• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /রুজির টানে বাংলায় এসে সন্তানহারা, ইটভাটার পুকুরে মেয়ের দেহ ভেসে উঠতেই হাহাকার বাবার

রুজির টানে বাংলায় এসে সন্তানহারা, ইটভাটার পুকুরে মেয়ের দেহ ভেসে উঠতেই হাহাকার বাবার

Canning: বোনের সঙ্গে খেলতে বেরিয়েছিল চাঁদনী। অসাবধানতায় পুকুরে পড়ে যায়

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Oct 28, 2026, 10:25 AM IST|Updated: Oct 28, 2026, 10:28 AM IST
joinshare
রুজির টানে বাংলায় এসে সন্তানহারা, ইটভাটার পুকুরে মেয়ের দেহ ভেসে উঠতেই হাহাকার বাবার
Image Credit: ক্যানিং

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
রুজির টানে বাংলায় এসে সন্তানহারা, ইটভাটার পুকুরে মেয়ের দেহ ভেসে উঠতেই হাহাকার বাবার

রুজির টানে বাংলায় এসে সন্তানহারা, ইটভাটার পুকুরে মেয়ের দেহ ভেসে উঠতেই হাহাকার বাবার

2

মাত্র ৩ কিমি এগিয়েছে ৩ ঘণ্টায়, প্রায় সাড়ে ১০ ঘণ্টা ধরে ল্যান্ডফল প্রক্রিয়া! ঘূর্ণিঝড় অর্ণবের বেনজির রেকর্ড

3

বিরাট বিপাকে 'বিবি' নেতেনিয়াহু! একজিট পোলে রাজপাট বদলের ইঙ্গিত ইজরায়েলে

4

গতি ঘণ্টায় ১৫০ কিমি, তোলপাড় বৃষ্টি নিয়ে কাঁকিনাড়ায় আছড়ে পড়ল অর্ণব, দেখুন ক্ষয়ক্ষতির ছবি

5

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

প্রসেনজিত্ সরদার: রুজির টানে বাংলায় এসে সন্তানকে হারাল পরিযায়ী শ্রমিক। ক্যানিংয়ের তালদিতে মর্মান্তিক ঘটনা। পুকুরের জলে ভাসে উঠল শিশু কন্যার দেহ।

বিহার থেকে ইটভাটা শ্রমিক হিসেবে ক্যানিয়ের তালদির টাইগার ইটভাটায় কাজে এসেছিল চাঁদনী কুমারীর(১০) বাবা-মা। পরিবারের সঙ্গে ইটভাটার শ্রমিক আবাসনে থাকত সে। মঙ্গলবার বাবা-মা কাজে যাওয়ার পর খেলতে বেরিয়ে পড়ে চাঁদনী কুমারী। তখনই ঘটে যায় অঘটন।

ইটভাটায় মাটি তোলার ফলে অধিকাংশ জায়গায় গর্ত হয়ে পুকুর তৈরি হয়ে যায়। সেরকমই একটি পুকুর ছিল টাইগার ইটভাটাক কাছে। খেলার সময় অসাবধানতাবশত ওইরকম একটি গভীর পুকুরে পড়ে যায় চাঁদনী কুমারী।

এদিকে, অনেকক্ষণ কোনও খোঁজ না পেয়ে চাঁদনীর খোঁজ শুরু হয়ে যায়। জড়ে হয়ে যায় অন্যান্য শর্মিরা। তন্নতন্ন করে খোঁজা হয় চারদিক। তখনই দেখা যায় জলাশয়ের জলে ভাসছে চাঁদনীর দেহ।

তড়িঘড়ি চাঁদনীকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন-DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

চাঁদনীর মৃত্যু ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ইটভাটায় কর্মরত পরিযায়ী শ্রমিক পরিবারগুলির অসহায়তা এবং নিরাপত্তাহীনতার ছবি। অভিযোগ,বেশিরভাগ ইটভাটা সংলগ্ন এলাকায় কোনও ঘেরা থাকে না, থাকে না কোনও নিরাপত্তা ব্যবস্থা। খোলা জলাশয়,গভীর গর্ত বিপজ্জনক অবস্থায় পড়ে থাকে। আর তার বলি হতে হয় শিশুদের।
মাত্র ১০ বছর বয়সে পরিবারের সঙ্গে ভিন রাজ্যে এসে ইটভাটায় কাজ করা নিয়েও উঠছে প্রশ্ন। শিশু শ্রম আইন থাকলেও তা যে কতটা মানা হচ্ছে, এই ঘটনা তারই প্রমাণ বলে মনে করছেন স্থানীয়রা।

ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিস হাসপাতালে পৌঁছায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

মেয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার-সহ মৃতের বাবা সুনীল দাস। বিহারে ফিরে যাওয়ার মতো টাকাও তাদের কাছে নেই বলে জানিয়েছে পরিবার। গোটা ঘটনায় তালদি পূর্ব শিবনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:
West Bengal