• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /৬৫ বছরের বিখ্যাত ছেদির চা-দোকান মোদীর কল্যাণে মুহূর্তে ভাইরাল! আইআইটি-লাগোয়া টি-শপের কাপে খুশির তুফান

৬৫ বছরের বিখ্যাত ছেদির চা-দোকান মোদীর কল্যাণে মুহূর্তে ভাইরাল! আইআইটি-লাগোয়া টি-শপের কাপে খুশির তুফান

Chedi's Tea Stall: প্রতিষ্ঠানের বাইরে এ যেন এক 'হল অফ ফেম'! সুন্দর পিচাই থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল, বিনোদ গুপ্তা থেকে শুরু করে অর্জুন মালহোত্রা! কে নেই? এঁরা কেউ এখন এখানে থাকেন না, কিন্তু সকলেই এখানে আজও স্বমহিমায় 'বিরাজ করছেন'। কীভাবে?

Written BySoumitra Sen
Published: Nov 22, 2026, 20:18 IST|Updated: Nov 22, 2026, 20:25 IST
joinshare
৬৫ বছরের বিখ্যাত ছেদির চা-দোকান মোদীর কল্যাণে মুহূর্তে ভাইরাল! আইআইটি-লাগোয়া টি-শপের কাপে খুশির তুফান

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
৬৫ বছরের বিখ্যাত ছেদির চা-দোকান মোদীর কল্যাণে মুহূর্তে ভাইরাল! আইআইটি-লাগোয়া টি-শপের কাপে খুশির তুফান

৬৫ বছরের বিখ্যাত ছেদির চা-দোকান মোদীর কল্যাণে মুহূর্তে ভাইরাল! আইআইটি-লাগোয়া টি-শপের কাপে খুশির তুফান

2

অকালবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে রাজ্য়! আর্থিক সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর

3

দীর্ঘ ৮ বছর পর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে টেবিল টেনিস টু্র্নামেন্ট!

4

ব্রিটিশের ভয়ে ঘরবন্দি মেয়েরা, শাড়ি পরে ঘোমটা দিয়ে জগদ্ধাত্রীকে আজও বরণ করেন পুরুষরাই!

5

'বিগত সরকার মদের দোকান ছা়ড়া কিছু দেয়নি', নবদ্বীপের উন্নয়নে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

ই গোপী: প্রতিষ্ঠানের বাইরে এ যেন এক 'হল অফ ফেম'! সুন্দর পিচাই থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল, বিনোদ গুপ্তা থেকে শুরু করে অর্জুন মালহোত্রা! কে নেই? এঁরা কেউ এখন এখানে থাকেন না। প্রত্যেকই নিজ নিজ ক্ষেত্রে বিখ্যাত। কিন্তু এঁরা সকলেই আজও এখানে স্বমহিমায় 'বিরাজ করছেন'! কীভাবে? আসলে তাঁদের নাম এখনও জড়িয়ে রয়েছে খড়গপুর আইআইটি লাগোয়া 'ছেদির চা দোকানে'র সঙ্গে। সম্প্রতি যে চা দোকানের নাম উচ্চারিত হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। ফলে, সবার নজর এখন এই চায়ের দোকানে।

আরও পড়ুন: চা-শিল্পে বিশ্বে ফের নিজের ডঙ্কা বাজাবে দার্জিলিং! বিরাট মন্তব্য বিজেপি'র কেন্দ্রীয় মন্ত্রীর; বাংলার শিল্প নিয়ে বললেন...

মোদীর মুখে ছেদি

শনিবার খড়গপুর আইআইটির ৭৫-তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৬৫ বছরের পুরনো এই ছেদির চায়ের দোকানের নাম উচ্চারণ করেছেন। এমনিতেই ছেদির চায়ের দোকানের নাম খুবই পরিচিত। আইআইটি এলাকা ছাড়িয়ে এই চায়ের দোকানের নাম উচ্চারিত হয় অনেকেরই মুখে। কিন্তু এবারে দেশের প্রধানমন্ত্রীর ভাষণে এই চায়ের দোকানের নাম উচ্চারিত হওয়ায় গুরুত্ব আরও বেড়ে গিয়েছে।

একরাশ দক্ষিনা বাতাস

খড়গপুর আইআইটির পড়ুয়াদের কাছে এই চায়ের দোকান যেন একরাশ দক্ষিনা হাওয়া। সারাদিনের পড়াশোনার চাপ থেকে সাময়িক মুক্তি পেতে তাঁদের কাছে এই চায়ের দোকান যেন এক শান্তিকুঞ্জ। ঠিক যে রকমভাবে অতীতে সুন্দর পিচাই থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল-সহ বিনোদ গুপ্তা ও অর্জুন মালহোত্রা , গৌরব তানিজার কাছে এই দোকানটি ছিল পড়াশোনার ফাঁকে সাময়িক দম ফেলার জায়গা। সমস্যা রয়েছে অনেক। কিন্তু সেইসব সমস্যা পার করেই সেই ১৯৬১ সাল থেকে এই চায়ের দোকান চলছে।

আনোয়ার খানের হাতে শুরু

আইআইটি লাগোয়া প্রেমবাজার এলাকার বাসিন্দা আনোয়ার খানের হাত ধরে এই চায়ের দোকান পথ চলা শুরু করেছিল। বর্তমানে তিনি বেঁচে নেই। কিন্তু তাঁর ছেলে ও দুই নাতি এই দোকানটি এখন চালাচ্ছেন। কথা বলার সুযোগ হয়নি। কিন্তু চোখের সামনে দোকানে এসে চা পান করতে-করতে ঘন্টার পর ঘন্টা সুন্দর পিচাই থেকে শুরু করে বিনোদ গুপ্তা ও অর্জুন মালহোত্রাকে তাঁরা দেখেছেন আড্ডা দিতে, গল্পগুজব করতে।

হায়দার খানের স্মৃতিমেদুরতা

সুন্দর পিচাইকে তাঁর সহপাঠীদের সঙ্গে পড়াশোনার আলোচনা করতেও শুনেছেন-- এমনই জানালেন প্রয়াত আনোয়ার খানের ছেলে হায়দার খান। তাঁদের কথা উঠতেই রীতিমতো নস্টালজিক হয়ে গেলেন হায়দার খান। যেরকম নস্টালজিয়ার সুরটি শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় শোনা গিয়েছে। যদিও নরেন্দ্র মোদী কোনও দিনই এখানে আসেননি। কিন্তু আইআইটির প্রাক্তনীদের নস্টালজিক হওয়ার প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী এই চায়ের দোকানের নাম উল্লেখ করেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
IIT
West Bengal