• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /'বিগত সরকার মদের দোকান ছা়ড়া কিছু দেয়নি', নবদ্বীপের উন্নয়নে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর!

'বিগত সরকার মদের দোকান ছা়ড়া কিছু দেয়নি', নবদ্বীপের উন্নয়নে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর!

'আমরা মহাপ্রভুর ঐতিহ্য়কে ধরে রেখে নবদ্বীপ শহরকে প্রচারে, পরিকাঠামোয়, ঐতিহ্যে আমরা শীর্ষ জায়গায় নিয়ে যাব'।

Written ByTanumoy Ghosal
Published: Nov 22, 2026, 18:37 IST|Updated: Nov 22, 2026, 18:44 IST
joinshare
'বিগত সরকার মদের দোকান ছা়ড়া কিছু দেয়নি',  নবদ্বীপের উন্নয়নে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর!

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
'বিগত সরকার মদের দোকান ছা়ড়া কিছু দেয়নি',  নবদ্বীপের উন্নয়নে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর!

'বিগত সরকার মদের দোকান ছা়ড়া কিছু দেয়নি', নবদ্বীপের উন্নয়নে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর!

2

চা-শিল্পে বিশ্বে ফের নিজের ডঙ্কা বাজাবে দার্জিলিং! বিরাট মন্তব্য বিজেপি'র কেন্দ্রীয় মন্ত্রীর; বাংলার শিল্প নিয়ে বললেন...

3

কাশির সমস্যা নিয়ে শনির রাতে ভর্তি হন হাসপাতালে, আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বিজেপি সাংসদ

4

গ্রেফতার মমতাঘনিষ্ঠ বিধায়কের ভাই! কী অভিযোগ?

5

চেনা মেলায় 'বিষ চাউমিন' খেয়েই তীব্র পেটব্যথা-বমি, শয়ে-শয়ে শিশুর ভয়াবহ পরিণতি! হাসপাতাল শেষে জানিয়ে দিল...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'বিগত সরকার  একটি দেশি মদের দোকান, আর ৮ বিদেশি মদের দোকান দিয়েছে, আর কিছু দেয়নি'। নবদ্বীপের উন্নয়নে বিরাট ঘোষণা মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। 'কথা'  দিলেন, 'আমরা মহাপ্রভুর ঐতিহ্য়কে ধরে রেখে নবদ্বীপ শহরকে প্রচারে, পরিকাঠামোয়, ঐতিহ্যে আমরা শীর্ষ জায়গায় নিয়ে যাব'।

আরও পড়ুন: গ্রেফতার মমতাঘনিষ্ঠ বিধায়কের ভাই! কী অভিযোগ?

কথা দিয়েছিলেন, কথা রাখলেনও। রাস উত্‍সবে নবদ্বীপে মুখ্যমন্ত্রী। একদিনের সফরে ঠাসা কর্মসূচি। প্রথম গন্তব্য ছিল, প্রাচীন মায়াপুর।, তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু নিমাইয়ের জন্মস্থান মন্দিরে দর্শন ও পুজো, তারপর গৌরাঙ্গিনী পুজোর উদ্বোধন। সঙ্গে কুটিরপাড়ায় মুক্তি সূর্য ক্লাবের উদ্যোগে ভারতমাতা পুজো ও বড় শ্যামা পুজোর উদ্বোধন। মাঝে নবদ্বীপ শহরের পোড়ামাতলায় গিয়ে পোড়ামাকেও পুজোও দিলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, 'জায়গা আছে, সংস্কৃত বিশ্ববিদ্য়ালয় অসম্পূর্ণ। পরিকাঠামো উন্নয়ন হয়নি। মহাপ্রভুর পূর্ণস্নানে গিয়ে দেখে এলাম, ভক্তরা দাঁড়িয়ে! এই যে শ্রীচৈতন্য রিসার্চ সেন্টা তৈরি হয়েছে, এ সব কিছু তারা করতে পারেনি। ২ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করে এলাম। আমি গোশালায় গোমাতার পুজা করে এসেছি। গোশালা বৃদ্ধি করার জন্য ১ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা  করে এসেছি'। জানান, 'বাঁধগুলি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। বাঁধগুলিকে নতুন রূপ দিতে হবে। সেচ দফতর করবে। আমি গিয়েই অর্ডার করব'।

মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, 'যাতায়াতের ব্যবস্থা, যতক্ষণ না স্থায়ী ব্রিজ শেষ হচ্ছে, যাতায়াতের আধুনিক সুরক্ষিত ব্যবস্থা পরিবহণ দফতরের পক্ষ থেকে করা হবে। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো সম্পূ্ণ করা হবে'। তাঁর কথায়, 'প্রভুপদের জন্য মায়াপুর যে প্রচারের আলোয় গিয়েছে, নিশ্চয়ই প্রয়োজন ছিল। সেটা পূর্ণস্থান আমাদের। তার সাথে সাথে নবদ্বীপ প্রভুর জন্মস্থান, তাকে যে উচ্চতায় নিয়ে যাওয়ার দরকার ছিল, বিগত দিনে কেউ করেনি। ৩৪ বছরে বামেরাও করেনি, আর ১৫ বছর যারা লুঠ করল, তারা করেও। মহাপ্রভুর আর্শীবাদ নিয়ে কাজগুলি করতে পারি'।

মুখ্যমন্ত্রী বলেন,  'আগামী ২৬ তারিখ নীতিন গড়কড়িজী আসবে। সেতু তৈরি ব্যাপার রাজ্য ও কেন্দ্রীয় সরকার যৌথভাবে কাজ করবে। আমি জেলাশাসককে বললাম কতদূর এগিয়েছে। বলল সবে সার্ভে শুরু হয়েছে'। জেলাশাসককে নির্দেশ, 'জমি অধিগ্রহণ তাড়াতাড়ি করুন, টাকা আমি দিয়ে দেব। অতি দ্রুত কাজ করুন। মাটি পরীক্ষা. DPR তৈরি, সব করবেন'। মুখ্যমন্ত্রীর বার্তা, 'নবদ্বীপকে এমন জায়গায় নিয়ে যেতে হবে, গোটা পৃথিবীর মানুষ নবদ্বীপ নগরে আসে'।

আরও পড়ুন: আগামী ২৬ নভেম্বর রাজ্যের সমস্ত স্কুলে 'সংবিধান দিবস' পালনের নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন

এর আগে, জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগর-চন্দননগরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তখনই বলেছিলেন, ২২ তারিখ রাসে যাবেন নবদ্বীপে। সেইমতোই রাস পূর্ণিমা উৎসবকে কেন্দ্র করে নবদ্বীপে ঘুরে গেলেন মুখ্যমন্ত্রী।
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Suvendu Adhikari