• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /৭২ শতাংশ মুসলিম ভোটের রেজিনগরের 'অ্যাসিড টেস্ট' জয় বিজেপির! নোটার থেকেও কম, মুছল 'তৃণমূল'

৭২ শতাংশ মুসলিম ভোটের রেজিনগরের 'অ্যাসিড টেস্ট' জয় বিজেপির! নোটার থেকেও কম, মুছল 'তৃণমূল'

BJP wins Rejinagar: রেজিনগরের একটি সংখ্যালঘু বুথের ট্যালি শিটে দেখা যায়, সংখ্যালঘুদের মন থেকে একেবারে মুছে গিয়েছে 'তৃণমূল কংগ্রেসে'র গ্রহণযোগ্যতা। কোথাও কোথাও নোটার থেকেও কম ভোট 'তৃণমূলে'র ঝুলিতে! চূড়ান্ত ফলাফলে রেজিনগরে ৭৫,৬৬৬ ভোটে জয়ী বিজেপি। ১৫ রাউন্ড গণনার শেষে অফিসিয়াল রেজাল্টে বিজেপির ঝুলিতে গিয়েছে ১,২৯,৭৮১ ভোট। হুমায়ুন কবীরের AJUP পেয়েছে ৫৪,০৩৩ ভোট।

Written BySudeshna Paul Saha
Published: Oct 09, 2026, 02:55 PM IST|Updated: Oct 09, 2026, 03:05 PM IST
joinshare
৭২ শতাংশ মুসলিম ভোটের রেজিনগরের 'অ্যাসিড টেস্ট' জয় বিজেপির! নোটার থেকেও কম, মুছল 'তৃণমূল'
Image Credit: পদ্মনগর রেজিনগর

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অয়ন ঘোষাল ও বরুণ সেনগুপ্ত: ৭২ শতাংশ মুসলিম ভোট! সেই ৭২ শতাংশ মুসলিম ভোট অধ্যুষিত রেজিনগরেই বিজেপির বাজিমাত।৭৫,৬৬৬ ভোটে রেজিনগরে জয়ী বিজেপি। মন্ত্রী অর্জুন সিংয়ের কথায় রেজিনগর ছিল বিজেপির কাছে 'অ্যাসিড টেস্ট'। সেই 'অ্যাসিড টেস্ট'-এই বিজেপির বাজিমাত। দেরিতে হলেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকে সাড়া দিয়েছে রেজিনগরের মানুষ। অর্জুন সিং বলেন, "রেজিনগর আমাদের কাছে অ্যাসিড টেস্ট ছিল, দেরিতে হলেও মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়েছে রেজিনগরের মানুষ।" ওদিকে তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ধস। কোথাও কোথাও নোটার থেকেও কম ভোট 'তৃণমূলে'র ঝুলিতে!

সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ধস, বেহাল 'তৃণমূল'

সংখ্যালঘু বুথগুলোতে সবথেকে খারাপ অবস্থা তৃণমূলের। গণনা চলাকালীন দেখা যায়, কংগ্রেস ৭০ বা ১০০ টা করে ভোট পেলেও মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের ঝুলিতে তখন মাত্র ৮ অথবা ১০টি করে ভোট! সবথেকে খারাপ অবস্থা গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের। তাদের ঝুলিতে ২ থেকে ৩টি করে ভোট জুটেছে, এমনও দেখা যায় কোনও কোনও বুথে। সিপিএমের রক্তক্ষরণও বজায় রয়েছে। কিন্তু একদা তৃণমূল কংগ্রেসের 'গড়' বলে পরিচিত এলাকায় বেহাল রাজ্যের বিগত শাসকদল 'তৃণমূল'। শক্তিপুর-সহ রেজিনগর, সর্বত্র সংখ্যালঘু অংশের বুথে ধরা পড়ে একই ছবি।

নোটার থেকেও কম!

রেজিনগরের একটি সংখ্যালঘু বুথের ট্যালি শিটে দেখা যায়, সংখ্যালঘুদের মন থেকে একেবারে মুছে গিয়েছে 'তৃণমূল কংগ্রেসে'র গ্রহণযোগ্যতা। এমনকি নোটার থেকেও কম ভোট পড়েছে এই বুথে। মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল আলম অথবা গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রার্থী শফিউজ্জামান শেখ ঠিক কতটা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন মাত্র ৫ মাসে, এ যেন তার একটা ছোট্ট উদাহরণ। যে প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী অর্জুন সিংয়ের মন্তব্য খুবই প্রাসঙ্গিক। 

অর্জুন সিংয়ের মন্তব্য

যেখানে অর্জুন সিং বলছেন,"নন্দীগ্রাম কোনও ফ্যাক্টর নয়। ওটা জেতা আসন। কিন্তু রেজিনগর আমাদের কাছে অ্যাসিড টেস্ট ছিল। মুসলিম ভোট ৬৫% ছিল। কিন্তু মুসলমানরাও বুঝেছেন। দেরিতে হলেও বুঝেছেন। দেরিতে হলেও মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়েছে রেজিনগরের মানুষ। তাঁরা বুঝেছেন তাই উন্নয়নের সাথেই আছেন। মানুষ ভয়ের বাতাবরণ থেকে বেরিয়ে এসেছে।" 

একইসঙ্গে তাঁর সাফ বক্তব্য, "হুমায়ূন কবীরের কথা মানুষ বিশ্বাস করে না। উনি এক-এক সময় এক-এক রকম কথা বলেন। বাবরি মসজিদের নাম করে প্রচুর টাকা লুটে নিয়েছেন। মসজিদ হতেই পারে, তবে বাবরি নামে নয়!" চূড়ান্ত ফলাফলে রেজিনগরে ৭৫,৬৬৬ ভোটে জয়ী বিজেপি। ১৫ রাউন্ড গণনার শেষে অফিসিয়াল রেজাল্টে বিজেপির ঝুলিতে গিয়েছে ১,২৯,৭৮১ ভোট। হুমায়ুন কবীরের AJUP পেয়েছে ৫৪,০৩৩ ভোট। 

আরও পড়ুন, হুমায়ুন 'গড়' রেজিনগরে রেকর্ড! বাজিমাত বিজেপির তুরুপের তাস শাখারভ সরকারের

আরও পড়ুন, টিকিটে তুলকালাম! হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন ক্ষুব্ধ ৩ NCPI সাংসদ... বড় খবর

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Rejinagar Bypoll