• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /‘সনাতনকে গালি দিলে বিপদ আছে!’ হুংকার মুখ্যমন্ত্রীর, ঘোষণা কলকাতার প্রথম রামকথার আসরের

‘সনাতনকে গালি দিলে বিপদ আছে!’ হুংকার মুখ্যমন্ত্রীর, ঘোষণা কলকাতার প্রথম রামকথার আসরের

Suvendu Adhikari: নেতাজি ইনডোর স্টেডিয়ামে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চল্লিশা পাঠ অনুষ্ঠিত হল আজ। এই মঞ্চ থেকেই আগামী ১৬ থেকে ২৪ জানুয়ারি কলকাতায় বিশাল রামকথার আসর এবং ২৯ ডিসেম্বর ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতা পাঠের ঘোষণা করা হয়েছে।

Written BySudeshna Paul Saha
Published: Nov 17, 2026, 14:04 IST|Updated: Nov 17, 2026, 14:24 IST
joinshare
‘সনাতনকে গালি দিলে বিপদ আছে!’ হুংকার মুখ্যমন্ত্রীর, ঘোষণা কলকাতার প্রথম রামকথার আসরের

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বাতাসের গতি সর্বোচ্চ ১৪৫ কিমি, শুক্রবার আছড়ে পড়বে অতিপ্রবল ঘূর্ণিঝড় আখভান, আজ থেকেই হাওয়া বদল বাংলায়

বাতাসের গতি সর্বোচ্চ ১৪৫ কিমি, শুক্রবার আছড়ে পড়বে অতিপ্রবল ঘূর্ণিঝড় আখভান, আজ থেকেই হাওয়া বদল বাংলায়

2

কেন Kwala Intel-ই ভরসা সিএ গুপ্তার? জেনে নিন ৪ কারণ

3

'জয়বাংলা ছেড়ে জয় শ্রীরামে', পদ্মে SIR সওয়াল! নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টে শোরগোল

4

'সঙ্গে হাঁটা যায় না', সোমেনপুত্রের কাছে 'অচ্ছুত্‍' অভিষেক!

5

'মোদী অত্যন্ত টাফ মানুষ', ট্রাম্পের মুখে বিরাট প্রশংসা নমোর

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অয়ন ঘোষাল: রাজ্যে পালাবদলের আগে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ হয়েছিল। তারিখটা ছিল ৭ ডিসেম্বর, ২০২৫। বর্ণাঢ্য ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল সনাতন সংস্কৃতি সংসদ। তার ঠিক ১ বছরের মাথায়, বদলের বাংলায় ফের সনাতন সংস্কৃতির আরেক মাইলফলক রচিত হল আজ। নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হল ৫ লক্ষ কণ্ঠে হনুমান চল্লিশা পাঠ। আর এই হনুমান চল্লিশা পাঠের আসর থেকেই কলকাতায় প্রথমবার রামকথার আসরের ঘোষণা। ১৬ থেকে ২৪ জানুয়ারি, ৯ দিনব্যাপী কলকাতায় চলবে সুবিশাল রামকথার আসর।

এদিন হনুমান চল্লিশা পাঠের আসরে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ রাজ্যের মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রী ও বঙ্গ বিজেপি নেতৃত্ব।  নেতাজি ইনডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "সনাতনকে গালি দিয়ে রামকে গালি দিয়ে যারা ভাবছে বেরিয়ে যাবে, তাদের বিপদ আছে। বাংলায় ৩৪ বছর নাস্তিক বামেরা ছিল। বলত এখানে জয় শ্রী রাম চলবে না। তারপর ১৫ বছর একটা সরকার ছিল। বলেছিল হিন্দু ধর্ম গন্দা ধর্ম। ২০২৪ সালের ২২ জানুয়ারি তৃণমূল সরকার বলেছিল রাম মন্দির করতে দেব না। মহাকুম্ভকে বলেছিল মৃত্যুকুম্ভ। দেখুন বিধাতার খেলা। ঈশ্বরের শক্তি দেখুন। রাজ্য পাল্টে গেছে। আগের সরকার মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছিল। এবার মহালয়ার দিন দিল্লিতে নিজেই প্রিজন ভ্যানে উঠে গেল। এটাই সনাতনের শক্তি।"

মুখ্যমন্ত্রী আরও বলেন, "১৫ জানুয়ারি যাঁরা ভিন রাজ্যের অতিথি গঙ্গাসাগর আসবেন, তাদের আমরা হেলিকপ্টারে নিয়ে যাব।" এরপরই তিনি ঘোষণা করেন, ১৬ জানুয়ারি কলকাতায় মহা রামকথার আসর বসবে। ২৯ ডিসেম্বর ব্রিগেডে হবে ১০ লক্ষ কণ্ঠে গীতা পাঠ। মোহন ভাগবত আসবেন। রামদেব আসবেন। ওদিকে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "আজ আবেগে ভেসে এখানে হিন্দু মহা জমায়েত হয়েছে। বাংলায় দাঁড়িয়ে লড়কে লেঙ্গে পাকিস্তান স্লোগান দেওয়া হতো। ভারত তেরে টুকরে হোঙ্গে স্লোগান দেওয়া হতো। এখানে হনুমান চল্লিশা পাঠ করার পরিবেশ ছিল না। আপনারা বাংলার মানুষ এই পরিবেশ তৈরি করেছেন। ১৬ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি কলকাতায় বিশাল বড় রাম কথার আসর বসবে।"

এদিন হনুমান চল্লিশা পাঠের আসরে যোগ দিয়ে হনুমানজির আরতি করেন মুখ্যমন্ত্রী। সাধক রামচন্দ্র দাসকে  হনুমানজির মূর্তি উপহার হিসেবে তুলে দেন। উপহার হিসেবে তুসে দেন রামলালার মূর্তিও। গো বলয়ের মহারাজা অগ্রসেন ধাম ছিলেন আজকের এই অনুষ্ঠানের মূল আহ্বায়ক। তবে আজকের অনুষ্ঠান সাফল্য মন্ডিত করতে রাজ্যের শাসক দল সহ সমস্ত হিন্দু সনাতন সংগঠন-ই প্রস্তুতি নিয়েছিল। রামানন্দ মিশন, সনাতন ভাইবস সহ একাধিক সংগঠন আজ ইনডোর স্টেডিয়াম ভরানোর দায়িত্বে ছিল। অনুষ্ঠানে সগৌরব উপস্থিতি ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ রাজ্য ক্যাবিনেটের উজ্জ্বল একঝাঁক মন্ত্রী এবং নেতাদের। 

আরও পড়ুন, ১৫ দিনের মধ্যে অভিষেককে... নোটিস জারি হাইকোর্টের! মামলা ফেরায় সুপ্রিম কোর্টও

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Suvendu Adhikari