• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /'বাড়িতে গ্র্যাজুয়েট মেয়ে আছে, চাকরির ব্যবস্থা করব', চোরবাগানে মৃত আকৃতি রাউতের বাড়িতে মুখ্যমন্ত্রী

'বাড়িতে গ্র্যাজুয়েট মেয়ে আছে, চাকরির ব্যবস্থা করব', চোরবাগানে মৃত আকৃতি রাউতের বাড়িতে মুখ্যমন্ত্রী

Kolkata Stampede: 'লোকাল এক বিজেপি কার্যকর্তাকে দায়িত্ব দিয়ে গেলাম, পরিবারকে দেখবে। এর বাইরে ২ জন এমএলএ নজর রাখবে'।

Written ByTanumoy Ghosal
Published: Oct 20, 2026, 05:45 PM IST|Updated: Oct 20, 2026, 05:50 PM IST
joinshare
'বাড়িতে গ্র্যাজুয়েট মেয়ে আছে, চাকরির ব্যবস্থা করব', চোরবাগানে মৃত আকৃতি রাউতের বাড়িতে মুখ্যমন্ত্রী

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

দেবব্রত ঘোষ: সপ্তমীতে বিপর্যয়। চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত ছাত্রী আকৃতি রাউতের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, 'মেয়েটাকে ফিরিয়ে দিতে পারব না। ২৫ লক্ষ টাকা চেক দিলাম। পিএম রিলিফ ফাণ্ডের ২ লক্ষ টাকাও ট্রান্সফার করে দেবে। বাড়িতে গ্র্যাজুয়েট মেয়ে আছে, চাকরির ব্যবস্থা করব। যেটা করা যায়। আমাদের হাতে আছে'।

আরও পড়ুন:  'ওঁরা বলছেন,একমাত্র লোক চলে গেল আমাদের দেখবে কে?', চোরবাগানে মৃত শ্রীপর্ণার বাবা-মার কাছে মুখ্যমন্ত্রী

উত্‍সবের আনন্দ ঢেকে গিয়েছে বিষাদে। প্রথম সপ্তমীর সন্ধ্য়ায় উত্তর কলকাতার চোরবাগান সার্বজনীনে ঠাকুর দেখতে গিয়ে আর বাড়ি ফেরেনি স্কুলছাত্রী আকৃতি। এবছরই মাধ্য়মিক দিয়েছিল সে। পরিবারের পাশে মুখ্যমন্ত্রী।

গাড়ি যাওয়ার মতো চওড়া নয় রাস্তা। এদিন খানিকটা পথ টোটোয় চেপে, আর বাকিটা পাঁয়ে হেঁটেই লিলুয়া আনন্দনগর বিদ্যাসাগর পল্লীতে আকৃতিদের বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল-সহ সরকারি আধিকারিকরা। মৃতের ছবি মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপনের পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।

বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, 'ওর স্ত্রী অন্নপূর্ণা ফান্ডের কথা বললাম।  আযুষ্মান ভারতের কার্ড যাতে পায়, জেলাশাসককে বললাম। একটা আশাকর্মীকে বাড়িতে ট্যাগ করে দিতে বললাম, কাউন্সেলিংয়ের দরকার রয়েছে, হেল্থ চেকআপগুলি যাতে হয়'। জানান, লোকাল এক বিজেপি কার্যকর্তাকে দায়িত্ব দিয়ে গেলাম, পরিবারকে দেখবে। এর বাইরে ২ জন এমএলএ নজর রাখবে। সিপি-কে বলে গেলাম, এক পুলিস অফিসার দিতে, আমার সঙ্গে প্রত্যকদিন যোগাযোগ রাখবে। যা করা সম্ভব সরকারের পক্ষে, এইরকম ঘটনার পরে, সেটা আমরা করলাম'।

 

আরও পড়ুন:  কথা রাখলেন মুখ্যমন্ত্রী! চোরবাগানে মৃত আরতি বিশ্বাসের পরিবারকে ২৫ লক্ষের চেক-চাকরির আশ্বাস

চোরবাগানে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন। মৃতের তালিকায় বিহারের এক বাসিন্দাও। হুগলি থেকে পূর্ব বর্ধমান। আজ, বুধবার নবমী সকাল থেকে মৃতদের বাড়ি বাড়ি গিয়ে আর্থিক সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, 'সব জায়গাই যাব। মজজফরপুরে জেলাশাসককে দিয়ে আর্থিক সাহায্য পাঠিয়েছি। বাকিদের কাছেও যাব। আজ ৬ জন করলাম'। বলেন, এরপরে আমার ঘোরা উচিত নয়। কারণ, দর্শনার্থীরা বেরোবে ঠাকুর দেখতে। আমার জন্য পুলিসকে আটকে রাখা, ট্রাফিককে আটকে রাখা ঠিক নয়। বেরিয়ে যাব'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Suvendu Adhikari