• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /হাসপাতালের জঞ্জাল সরাতে এবার বড় পদক্ষেপ! পুরসভাকে কড়া চিঠি স্বাস্থ্যভবনের

হাসপাতালের জঞ্জাল সরাতে এবার বড় পদক্ষেপ! পুরসভাকে কড়া চিঠি স্বাস্থ্যভবনের

সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিচ্ছন্নতা বজায় রাখতে পুরসভাগুলিকে যুক্ত করার প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য সচিব পুর নগর উন্নয়ন দফতরকে চিঠি দিয়ে প্রতিদিন সাধারণ বর্জ্য অপসারণের আর্জি জানিয়েছেন। বর্জ্য পৃথকীকরণে রঙিন ডাস্টবিন বসানো ও নির্দিষ্ট পিট তৈরির কথা বলা হয়েছে।

Edited BySoumita Khan
Published: Oct 24, 2026, 02:10 PM IST|Updated: Oct 24, 2026, 02:16 PM IST
joinshare
হাসপাতালের জঞ্জাল সরাতে এবার বড় পদক্ষেপ! পুরসভাকে কড়া চিঠি স্বাস্থ্যভবনের

About the Author

Soumita Khan

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অয়ন শর্মা: হাসপাতালের সাধারণ বর্জ্য পরিষ্কারে পুরসভা গুলিকে কাজে লাগাতে আর্জি। পুর নগর উন্নয়ন দফতরের অতিরিক্ত সচিবকে চিঠি স্বাস্থ্য সচিবের।

শহরের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বজায়ে বিশেষ গুরুত্ব রাজ্য স্বাস্থ্য দফতরের। হাসপাতাল চত্বর থেকে প্রতিদিন জমে থাকা সাধারণ বর্জ্য সরানো, বর্জ্য রাখার নির্দিষ্ট জায়গা তৈরি, রঙিন ডাস্টবিন বসানো এবং হাসপাতালের রাস্তা ও নিকাশি ব্যবস্থার সংস্কারের মতো একাধিক পদক্ষেপের প্রস্তাব।

কী কী পদক্ষেপের প্রস্তাব?
১. হাসপাতাল চত্বরের মধ্যে সাধারণ বর্জ্য জমা করতে নির্দিষ্ট জায়গা বা পিট তৈরি। সেখান থেকে নিয়মিত বর্জ্য সংগ্রহ করবে সংশ্লিষ্ট পুরসভা বা পুরনিগম।

২.  হাসপাতালের ব্যস্ত এলাকাগুলিতে বর্জ্য ফেলার জন্য রঙিন ডাস্টবিন বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বিশেষ করে বহির্বিভাগ (ওপিডি) এবং রোগীর পরিজনদের অপেক্ষা করার জায়গাগুলিতে এই ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এর ফলে যত্রতত্র বর্জ্য ফেলা কমবে এবং বর্জ্য পৃথকীকরণে সুবিধা হবে।

আরও পড়ুন: পুরভোটে কারা হচ্ছেন বিজেপির প্রার্থী? দিলীপ ঘোষের বড় মন্তব্য

৩. হাসপাতালগুলিতে জমে থাকা সাধারণ বর্জ্য প্রতিদিন নিয়ম মেনে সরাতে পুরসভা ও পুরনিগমগুলিকে সক্রিয় ভূমিকা নেওয়ার আবেদন স্বাস্থ্য দফতরের।

৪. হাসপাতালের ভিতরের রাস্তা, হাসপাতালে যাতায়াতের সংযোগকারী রাস্তা এবং সংলগ্ন এলাকার রাস্তা ও নিকাশি ব্যবস্থার জরুরি মেরামতি ও সংস্কারে জোর।

৫. হাসপাতালের ভিতরে নিয়মিত গাছের ডাল ছাঁটা, আগাছা পরিষ্কার এবং ঝোপঝাড় কেটে ফেলতে স্থানীয় পুরসভার কর্মীদের ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পুজোয় স্বাস্থ্যে টানা ছুটি বন্ধ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। শারদ্বত মুখোপাধ্যায় বলেন, 'স্বাস্থ্য দফতর জরুরি পরিষেবা প্রদান করে। বাকি দফতরের মতো ষষ্ঠী থেকে লক্ষ্মীপূজো ছুটি নেওয়া বন্ধ হোক। সব হাসপাতালে সব বিভাগে যারা যারা আছেন তারা কাজে ফিরে এসেছেন। আগে লক্ষ্মীপূজো পর্যন্ত ছুটি ঠিক করা ছিল। এতদিন এটা রীতি রেওয়াজের মতো চলত।  ১৯৪৭ সালের পর থেকে ষষ্ঠী থেকে লক্ষ্মীপূজো, সরকারি হাসপাতালে ছুটি ছুটি ভাব। এবার সেটা বন্ধ হল।  এবার থেকে ছুটি শুধু সপ্তমী থেকে দশমী স্পেশাল রোস্টার এর মাধ্যমে ছুটি হবে। ৪ দিন শুধু স্পেশাল রোস্টার হবে।'

আরও পড়ুন: চোরবাগান বিপর্যয়: গলা কার? বিভ্রান্তিকর ঘোষণার 'ভয়েস' চিনতে ধৃত সেন্টু-কালিয়ার কণ্ঠস্বরের নমুনা চায় পুলিস

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, 'নন মেডিকেল লোকেদের শুধু চার দিন ছুটি। ডাক্তার নার্সদের জন্য পরের পুজো থেকে বিশেষ ব্যবস্থা। রাজ্যের সব মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে এ বিষয়টা জানিয়ে দেওয়া হয়েছে। সবাইকে আমরা ছুটি ক্যান্সেল রাখতে বলেছি। দমকল যদি ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো ছুটি নেয় সেটা অসম্ভব। পুজোতে মন্ত্রী এবং সচিবরা সবাই স্বাস্থ্য ভবনে ছিল। আমরা যদি আসতে পারি। ৪ দিন ছুটি নিক বাকিটা আসতে হবে।'

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
West Bengal