জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্যের বেকার যুবক-যুবতীদের (Unemployed Youth) জন্য অবশেষে দারুণ খবর। আগের সরকারের চালু করা 'যুবসাথী' (Jubo Sathi) প্রকল্পের নাম পরিবর্তন করে এবার নতুন নাম রাখা হল 'ভরসা কর্মসূচি' (Bharosa Karmasuchi)। শুধু নাম বদলই নয়, বেকার ভাতার অঙ্ক এবং সরকারি চাকরির আবেদন প্রক্রিয়া নিয়েও যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সরকারের স্পষ্ট বার্তা, বেকার ছেলেমেয়েদের কাছ থেকে চাকরির আবেদনের জন্য টাকা নেওয়া একধরনের অপরাধ। তাই এবার থেকে রাজ্যে যত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি (Recruitment Notification) জারি হবে, তাতে পরীক্ষার্থীদের কোন আবেদন ফি (Application Fee) দিতে হবে না। পরীক্ষার যাবতীয় খরচ বহন করবে রাজ্য সরকার নিজেই।
কবে থেকে এবং কত টাকা ভাতা মিলবে?
আগের সরকারের আমলে ভোটের আগে এই প্রকল্পে ১৫০০ টাকা করে দেওয়া হত। বর্তমান সরকার প্রতিশ্রুতি দিয়েছিল স্নাতকদের ৩ হাজার এবং স্নাতক যারা হয়নি তাদের ২ হাজার টাকা দেওয়া হবে। তবে আপাতত আগামী জানুয়ারি মাস থেকেই নতুন হারে ভাতা চালু হচ্ছে:
স্নাতক (Graduates): প্রতি মাসে ২০০০ টাকা করে পাবেন।
সরকারি ভোকেশনাল ট্রেনিং (Govt Vocational Institute): যাঁরা সরকারি ভোকেশনাল প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিচ্ছেন, তাঁরাও মাসে ২০০০ টাকা করে পাবেন।
আন্ডার-গ্র্যাজুয়েট ও আইটিআই (Non-Graduates & ITI): এই স্তরের যুবক-যুবতীরা মাসে ১৫০০ টাকা করে পাবেন।
রাজ্য সরকার জানিয়েছে, আগামী ২০২৮-২৯ অর্থবর্ষ (Financial Year 2028-29) থেকে প্রতিশ্রুতি অনুযায়ী ভাতার পরিমাণ বাড়িয়ে যথাক্রমে ৩০০০ টাকা এবং ২০০০ টাকা করা হবে।
আবেদন ও যাচাইকরণ প্রক্রিয়া (Application & Verification)
ইতোমধ্যেই যে ৫৪ লক্ষ উপভোক্তার তথ্য ডিজিটাইজড (Digitised) করা রয়েছে, তাঁদের নথিপত্র নতুন করে যাচাই বা ভেরিফিকেশন (Verification) করা হবে। পাশাপাশি, যাঁরা আগে কোনও কারণে আবেদন করতে পারেননি, তাঁদের জন্যও দরজা খুলে দেওয়া হয়েছে। নতুন করে আবেদন করার পর রাজ্যের যুব কল্যাণ দফতর (Youth Welfare Department) সব কিছু খতিয়ে দেখে অনুমোদন দেবে। এছাড়া রাজ্যের একাধিক সরকারি দফতরে দ্রুত নিয়োগ প্রক্রিয়াও শুরু হতে চলেছে।
কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না? (Eligibility & Restrictions)
সকলেই যে এই ভাতা পাবেন, তা নয়। স্বচ্ছতা বজায় রাখতে কিছু কড়া শর্ত রাখা হয়েছে:
খরচ কমানোর বার্তা সরকারের
সরকারের তরফে জানানো হয়েছে, আগের আমলে ৬৭টি শাখা বা 'আর্ম' তৈরি করে প্রায় ৬১১ কোটি টাকা খরচ করা হয়েছিল। বর্তমান সরকার প্রশাসনিক ব্যয় সংকোচন করে তা ১০ শতাংশে নামিয়ে এনেছে, যাতে সেই অর্থ সরাসরি সাধারণ মানুষ ও বেকার যুবকদের কল্যাণে ব্যবহার করা যায়। সব মিলিয়ে, জানুয়ারি মাস থেকে কার্যকর হতে চলা এই 'ভরসা কর্মসূচি' রাজ্যের লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীর কাছে নতুন আশার আলো দেখাচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)