• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /পাঁচটা কেন ৫০০ এনকাউন্টার হলেও কম, এদিকে ওদিক করলেই পুলিসের গুলি আছে: দিলীপ ঘোষ

পাঁচটা কেন ৫০০ এনকাউন্টার হলেও কম, এদিকে ওদিক করলেই পুলিসের গুলি আছে: দিলীপ ঘোষ

Dilip Ghosh: দিলীপ ঘোষ আরও বলেন, অনেক রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছি আমরা, ভয়ে ভয়ে থাকার জন্য নয়

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Nov 17, 2026, 14:18 IST|Updated: Nov 17, 2026, 14:21 IST
joinshare
পাঁচটা কেন ৫০০ এনকাউন্টার হলেও কম, এদিকে ওদিক করলেই পুলিসের গুলি আছে: দিলীপ ঘোষ
Image Credit: দিলীপ ঘোষ

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বাতাসের গতি সর্বোচ্চ ১৪৫ কিমি, শুক্রবার আছড়ে পড়বে অতিপ্রবল ঘূর্ণিঝড় আখভান, আজ থেকেই হাওয়া বদল বাংলায়

বাতাসের গতি সর্বোচ্চ ১৪৫ কিমি, শুক্রবার আছড়ে পড়বে অতিপ্রবল ঘূর্ণিঝড় আখভান, আজ থেকেই হাওয়া বদল বাংলায়

2

কেন Kwala Intel-ই ভরসা সিএ গুপ্তার? জেনে নিন ৪ কারণ

3

'জয়বাংলা ছেড়ে জয় শ্রীরামে', পদ্মে SIR সওয়াল! নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টে শোরগোল

4

'সঙ্গে হাঁটা যায় না', সোমেনপুত্রের কাছে 'অচ্ছুত্‍' অভিষেক!

5

'মোদী অত্যন্ত টাফ মানুষ', ট্রাম্পের মুখে বিরাট প্রশংসা নমোর

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

বিধান সরকার: গত ৬ মাসে রাজ্য ৫ এনকাউন্টার হয়ে গিয়েছে। কখনও পুলিসের বন্দুক ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা তো কখনও পুলিসকে লক্ষ্য করে গুলি, ঘটনাস্থলের পাল্টা পদক্ষেপ করেছে পুলিস। এনিয়ে বিরোধীরা বিভিন্ন প্রশ্ন তুলেছে। তাদের পাল্টা দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।

মঙ্গলবার চণ্ডীতলার পাকুড় মশাটে এক জগদ্ধাত্রী পুজোয় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। সেখানেই এক অনুষ্ঠানে রাজ্যে এনকাউন্টার নিয়ে কথা তোলেন। দিলীপ ঘোষ বলেন, অনেকে বলছেন পাঁচটা এনকাউন্টার হল, আমি বলি পাঁচশো হলেও কম হবে। হিন্দু মা-বোনেদের দিকে যারা ট্যারা চোখে তাকাবে তাদের কী দুর্ভোগ হবে সেটা দেখতে পেয়েছি।
দুষ্কৃতকারীরা দাপিয়ে বেরিয়েছে। আমাদের ধর্মকর্ম করতে দেয়নি। মা বোনেরা ভয়ে ভয়ে বাজারে বেরিয়েছেন। এর পরিবর্তন আপনারাই করেছেন। তাই মাথা উঁচু করে বাঁচবেন ধর্ম কর্ম করবেন।

আরও পড়ুন-‘সনাতনকে গালি দিলে বিপদ’! হুংকার মুখ্যমন্ত্রীর, ঘোষণা কলকাতার প্রথম রামকথার আসরের

দিলীপ ঘোষ আরও বলেন, কেউ এদিক-ওদিক করলেই পুলিসের গুলি আছে। অনেক রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছি আমরা, ভয়ে ভয়ে থাকার জন্য নয়। বাংলার পবিত্র মাটিতে অনেক মনীষী জন্মেছেন। গোটা দুনিয়াকে আমরা রাস্তা দেখিয়েছি। সেখানেই আমাদের বাড়িতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছিল। এখান থেকে মুক্তি পেয়েছি আমরা। আমরা দেখিয়ে দিয়েছি আমরা পারি। এখানে কোনও দুষ্কৃতকারী মৌলবাদীদের জায়গা নেই।

এখানেই থেমে থাকেননি পঞ্চায়েত মন্ত্রী। তিনি বলেন, আমরা মাথা উঁচু করে বাঁচব, ভয়ে ভয়ে থাকতে হবে না।  নতুন প্রজন্মের জন্য সেই ব্যবস্থা করে দিয়ে যাব আমরা। দুর্নীতি তোলাবাজি সিন্ডিকেট থাকবে না। মা-বোনেদের দিকে কেউ ট্যারা চোখে তাকাবে না। ভরসা রাখুন আগামী দিনে পশ্চিমবঙ্গকে আমরা পাল্টে দেব।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Dilip Ghosh