• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /ব্রিটিশের ভয়ে ঘরবন্দি মেয়েরা, শাড়ি পরে ঘোমটা দিয়ে জগদ্ধাত্রীকে আজও বরণ করেন পুরুষরাই!

ব্রিটিশের ভয়ে ঘরবন্দি মেয়েরা, শাড়ি পরে ঘোমটা দিয়ে জগদ্ধাত্রীকে আজও বরণ করেন পুরুষরাই!

Chandannagar Jagaddhatri Puja: ইংরেজ ছাউনি ছিল ভদ্রেশ্বর গৌরহাটি এলাকায়। ইংরেজ শাসনকালে সমগ্র অঞ্চল জঙ্গলে ভরা ছিল। ঘুরে বেড়াত গোরা সৈনিকের দল। ফলে, ঘরের বাইরে নিরাপত্তার অভাব বোধ করতেন মহিলারা। এছাড়াও নানা কারণে বাড়ির মহিলারা সেই সময় বাড়ি থেকে বেরোতেন না।

Written BySoumitra Sen
Published: Nov 22, 2026, 19:12 IST|Updated: Nov 22, 2026, 19:20 IST
joinshare
ব্রিটিশের ভয়ে ঘরবন্দি মেয়েরা, শাড়ি পরে ঘোমটা দিয়ে জগদ্ধাত্রীকে আজও বরণ করেন পুরুষরাই!

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
৬৫ বছরের বিখ্যাত ছেদির চা-দোকান মোদীর কল্যাণে মুহূর্তে ভাইরাল! আইআইটি-লাগোয়া টি-শপের কাপে খুশির তুফান

৬৫ বছরের বিখ্যাত ছেদির চা-দোকান মোদীর কল্যাণে মুহূর্তে ভাইরাল! আইআইটি-লাগোয়া টি-শপের কাপে খুশির তুফান

2

অকালবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে রাজ্য়! আর্থিক সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর

3

দীর্ঘ ৮ বছর পর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে টেবিল টেনিস টু্র্নামেন্ট!

4

ব্রিটিশের ভয়ে ঘরবন্দি মেয়েরা, শাড়ি পরে ঘোমটা দিয়ে জগদ্ধাত্রীকে আজও বরণ করেন পুরুষরাই!

5

'বিগত সরকার মদের দোকান ছা়ড়া কিছু দেয়নি', নবদ্বীপের উন্নয়নে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

বিধান সরকার: মহিলারা নয়, মহিলা সেজে ঘোমটা টেনে প্রতিমা বরণ করেন পুরুষরা। যা দেখতে ভিড় জমান দূর দূরান্তের মানুষজন। আবহমান কাল ধরে চলে আসছে চন্দননগরের একটি বিশেষ জগদ্ধাত্রী পুজোর এই প্রাচীন রীতি। কোথাকার পুজো? ভদ্রেশ্বর তেঁতুলতলা জগদ্ধাত্রী বারোয়ারি।

নারীবেশে পুরুষ

এখানে রীতিমতো শাড়ি পরে, মাথায় ঘোমটা দিয়ে মহিলা সেজে প্রতিমা বরণ করেন পুরুষরা। ২৩৪ বছর ধরে এই প্রথাই চলে আসছে ভদ্রেশ্বর তেঁতুলতলা জগদ্ধাত্রী বারোয়ারিতে। মোট ১১ জন পুরুষ একেবারে মহিলাদের মতন সেজে, মাথায় ঘোমটা দিয়ে সিঁদুরের তিলক পড়ে, শঙ্খ বাজিয়ে দেবীর কনকাঞ্জলি ও বিদায়-বরণ সম্পন্ন করেন। কেন এখানে এরকম প্রথা?

আরও পড়ুন: অকালবৃষ্টিতে 'পাকা ধানে মই'! দুর্যোগের কালো মেঘে 

গৌরহাটিতে গোরা সৈন্য

জনশ্রুতি, একদা ইংরেজ ছাউনি ছিল ভদ্রেশ্বর গৌরহাটি এলাকায়। ইংরেজ শাসনকালে সমগ্র অঞ্চল জঙ্গলে ভরা ছিল। ঘুরে বেড়াত গোরা সৈনিকের দল। ফলে, ঘরের বাইরে নিরাপত্তার অভাব বোধ করতেন মহিলারা। এছাড়াও নানা কারণে বাড়ির মহিলারা সেই সময় বাড়ি থেকে বেরোতেন না। থাকতেন পর্দার আড়ালে। তাঁদের স্থান ছিল বাড়ির অন্দরমহলে। তাই সেই সময়ে জগদ্ধাত্রী পুজোর আচার অনুষ্ঠান সবই সামাল দিতেন এলাকার পুরুষরাই। 

আরও পড়ুন: আগামী ২৬ নভেম্বর রাজ্যের সমস্ত স্কুলে 'সংবিধান দিবস' 

এমনকী দেবীবরণের ক্ষেত্রেও সেই প্রথা অব্যাহত থাকত। পরিবারের পুরুষরা মহিলাবেশে বাড়ির বাইরে ঠাকুরকে বরণ করতেন। ব্রিটিশরা চলে গিয়েছে কিন্তু আজও সেই প্রথা চলে আসছে ভদ্রেশ্বর তেঁতুলতলার এই পুজোয়। শাড়ি পরে মহিলা বেশে বরণডালা হাতে জগদ্ধাত্রী বরণ করেন পুরুষরা। তারপর রীতি মেনে জগদ্ধাত্রী প্রতিমা নিয়ে শোভাযাত্রায় বের হন এলাকাবাসী।

'বুড়িমা'র বরণে পুরুষ

শোনা যায়, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম সুর গৌরহাটিতে বাস করতেন। তিনি রাজার অনুমতিতে নিজের বাড়িতে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেছিলেন। পরবর্তী সময়ে সেই জগদ্ধাত্রী পুজো চলে আসে তেঁতুলতলায়। নাম হয় তেঁতুলতলা বারোয়ারি। যা 'বুড়িমা' নামে পরিচিত হয়। প্রত্যেক বছর দশমীর দিন হয় দেবীর বরণ হয়। কিন্তু এবার প্রাকৃতিক দুর্যোগের কারণে দশমীর দুদিন পরে, আজ রবিবার দেবীকে বেদী থেকে নামিয়ে পুরুষরা মহিলা সেজে বরণ করলেন। প্রসঙ্গত, চন্দননগর তেমাথার রানিমাকেও বরণ করেন পুরুষরাই। একই রকম ভাবে চাউলপট্টির আদি মাকেও বরণ করেন পুরুষরা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
jagadhatri puja