• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /‘বাংলায় আগের মতো তোলাবাজি, সিন্ডিকেট রাজ নেই’, দিল্লির মঞ্চে বড় দাবি মৌমিতার

‘বাংলায় আগের মতো তোলাবাজি, সিন্ডিকেট রাজ নেই’, দিল্লির মঞ্চে বড় দাবি মৌমিতার

“বাংলায় আগের মতো তোলাবাজি, সিন্ডিকেট রাজ নেই।” দিল্লির আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে বড় দাবি শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্রের! ৩৪ হাজার কোটি টাকার বিনিয়োগ ও ‘জিরো টলারেন্স’ নীতির কথা তুলে ধরলেন তিনি। পাশাপাশি রাজ্যে আসছে পৃথক স্টার্টআপ নীতিও।

Written BySoumita Mukherjee
Published: Nov 25, 2026, 20:19 IST|Updated: Nov 25, 2026, 20:24 IST
joinshare
‘বাংলায় আগের মতো তোলাবাজি, সিন্ডিকেট রাজ নেই’, দিল্লির মঞ্চে বড় দাবি মৌমিতার

About the Author

Soumita Mukherjee

Soumita Mukherjee

ইংরেজি সাহিত্যে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। ২০১২ সালে টেলিভিশনে হাতেখড়ি, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ২০২১ থেকে ডিজিটালের দুনিয়ায় প্রবেশ। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, দেড় দশকের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন। তারকাদের প্রশ্ন করাতেই বেশি সাবলীল। তবে শুধু গ্ল্যামার জগতেই আটকে নেই। ভোট কভারেজ থেকে শুরু করে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট কোঅর্ডিনেশন থেকে টিম ম্যানেজমেন্ট-- সর্বমুখিন, সর্বত্রগামী। 
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
‘বাংলায় আগের মতো তোলাবাজি, সিন্ডিকেট রাজ নেই’, দিল্লির মঞ্চে বড় দাবি মৌমিতার

‘বাংলায় আগের মতো তোলাবাজি, সিন্ডিকেট রাজ নেই’, দিল্লির মঞ্চে বড় দাবি মৌমিতার

2

বদলের বাংলায় রাজবংশী ভাষাকে অষ্টম তফশিলে স্বীকৃতি? কোচবিহারে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা....

3

বিরাট ধাক্কা মমতা তৃণমূলের: ১১ জন তৃণমূল কাউন্সিলরের দলবদল? ডিসেম্বরেই কি বড়সড় পালাবদল? ২০২৭-এর পুরভোটের আগেই কি বোর্ড বদল?

4

মারধর করে উলঙ্গ অবস্থায় এলাকায় ঘোরানো, আইসিইউতে ভর্তি তৃণমূল কাউন্সিলর! রিপোর্ট তলব আদালতের

5

রাহুল চেয়েছিলেন ১২০ সিট, অখিলেশের অফার ২৬! 'আমরা কি ভিখারি?' রেগে লাল কংগ্রেস সাংসদ

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

রাজীব চক্রবর্তী: পশ্চিমবঙ্গে আগের মতো তোলাবাজি ও সিন্ডিকেট রাজের রমরমা আর নেই বলে জোরালো দাবি করলেন শিল্প দফতরের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। বুধবার নয়াদিল্লিতে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ‘পশ্চিমবঙ্গ দিবস’-এর অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যে তোলাবাজি ও সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগ নাকচ করেন তিনি। শিল্প প্রতিমন্ত্রীর স্পষ্ট দাবি, রাজ্যে তোলাবাজি চললে ৩৪ হাজার কোটি টাকার বিনিয়োগ আসত না। তাঁর এই বক্তব্য ঘিরে বাণিজ্য মেলার মঞ্চে যেমন শিল্পমহলের দৃষ্টি আকর্ষণ হয়েছে, তেমনই রাজ্যের সাম্প্রতিক প্রেক্ষাপটে ভিন্ন সুরের জল্পনাও তৈরি হয়েছে।

আরও পড়ুন- বদলের বাংলায় রাজবংশী ভাষাকে অষ্টম তফশিলে স্বীকৃতি? কোচবিহারে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা....

