• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /নির্বাচন কমিশন জানেই না, অথচ SIR-এ নাম বাদ যাওয়া ভোটারদের তথ্য তুলছে পুলিস! হাওড়ায় শোরগোল

নির্বাচন কমিশন জানেই না, অথচ SIR-এ নাম বাদ যাওয়া ভোটারদের তথ্য তুলছে পুলিস! হাওড়ায় শোরগোল

SIR in Bengal: আগেরবারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএলওরা নাম তুলেছিলেন। কিন্তু এবারে পুলিসকে কেন ভেরিফিকেশনের দায়িত্ব দেওয়া হয়েছে তা তারা বুঝে উঠতে পারছেন না। যদিও জেলার মুখ্য নির্বাচন দফতরের ভারপ্রাপ্ত এক আধিকারিক জানান, এরকম কোনো খবর নেই।

Edited BySoumita Khan
Published: Nov 26, 2026, 11:10 IST|Updated: Nov 26, 2026, 11:23 IST
joinshare
নির্বাচন কমিশন জানেই না, অথচ SIR-এ নাম বাদ যাওয়া ভোটারদের তথ্য তুলছে পুলিস! হাওড়ায় শোরগোল

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
সোনারুপোর বাজারে বিরাট বদল! কমতে-কমতে আচমকা ঘুরে দাঁড়াল গয়নার বাজার! আজ কত হল হলুদ ধাতুর দাম?

সোনারুপোর বাজারে বিরাট বদল! কমতে-কমতে আচমকা ঘুরে দাঁড়াল গয়নার বাজার! আজ কত হল হলুদ ধাতুর দাম?

2

জাঁকিয়ে শীতের দেখা নেই, পৌষ মাস মশাদের! ডিসেম্বর-জানুয়ারিতেও মশার বংশবৃদ্ধি? সুপার এল নিনোর জেরে বাড়ছে উদ্বেগ

3

'জরুরি অবস্থা ও শিখ দাঙ্গার 'কারিগরদের' মুখে এসব মানায় না', বিরোধীদের সংবিধানের পাঠ মুখ্যমন্ত্রীর

4

সড়ক-সেতুতে তুঙ্গে বৃহস্পতি এ রাজ্যের! বদলে যাবে পশ্চিমবঙ্গের পথঘাটের ভোল! কলকাতায় বিরাট চমক

5

ফাওয়াদ-মাহিরার সিরিজ বিতর্ক! পাকিস্তানি কনটেন্ট নিয়ে আপত্তি, Netflix-কে কড়া নির্দেশ কেন্দ্রের?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

দেবব্রত ঘোষ: SIR প্রক্রিয়ায় ভোটার লিস্ট থেকে যাদের নাম বাতিল গেছে তাদের সম্পর্কে ফের তথ্য সংগ্রহের কাজ শুরু। আর এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য পুলিসকে। গত বুধবার জগাছা থানার অন্তর্গত উনসানি এলাকায় পুলিস অফিসারকে দেখা গেল তথ্য সংগ্রহের কাজ করছেন। যদিও জেলার মুখ্য নির্বাচন দফতরের ভারপ্রাপ্ত এক আধিকারিক জানান, এরকম কোনো খবর নেই। তবে খোঁজে নিয়ে দেখা হচ্ছে।

ভোটার তালিকায় বৈধ ভোটারদের নাম বাতিল নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত একাধিক মামলা বিচারাধীন রয়েছে। বিরোধী দলগুলি রাস্তায় নেমে লাগাতার আন্দোলন চালাচ্ছে। এরই মাঝে অন্য ছবি দেখা গেল জগাছার উনসানিতে। পুলিস আধিকারিককে দেখা গেল SIR প্রক্রিয়া যাদের নাম বাতিল গিয়েছে তাদের সম্পর্কে এক জায়গায় বসে এবং বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ করতে। 

আরও পড়ুন: বাবার নাম ভোটার তালিকায় নেই, ২ মাসেও জন্মের শংসাপত্র পেল না কোচবিহারের সদ্যোজাত

এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়ে। পুলিস আধিকারিককে দেখা যায় তালিকা মিলিয়ে ভোটারদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে। জানা গিয়েছে, দিন দুয়েক আগে থানা গুলিতে রাজ্য পুলিস থেকে তথ্য সংগ্রহের নির্দেশ আসে। সেই নির্দেশ কার্যকরী করতে পুলিস আধিকারিকরা মাঠে নামেন। পুলিস সূত্রে খবর রাজ্য পুলিসের নির্দেশ অনুযায়ী SIR-এ যাদের নাম বিচারাধীন তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, ২০২৬ সালে যারা ভোট দিয়েছিল তাদের নামও বাতিলের তালিকায় এসেছে। আবার কাগজপত্র চাওয়ায় তারা যথেষ্ট আতঙ্কে রয়েছেন। আগেরবারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএলওরা নাম তুলেছিলেন। কিন্তু এবারে পুলিসকে কেন ভেরিফিকেশনের দায়িত্ব দেওয়া হয়েছে তা তারা বুঝে উঠতে পারছেন না। আরও এক বাসিন্দা জানান, তিনি ফের ভোটার আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবুকের জেরক্স কপি-সহ পরিবারের যাবতীয় তথ্য জমা দিয়েছেন। তাতেও বাতিল তালিকায় তাদের নাম উঠবে কিনা তারা নিশ্চিত নয়। 

আরও পড়ুন: ‘যেভাবে তৈরি হয়েছিল, সেভাবেই বিলীন হয়ে যাবে তৃণমূল কংগ্রেস’, বিস্ফোরক দিলীপ ঘোষ

যেহেতু পুলিস আধিকারিক তথ্য সংগ্রহের পর প্রমাণ হিসেবে কোন কাগজ না দেওয়ায় তারা জমা দিতে ভয় পাচ্ছেন। অনেকে কাগজ জমা না দিয়েই বাড়ি ফিরে যাচ্ছেন। গোটা প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে সারা বছরই অনলাইনে ভোটার তালিকা সংশোধনের কাজ চলে। পুলিসের ব্যাপারটা পুলিস আধিকারিকরাই বলতে পারবেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
SIR