SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

মাসে ১২ থেকে ১৫০০০ টাকা সহায়তা, ১ লাখ চাকরি- বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কারা পাবেন?

Suvendu Adhikari: দুর্গোৎসবের উদ্বোধনে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাজ্যের আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির জন্য প্রতি মাসে ১২-১৫ হাজার টাকা আর্থিক সাহায্য এবং ১ লক্ষ শিক্ষিত যুবক-যুবতীকে চাকরির প্রতিশ্রুতি দেন তিনি।

Written By Sudeshna Paul Saha
Published: Oct 17, 2026, 03:48 PM IST | Updated: Oct 17, 2026, 03:56 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে মাসে ১২ থেকে ১৫ হাজার টাকা দেওয়ার বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামে পুজোর উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের যে সব পরিবার আর্থিকভাবে দুর্বল, তাদের সাহায্যের প্রয়োজন রয়েছে। সেইসব পরিবারের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। সরকারের তরফে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোর জন্য প্রতি মাসে ১২ থেকে ১৫ হাজার টাকা আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হবে।

আর্থিক সাহায্য ও চাকরি

প্রসঙ্গত, বাংলায় বিজেপি সরকারে আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে। এবার দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠান থেকে সমাজের পিছিয়ে পড়া আর্থিকভাবে দুর্বল পরিবারবর্গের জন্য প্রতি মাসে ১২ থেকে ১৫ হাজার টাকা আর্থিক সাহায্যের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। একইসঙ্গে চাকরি নিয়েও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ১ লাখ চাকরির ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, স্বচ্ছতা এবং মেধার ভিত্তিতে পরীক্ষার মাধ্যমে ১ লক্ষ শিক্ষিত যুবক-যুবতীকে চাকরি দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার।

'নন্দীগ্রামের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক'

শুক্রবার নন্দীগ্রামের জোয়ার ভোরা ক্লাবের ৪০তম বর্ষের দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবছর পুজোর থিম ‘ব্যাঙের ছাতা’। পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পুজোমণ্ডপ। উদ্বোধনের পর উপস্থিত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “নন্দীগ্রামের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক।” মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন নবনির্বাচিত বিধায়ক হাসিরানী রথ, বিজেপি নেতা মেঘনাথ পাল-সহ একাধিক নেতৃত্ব।

'কথা কম কাজ বেশি'

একইসঙ্গে খেজুরির বিদ্যাপীঠের বিদ্যাপীঠ চৌরঙ্গী উন্নয়ন সংস্থার দুর্গাপূজারও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজোর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, "এখন কথা কম কাজ বেশি। তাই কথা না বলে কাজ করাই ভালো।" ঘোষণা করেন, "খেজুরি ও কাঁথির সঙ্গে যোগাযোগের জন্য খুব তাড়াতাড়ি ব্রিজের শিলান্যাস হবে রসুলপুর নদীর উপরে। এর ফলে কাঁথি ও খেজুরি হয়ে একেবারে হলদিয়ার সাথে যোগাযোগ নিবিড় হবে। যোগাযোগের যে সমস্যা রয়েছে তা দূর করা সম্ভব হবে।" আমগাছিয়া সুভাষ আজাদ ক্লাবের পুজোরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন, ‘ডবল ইঞ্জিন সরকার কী করে দেখুন!’ হলদিয়ায় পুজো উদ্বোধনে শিল্প নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন, 'ভয় আউট, ভরসা ইন, মন খুলে শাস্ত্র মেনে পুজো করুন', বহরমপুরে পুজো উদ্বোধনে সনাতনী বার্তা মুখ্যমন্ত্রীর

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES