• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /হুমায়ুনগড়ে বড় ধাক্কা! রেজিনগরে পদ্মঝড়, ৭৫ হাজারেরও বেশি ভোটে জয় বিজেপির; মুছে গেল তৃণমূল

হুমায়ুনগড়ে বড় ধাক্কা! রেজিনগরে পদ্মঝড়, ৭৫ হাজারেরও বেশি ভোটে জয় বিজেপির; মুছে গেল তৃণমূল

Rejinagar Bypoll Result 2026: সমস্ত হিসাব উল্টে দিল বিজেপি। বিপুল জয় রেজিনগরে। ৭২ শতাংশ মুসলিম ভোট! সেই ৭২ শতাংশ মুসলিম ভোট অধ্যুষিত রেজিনগরেই বিজেপির বাজিমাত।৭৫,৬৬৬ ভোটে রেজিনগরে জয়ী বিজেপি।

Written ByDebasmita Das
Published: Oct 09, 2026, 03:04 PM IST|Updated: Oct 09, 2026, 03:17 PM IST
joinshare
হুমায়ুনগড়ে বড় ধাক্কা! রেজিনগরে পদ্মঝড়, ৭৫ হাজারেরও বেশি ভোটে জয় বিজেপির; মুছে গেল তৃণমূল

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

সোমা মাইতি: রেজিনগরে বড়সড় রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত। উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার। ১৫ রাউন্ডের গণনা শেষে তাঁর ঝুলিতে এসেছে ১ লক্ষ ২৯ হাজার ৭৮১ ভোট। অন্যদিকে, আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী তথা হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবী আজাদের প্রাপ্ত ভোট ৫৪ হাজার ৩৩। ফলে ৭৫ হাজার ৭৪৮ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী। গণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন শাখারভ সরকার। প্রতিটি রাউন্ডের সঙ্গে বাড়তে থাকে তাঁর ভোটের ব্যবধান। শেষ পর্যন্ত বিপুল ব্যবধানে জয় ছিনিয়ে নেয় বিজেপি। ফল সামনে আসতেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে বিজেপি শিবিরে।

রেজিনগরে কোন দল কত ভোট পেল?

১৫ রাউন্ডের গণনা শেষে প্রাপ্ত ভোটের নিরিখে প্রথম স্থানে বিজেপি। শাখারভ সরকার পেয়েছেন ১,২৯,৭৮১ ভোট। দ্বিতীয় স্থানে থাকা আম জনতা উন্নয়ন পার্টির গোলাম নবী আজাদের ঝুলিতে ৫৪,০৩৩ ভোট। কংগ্রেস প্রার্থী আবদুল্লাহিল কাফি পেয়েছেন ৬,১৪৬ ভোট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। চতুর্থ স্থানে থাকা মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল আলম চৌধুরীর প্রাপ্ত ভোট ৩,৮৩৩। পঞ্চম স্থানে সিপিএম প্রার্থী মহম্মদ সাঈদ পেয়েছেন ৩,৭৮১ ভোট। ষষ্ঠ স্থানে থাকা ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেসের প্রার্থী সফিউজ্জামান শেখ পেয়েছেন ২,০৪০ ভোট।

আগের জয়ের ব্যবধানও ছাপিয়ে গেল বিজেপি

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রেজিনগর কেন্দ্র থেকে প্রায় ৫৮,৮৭৬ ভোটের ব্যবধানে জিতেছিলেন হুমায়ুন কবির। এ বার সেই ব্যবধানও ছাপিয়ে গেল বিজেপি। উপনির্বাচনে হুমায়ুন নিজে না দাঁড়িয়ে ছেলে গোলাম নবী আজাদকে প্রার্থী করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁর দলকে বড় ব্যবধানে হারতে হল।

আরও পড়ুন, ৭২ শতাংশ মুসলিম ভোটের রেজিনগরের 'অ্যাসিড টেস্ট' জয় বিজেপির! নোটার থেকেও 

তৃণমূলের দুই গোষ্ঠীরও হতাশাজনক ফল

রেজিনগরে তৃণমূলের দুই গোষ্ঠীর প্রার্থীরাই পিছনের সারিতে রয়েছেন। রবিউল আলম চৌধুরী পেয়েছেন ৩,৮৩৩ ভোট। অন্যদিকে, ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেসের প্রার্থী সফিউজ্জামান শেখ পেয়েছেন ২,০৪০ ভোট। ফলে এই কেন্দ্রে বিজেপির জয়ের পাশাপাশি তৃণমূলের দুই গোষ্ঠীর দুর্বল ভোটপ্রাপ্তিও রাজনৈতিক আলোচনায় উঠে এসেছে।

বিজেপি শিবিরে উচ্ছ্বাস

শাখারভ সরকারের জয়ের খবরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে। রেজিনগরের মতো কেন্দ্রে এত বড় ব্যবধানে জয়কে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে এই ফলের প্রভাব আগামী দিনে জেলার রাজনৈতিক সমীকরণে কীভাবে পড়ে, সেদিকেই নজর থাকবে।

আরও পড়ুন, দেশ ছাড়ছেন হুমায়ুন কবীর! গোল্ডেন ভিসা নিয়ে কোথায় চলে যাচ্ছেন তিনি?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Rejinagar Bypoll