর ট্রেন বন্ধ! হাওড়া-ব্যান্ডেল, কাটোয়া ও আসানসোল লাইনে বাতিল একগুচ্ছ লোকাল

Local Train: ছুটির দিনে ট্রেন যাত্রীদের ভোগান্তি! পূর্ব রেলের হাওড়া ও আসানসোল ডিভিশনে কাজের জেরে বন্ধ একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন চলাচল। আসানসোল ডিভিশনে মঙ্গলবার পর্যন্ত রোজ বন্ধ ট্রেন।

Written BySudeshna Paul Saha
Published: Oct 31, 2026, 10:59 AM IST|Updated: Oct 31, 2026, 11:10 AM IST
joinshare
শনি-রবি-সোম-মঙ্গল পর পর ট্রেন বন্ধ! হাওড়া-ব্যান্ডেল, কাটোয়া ও আসানসোল লাইনে বাতিল একগুচ্ছ লোকাল

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
স্কুলে ৮,৪৭৭ শূন্যপদে নিয়োগ, কালীপুজোর আগেই  গ্রুপ সি ও গ্রুপ ডি-র ফলপ্রকাশ!

স্কুলে ৮,৪৭৭ শূন্যপদে নিয়োগ, কালীপুজোর আগেই গ্রুপ সি ও গ্রুপ ডি-র ফলপ্রকাশ!

2

অর্পিতার বাড়িতে টাকা কার? কে রেখেছিল টাকা? মমতার বাড়িতেও... 'মাথা'কে নিয়ে বিস্ফোরক পার্থ

3

চোখে প্রতিশোধের আগুন, জামায় কাদা: মারাত্মক কুস্তিযুদ্ধে ফিল্মি কায়দায় ধাওয়া করে ৪৫ দিন পর বাবার খুনিকে ধরিয়ে দিলেন সঙ্গীতা

4

রহস্যময়ী যুবতী, নিজেকেই নিজে গুলি! রেললাইন থেকে উদ্ধার সেই ইনস্পেক্টর জয়ন্ত পালের ছিন্নভিন্ন দেহ, রহস্যমৃত্যু

5

আরও বড় বিপদে অভিষেক বন্দ্যোপাধ্যায়: বিধাননগর সাইবার ক্রাইম থানায় দায়ের FIR, কী অভিযোগ?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অয়ন ঘোষাল: হাওড়া-বর্ধমান মেন লাইনে ট্র্যাক রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য আজ শনিবার রাত সাড়ে ১১টা থেকে কাল রবিবার ভোর সাড়ে ৫টার মধ্যে ভদ্রেশ্বর স্টেশনে ট্র্যাক রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য টানা ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে। এ জন্য হাওড়া-ব্যান্ডেল শাখায় ৫টি এবং হাওড়া-বর্ধমান শাখায় ১টি লোকাল ট্রেন বন্ধ থাকবে।

পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ব্যান্ডেল-কাটোয়া শাখায় ধাত্রীগ্রাম-সমুদ্রগড় এবং জিরাট ও গুপ্তিপাড়া স্টেশনের মধ্যে দুটি লেভেল ক্রসিং সরিয়ে তার জায়গায় দুটি সাবওয়ে নির্মাণ করবেন রেল কর্তৃপক্ষ। ওই কাজের জন্য রবিবার সকাল ৮টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত সাড়ে ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে। ওই কাজের জন্য হাওড়া, ব্যান্ডেল এবং কাটোয়া শাখা মিলে ১৪ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

এর মধ্যে হাওড়া থেকে ৩ টি, ব্যান্ডেল থেকে ৩ টি, শিয়ালদহ থেকে ১ এবং কাটোয়া থেকে ৭ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। অফিসের দিন না হলেও, ট্রেন বাতিলের জেরে ছুটির দিনেও ট্রেনযাত্রীদের ভোগান্তি যে খানিক বাড়তে চলেছে, তা বলাই বাহল্য। এ ছাড়াও  হাওড়া - মালদহ ইন্টার সিটি এক্সপ্রেস আসা এবং যাওয়ার পথে চার থেকে সাড়ে ৪ ঘণ্টা দেরিতে চলবে। এর পাশাপাশি আসানসোল ডিভিশনেও ট্রেন বাতিল থাকতে চলেছে।

অন্য দিকে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের পারাজ এবং গলসি স্টেশনের মধ্যে ট্র্যাক রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য আজ শনিবার থেকে আগামী ৩ নভেম্বর, মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন দুপুর ৩টে থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। এ জন্য ওই সময়ে আসানসোল এবং বর্ধমানের মধ্যে ২ জোড়া লোকাল ট্রেন বন্ধ থাকবে। এ ছাড়াও আসানসোল-গয়া মেমু আগামী মঙ্গলবার দুপুরে আপ গ্র্যান্ড কর্ড লাইনের নিচে একটি পাইপ লাইন মেরামতির প্রয়োজনে সীতারামপুর স্টেশনে আধ ঘণ্টার জন্য দাঁড় করিয়ে রাখা হবে।

আরও পড়ুন, শনি-রবি ৭ ঘণ্টা বন্ধ ট্রেন, বাতিল ৩০ লোকাল ! লালগোলা প্যাসেঞ্জার-সহ বদল একাধিক ট্রেনে

আরও পড়ুন, ১৮ খানা সোপকেস! NJP স্টেশনে চলন্ত ট্রেনের AC কামরায় তল্লাশিতে মিলল কোটি টাকার... থ পুলিস

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Howrah
Asansol News