• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /ফোটো
  • /শনি-রবি ৭ ঘণ্টা বন্ধ ট্রেন, বাতিল ৩০ লোকাল ! লালগোলা প্যাসেঞ্জার-সহ বদল একাধিক ট্রেনে

শনি-রবি ৭ ঘণ্টা বন্ধ ট্রেন, বাতিল ৩০ লোকাল ! লালগোলা প্যাসেঞ্জার-সহ বদল একাধিক ট্রেনে

Written ByDebasmita Das
Published: Oct 31, 2026, 08:13 AM IST|Updated: Oct 31, 2026, 08:28 AM IST
joinshare
কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। দেরিতে ছাড়বে একটি প্যাসেঞ্জার ট্রেনও।

Train Cancel: শিয়ালদহ ডিভিশনের কল্যাণী ও কাঁচরাপাড়া স্টেশনের মধ্যে সাত ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল। শনিবার রাত সাড়ে ১০টা থেকে রবিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত এই কাজ চলবে। শনি ও রবিবার মিলিয়ে শিয়ালদহ-রানাঘাট শাখায় প্রায় ৩০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। 

train cancel 1/7

শনি-রবি ট্রেনযাত্রীদের জন্য বড় খবর

অয়ন ঘোষাল: শিয়ালদহ ডিভিশনে শনি-রবি মিলিয়ে সাত ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল, চার মেমু বাতিল আসানসোল ডিভিশনেও। শিয়ালদহ ডিভিশনের কল্যাণী এবং কাঁচরাপাড়া স্টেশনের মধ্যে ট্র্যাক এবং ওভার হেড তার রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য এই সিদ্ধান্ত।
trai cancel 2/7

৭ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল

শিয়ালদহ ডিভিশনের কল্যাণী এবং কাঁচরাপাড়া স্টেশনের মধ্যে ট্র্যাক এবং ওভার হেড তার রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য ওই শাখায় আজ শনিবার রাত সাড়ে ১০টা থেকে কাল ভোর সাড়ে ৫টা পর্যন্ত সাত ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে।
train cancel 3/7

শনিবার রাত সাড়ে ১০টা থেকে ব্লক

শনিবার রাত এবং রবিবার ভোর পর্যন্ত শিয়ালদহ রানাঘাট শাখার প্রায় ৩০টি লোকাল ট্রেন বাতিল থাকবে। ওই সব ট্রেনের মধ্যে শনিবার শিয়ালদহ রানাঘাট শাখার ৫টি, শান্তিপুর শাখার ৪টি, কৃষ্ণনগর শাখার ২টি, গেদে শাখার ২টি, কল্যাণী সীমান্ত-নৈহাটি শাখার ১টি, লালগোলা শাখার ২টি এবং দত্তপুকুর শাখার ২টি লোকাল ট্রেন বাতিল থাকবে।
train cancel 4/7

রবিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত পরিষেবা বন্ধ

রবিবার ভোরের দিকে নৈহাটি-কল্যাণী সীমান্ত শাখায় ১টি, রানাঘাট শাখায় ২টি, শান্তিপুর, কৃষ্ণনগর এবং গেদে শাখায় ২টি করে লোকাল ট্রেন বন্ধ থাকবে।
train cancel 5/7

বাতিল প্রায় ৩০টি লোকাল ট্রেন

কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। শনিবারের ৬৩১০৬ লালগোলা-শিয়ালদহ মেমু ট্রেনটি শিয়ালদহের পরিবর্তে রানাঘাট পর্যন্ত চলবে।
train cancel 6/7

একাধিক ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত

ওই দিনের ৩১৩৪১ আপ এবং রবিবারের ৩১৩১১ আপ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল নৈহাটি পর্যন্ত চলবে। অন্য দিকে, রবিবারের ৩১৩১২ এবং ৩১৩১৪ ডাউন কল্যাণী সীমান্ত-শিয়ালদহ লোকাল নৈহাটি থেকেই যাত্রা শুরু করবে।
train cancel 7/7

শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জারের সময় বদল

এ ছাড়া রবিবারের ৫৩১৭১ শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার ট্রেনটি নির্ধারিত সময়ের ৬০ মিনিট পরে ছাড়বে। সেই সঙ্গে লালগোলার পরিবর্তে কাঁচরাপাড়া পর্যন্ত চলবে ট্রেনটি।
TAGS:
Indian Railways

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
কালীপুজোর রাতে জোড়া অগ্নিকাণ্ড! আতশবাজির প্রদর্শনীর মাঝেই.. তুমুল আতঙ্ক

কালীপুজোর রাতে জোড়া অগ্নিকাণ্ড! আতশবাজির প্রদর্শনীর মাঝেই.. তুমুল আতঙ্ক

2

'বাজি ফাটালে অনেক অসুখ-বিসুখও সেরে যায়'! কালীপুজোয় বিতর্কে পাপিয়া

3

উত্তর প্রদেশ বিধানসভা ভোটে এনডিএ পাবে কত আসন, জেনে নিন যোগীর ভবিষ্যদ্বাণী

4

নিম গাছকে বেনারসি-গহনায় সাজিয়ে কালী রূপে পুজো করা হয়, ৩০০ বছর ধরে চলে আসছে 'ঝুপো মা'-র আরাধনা

5

স্ত্রীর জন্য শাড়ি কিনে ফিরছিলেন! থার চালানো শিখতে গিয়ে সন্তোষকে পিষে দিল তরুণী

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.