আন্তর্জাতিক বাণিজ্য মেলার পশ্চিমবঙ্গ প্যাভিলিয়ন ঘুরে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৌমিতা বিশ্বাস মিশ্র রাজ্যের শিল্প পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, একসময় রাজ্যে কোনো প্রকল্পের খুঁটিপুজো হলেই শিল্পপতিদের কাছে তোলাবাজেরা পৌঁছে যেত বলে অভিযোগ উঠত, কিন্তু বর্তমানে সেই পরিস্থিতির আমূল বদল ঘটেছে। মৌমিতার কথায়, এখন আর আগের মতো তোলাবাজি বা সিন্ডিকেট রাজ নেই। মুখ্যমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ নীতির ফলেই রাজ্যে তোলাবাজি ও গুন্ডাগিরি বন্ধ হয়েছে বলে দাবি করেন শিল্প প্রতিমন্ত্রী। তাঁর যুক্তি, শিল্প অনুকূল পরিবেশ না থাকলে এবং তোলাবাজির দৌরাত্ম্য বজায় থাকলে রাজ্যে ৩৪ হাজার কোটি টাকার বিনিয়োগ আসা সম্ভব হতো না।

তবে শিল্প প্রতিমন্ত্রীর এই দাবির মধ্যেই ভিন্ন সুরের বিষয়টিও সামনে এসেছে। উল্লেখ্য, এর আগে ওই একই প্যাভিলিয়নে দাঁড়িয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত পশ্চিমবঙ্গে তোলাবাজির অস্তিত্বের কথা স্বীকার করেছিলেন। ফলে একই মঞ্চ ও প্রেক্ষাপটে দাঁড়িয়ে অর্থমন্ত্রীর আগের বক্তব্য এবং এদিন শিল্প প্রতিমন্ত্রীর জোরালো দাবির মধ্যে ফারাক নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে।

আন্তর্জাতিক বাণিজ্য মেলার পশ্চিমবঙ্গ দিবসের এই অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত এবং আইএনসিএ দফতরের সচিব সৌমিত্র মোহন। অনুষ্ঠানে রাজ্যের ভবিষ্যৎ শিল্প ও উদ্যোগ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন সুব্রত গুপ্ত। তিনি জানান, পশ্চিমবঙ্গে স্টার্টআপ ক্ষেত্রকে আরও গতি দিতে এবং নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে রাজ্যে স্টার্টআপের জন্য পৃথক নীতি আনার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন- ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের দখল নেব’, হিন্দু হত্যার বদলা নেওয়ার হুঁশিয়ারি অর্জুন সিংয়ের

সুব্রত গুপ্ত আরও জানান, এই পৃথক স্টার্টআপ নীতি প্রণয়নের ক্ষেত্রে রাজ্যের শীর্ষস্থানীয় শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের ইনকিউবেটরগুলির পরামর্শ নেওয়া হচ্ছে। বিশেষ করে আইআইটি খড়্গপুর, আইসার এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের ইনকিউবেটরগুলির সঙ্গে আলোচনা ও পরামর্শের ভিত্তিতেই নীতিগত রূপরেখা তৈরি করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সব মিলিয়ে, দিল্লির আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান থেকে একদিকে যেমন রাজ্যে তোলাবাজি ও সিন্ডিকেট রাজ বন্ধ হওয়ার দাবি তুলে বিনিয়োগের খতিয়ান পেশ করা হয়েছে, অন্যদিকে তেমনি পৃথক স্টার্টআপ নীতি আনার পরিকল্পনার কথাও জানানো হয়েছে। একইসঙ্গে, তোলাবাজি প্রসঙ্গে পূর্ববর্তী মন্তব্যের সঙ্গে বর্তমান দাবির বৈপরীত্য নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে রাজ্যের অন্দরে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
BJP
government of west bengal