• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কী হবে রাজ্যের নাম? ইংরেজিতে কী থাকবে পশ্চিমবঙ্গের পরিচয়? বিরাট ঘোষণায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কী হবে রাজ্যের নাম? ইংরেজিতে কী থাকবে পশ্চিমবঙ্গের পরিচয়? বিরাট ঘোষণায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

West Bengal to be Renamed as Paschim Banga: কী হবে 'পশ্চিমবঙ্গে'র নাম? বহুদিন ধরে এটা নিয়ে একটা আলোচনা ছিল। ইংরেজিতে কী থাকবে রাজ্যের নাম? বদলাবে, না কি 'পশ্চিমবঙ্গ'ই থাকবে? অবশেষে এর একটা দিশা মিলল। কী দিশা? কে দেখালেন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কী বললেন তিনি?

Written BySoumitra Sen
Published: Nov 23, 2026, 15:36 IST|Updated: Nov 23, 2026, 15:48 IST
joinshare
কী হবে রাজ্যের নাম? ইংরেজিতে কী থাকবে পশ্চিমবঙ্গের পরিচয়? বিরাট ঘোষণায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
কী হবে রাজ্যের নাম? ইংরেজিতে কী থাকবে পশ্চিমবঙ্গের পরিচয়? বিরাট ঘোষণায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কী হবে রাজ্যের নাম? ইংরেজিতে কী থাকবে পশ্চিমবঙ্গের পরিচয়? বিরাট ঘোষণায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

2

টিকার অভাবে ভয়াবহ পরিস্থিতি! বাংলাদেশে হামের বলি ১৩৫২, মৃতদের অধিকাংশই শিশু

3

বড় ঘোষণা রাজ্যের: বদলে গেল 'যুবসাথী'র নাম, নতুন নাম কী? বেকার যুবকরা আর ৩০০০ পাবেন না, ভাতার অঙ্কেও বড় পরিবর্তন, কে কত পাবেন? কবে থেকে চালু?

4

৭০ বছরের অমীমাংসিত অঙ্ক সল্ভ করে টাইমের সেরা ১০০-র তালিকায় কলকাতার ছাত্রী; কে এই নীনা?

5

কলকাতার পুরভোট কবে? ওয়ার্ড পুনর্বিন্যাস বিতর্কে এবার আরও পিছিয়ে যাবে ভোট? সুপ্রিম কোর্টের বিরাট আপডেট

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: কী হবে 'পশ্চিমবঙ্গে'র নাম? বহুদিন ধরে এটা নিয়ে একটা আলোচনা ছিল। ইংরেজিতে কী থাকবে রাজ্যের নাম? বদলাবে, না কি 'পশ্চিমবঙ্গ'ই থাকবে? অবশেষে এর একটা দিশা মিলল। কী দিশা? কে দেখালেন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কী বললেন তিনি? বললেন, ৪ ডিসেম্বরে বিধানসভায় যে অধিবেশন শুরু হচ্ছে, তার পঞ্চমদিনে ৯ ডিসেম্বরে এই মর্মে একটি প্রস্তাব পেশ হবে।

পশ্চিমবঙ্গই

বাংলা বা বঙ্গ নয়, রাজ্যের নাম ইংরেজিতে থাকবে পশ্চিমবঙ্গই! ঐতিহাসিক গুরুত্ব ব্যাখ্যা করে 'পশ্চিমবঙ্গ' নামেই সিলমোহর দিয়ে আগেই এ সংক্রান্ত যাবতীয় বিতর্কের অবসান ঘটিয়েছিলেন মুখমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, সোমবার সাংবাদিক বৈঠক করে তিনি পরিষ্কার করে জানিয়ে দিলেন, বিধানসভায় প্রস্তাব আনা হচ্ছে যে, রাজ্যের নাম ইংরেজিতেও যেন 'পশ্চিমবঙ্গ'ই হয়!

আরও পড়ুন: ৬৫ বছরের বিখ্যাত ছেদির চা-দোকান মোদীর কল্যাণে 

আরও পড়ুন: আগামী ২৬ নভেম্বর রাজ্যের সমস্ত স্কুলে 'সংবিধান দিবস' 

কেন 'বাংলা' নয়?

আগের সরকার রাজ্যের নাম পরিবর্তন করে 'বাংলা' করার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পরপরই সেই প্রসঙ্গেও নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছিল। শুভেন্দু অধিকারী বলেছিলেন, পশ্চিমবঙ্গ নামের সঙ্গে জড়িয়ে রয়েছে সুদীর্ঘ ইতিহাস ও গভীর আবেগ। নাম পরিবর্তনের বিষয়ে মতামত চাওয়া হলে শুভেন্দু নিজের অবস্থান জানান। শুভেন্দুর মতে, পশ্চিমবঙ্গ নামটি মুছে ফেলার অর্থ, রাজ্যের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে মুছে ফেলা।

নামবদলের প্রেক্ষিত

রাজ্যের নাম বদলের বিষয়টি নতুন নয়। প্রশাসনিক সুবিধার কথা মাথায় রেখেই দীর্ঘদিন ধরে রাজ্যের নাম পরিবর্তনের ভাবনাচিন্তা চলছিল। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বৈঠকে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে রাজ্যগুলির প্রতিনিধিদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়। সেই তালিকায় 'ওয়েস্ট বেঙ্গল'-এর নাম আসে শেষের দিকে। কোনও কিছু বলতে চেয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় রাজ্যের প্রতিনিধিদের। এর উপর প্রথম দিকের বক্তারা নির্ধারিত সময়ের থেকে বেশি সময় নিয়ে ফেললে শেষের দিকে থাকা রাজ্যগুলির প্রতিনিধিদের বক্তব্য রাখার জন্য বরাদ্দ সময় আরও কমে যায়। এই ধরনের প্রশাসনিক সমস্যার কথা বিবেচনা করেই বাম আমলে প্রথম রাজ্যের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছিল। 

১৯৯৯ সালের ২০ জুলাই বিধানসভায় রাজ্যের নাম সব ভাষাতেই 'পশ্চিমবঙ্গ' রাখার প্রস্তাব আনা হয়েছিল। তবে আলোচনার পর 'পশ্চিমবঙ্গ'-র পরিবর্তে 'বাংলা' নামটিই তখন অধিক গ্রহণযোগ্য বলে মত উঠে আসে। সেই অনুযায়ী তৎকালীন শাসক বামফ্রন্ট এবং বিরোধী কংগ্রেস ও তৃণমূলের পক্ষ থেকে প্রস্তাবে সংশোধনী আনা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পরে রাজ্যের নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে ফের আলোচনা শুরু হয়। ২০১৬ সালের ২ অগাস্ট রাজ্য মন্ত্রিসভায় যে-প্রস্তাব অনুমোদিত হয়, তাতে তিনটি ভাষায় রাজ্যের পৃথক নাম রাখার কথা বলা হয়েছিল-- বাংলা ভাষায় 'বাংলা', ইংরেজিতে 'বেঙ্গল' হিন্দিতে 'বঙ্গাল'!


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
West Bengal