SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

'মুসলিমরা আমাদের মধ্যে নতুন বন্ধু খুঁজে পেয়েছে!' রেজিনগর-নন্দীগ্রামে পদ্মঝড়ের পর বড় দাবি শুভেন্দুর

Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর কথায়, সংখ্যালঘু ভোটাররা এখন বিজেপিকে নিজেদের বন্ধু হিসেবে দেখতে শুরু করেছেন। তারা সরকারের পাশে থাকতে চান। এই দুই উপনির্বাচনে বিজেপির ফলাফল আসলে সংখ্যালঘু ভোটারদের রাজনৈতিক ভাবনার পরিবর্তনেরই প্রতিফলন।

Written By Sudeshna Paul Saha
Published: Oct 09, 2026, 07:07 PM IST | Updated: Oct 09, 2026, 07:20 PM IST
Image Credit: রেজিনগর-নন্দীগ্রাম উপনির্বাচনে ভাঙল 'মুসলিম মিথ'
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সংখ্যালঘু-প্রধান রেজিনগর ও নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির রেকর্ড জয়। সেই জয়কে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, 'মুসলিমরা আমাদের মধ্যে নতুন বন্ধু খুঁজে পেয়েছে'। রেজিনগর এবং নন্দীগ্রাম, দুই বিধানসভা উপনির্বাচনেই বিজেপি মুসলিম ভোটারদের কাছ থেকে বিপুল সমর্থন পেয়েছে। একদিকে যেমন ৭২ শতাংশ মুসলিম অধ্যুষিত রেজিনগরের 'অ্যাসিড টেস্ট' জিতেছে বিজেপি। তেমনই ফলতার রেকর্ড ভেঙে নন্দীগ্রামে রেকর্ড ১ লাখ ২২ হাজার ভোটের মার্জিনে জিতেছে গেরুয়া শিবির।

দুই কেন্দ্রেই দলের পারফরম্যান্স নিয়ে গণনার প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গণনা চলাকালীনই একপর্যায়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, বিজেপি রেজিনগরে প্রায় ৬০ শতাংশ এবং নন্দীগ্রামে ৮০ শতাংশের কাছাকাছি মুসলিম ভোট পেয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, সংখ্যালঘু ভোটাররা এখন বিজেপিকে নিজেদের মিত্র হিসেবে দেখতে শুরু করেছেন। তারা সরকারের পাশে থাকতে চান। তিনি বলেন, "সংখ্যালঘুরা বিপুল সংখ্যায় ভোট দিয়েছেন, কারণ তারা সরকারের সাথে দাঁড়াতে চান।"

‘বিজেপির মধ্যে বন্ধু খুঁজে পেয়েছেন সংখ্যালঘুরা’

মুখ্যমন্ত্রীর কথায় এই দুই উপনির্বাচনে বিজেপির ফলাফল আসলে সংখ্যালঘু ভোটারদের রাজনৈতিক ভাবনার পরিবর্তনেরই প্রতিফলন। মুখ্যমন্ত্রী বলেন, "রেজিনগরে আমরা জিততে পেরেছি কারণ সংখ্যালঘুরা আমাদের ভোট দিয়েছেন। তারা আমাদের মধ্যে বন্ধু খুঁজে পেয়েছেন এবং বুঝতে পেরেছেন যে আগে তাদের ভুল বোঝানো হয়েছিল।" তিনি আরও বলেন, বাংলাভাষী সংখ্যালঘুরা বুঝতে পেরেছেন যে আগের সরকার তাদের বিভ্রান্ত করেছিল।

বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্যে এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে, যা সংখ্যালঘু ভোটারদের বিজেপিকে সমর্থন করতে উৎসাহিত করেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর এক শান্তিময় পরিবেশ তৈরি হয়েছে। বাংলাভাষী সংখ্যালঘুরা বুঝেছেন যে আগের সরকার তাদের ভুল বুঝিয়েছিল। বিজেপির মধ্যে বন্ধু খুঁজে পেয়েই তারা আমাদের ভোট দিয়েছেন।" 

 

৬০ শতাংশের বেশি ভোট পরের নির্বাচনে!

মুখ্যমন্ত্রী বলেন, এই দুই উপনির্বাচনে দল প্রায় ৪৬ শতাংশ ভোট পেয়েছে। জোরের সঙ্গে তিনি বলেন, "পরবর্তী নির্বাচনে এই ভোটের হার বেড়ে ৬০ শতাংশেরও বেশি হয়ে যাবে।" সবমিলিয়ে রেজিনগর ও নন্দীগ্রাম, দুই কেন্দ্রেই উপনির্বাচনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভবিষ্যদ্বাণী মিলতেই বঙ্গ বিজেপির আত্মবিশ্বাস যে আরও বেড়ে যাবে তা বলাই বাহুল্য। 

আরও পড়ুন, ৭২ শতাংশ মুসলিম ভোটের রেজিনগরের 'অ্যাসিড টেস্ট' জয় বিজেপির! নোটার থেকেও কম, মুছল 'তৃণমূল'

আরও পড়ুন, সত্যি হল শুভেন্দুর ভবিষ্যদ্বাণী! রেকর্ড ১,২২,৮০০ মার্জিনে নন্দীগ্রামে জয়ী 'সন্তানহারা মা' হাসিরানি রথ

আরও পড়ুন, হুমায়ুন 'গড়' রেজিনগরে রেকর্ড! বাজিমাত বিজেপির তুরুপের তাস শাখারভ সরকারের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES