অয়ন ঘোষাল ও পিয়ালি মিত্র: অন্ধ্রপ্রদেশের ইয়ানমে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় অর্ণব। ভয়ংকর পরিস্থিতি কাঁকিনাড়ায়। সেখানে প্রবল বৃষ্টির সঙ্গে দাপটে ঝড়। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী সিভিয়ার সাইক্লোন হিসেবেই আছড়ে পড়েছে অর্ণব। দক্ষিণ ওড়িশার একাধিক জেলাতেও দাপট দেখিয়েছে অর্ণব। প্রবল বৃষ্টি ও গাছ পড়ে বিপর্যস্ত বহু এলাকা। ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হওয়ার পর সেটি ডান দিকে বাঁক নিলে তার প্রভাব বাংলার উপরে পড়বে। তার জেরে দক্ষিণবঙ্গের উপকুলবর্তী জেলাগুলিতে প্রবল বৃষ্টি হতে পারে।
#WATCH | Cyclone Arnab | Yanam, Puducherry: Several trees have been uprooted due to the impact of Cyclone Arnab near the Yanam entrance on National Highway 216. Strong winds associated with the cyclone have caused damage to trees along the highway: Disaster management (Visuals Source: Disaster management)
— ANI (@ANI) October 27, 2026
মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিট থেকে শুধু হয় অর্ণবের ল্যান্ডফল। এই প্রক্রিয়া শেষ হয় ভোট ৪টে ৫৫ মিনিট পর্যন্ত। ল্যান্ডফলের প্রক্রিয়া যখন শুরু হয় তখন অর্ণবের গতি ছিল ঘণ্টায় ১২১ কিলোমিটার। ল্যান্ডফল চলাকালীন সেই গতি সামান্য বেড়ে হয় ১৩২ কিলোমিটার প্রতি ঘণ্টায়। কোথাও কোথাও দমকা হাওয়ার গতি ছিল ১৫০ কিমি প্রতি ঘণ্টায়। প্রবল ঘূর্ণিঝড় হিসেবেই আছড়ে পড়েছে অর্ণব। সেটি সুপার সাইক্লোন হয়নি। ল্যান্ডফলের সময় এর মেয়াদ ছিল ১ মিনিট ১৭ সেকেন্ড। অন্তত ৩ মিনিট ধরে একই গতিতে যদি ল্যান্ডফল না হয় তাহলে কোনও ঝড়কে সুপার সাইক্লোন বলা হয় না।
#WATCH | Yanam, Puducherry: Minister Malladi Krishna Rao visited Savitri Nagar, which was flooded after seawater inundated the village due to the impact of Cyclone Arnab. During the visit, he assessed the flood situation and interacted with the affected residents. https://t.co/FF0CrrQdER
— ANI (@ANI) October 27, 2026
সকাল সাড়ে দশটা নাগাদ অর্ণব ডানদিকে বাঁক নেবে। স্বাভাবিকভাবে এটি ছত্তীসগড় অভিমুখে যাবে। তারপর ডানদিকে বেঁকে ওড়িশা ও বাংলার দিকে আসবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। এরপর এটি বিহার ও উত্তরপ্রদেশ দিয়ে নেপালের দিকে চলে যাবে। এমনটাই অনুমান আবহাওয়া দফতরের।
এদিকে, গতকাল রাত থেকেই দীঘার একদফা প্রবল বৃষ্টি হয়েছে। তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বয়েছে। বারবার উত্তাল হয়েছে সমুদ্র। সকালে ভোটের আলো ফোটের পর সূর্যোদয়ের একটা আভাস পাওয়া গিয়েছে তবে দীঘার দুর্যোগ কেটে গিয়েছে, এটা ভাবার কোনও কারণ নেই। কেননা ঘূর্ণিঝড় অর্ণব ডানদিকে বাঁক নিলে সকাল সাড়ে দশটা বা এগারোটা থেকে বিকেল পর্যন্ত পূর্ব মেদিনীপুরের উপকুলবর্তী এলাকায় বজ্র বিদ্যুত্-সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি ৫৫ কিলোমিটার বেগে দমকা হওয়া বইতে পারে।
বিপর্যয় মোকাবিলায় আগে থেকেই তৈরি ছিল ওড়িশা সরকার। বিভিন্ন জেলায় গাছ পড়ে কোথাও রাস্তা অবরোধ হয়ে গিয়েছে, কোথাও বিদ্যুত্ বিচ্ছিন্ন। সেইসব গাছ কেটে ফেলে রাস্তা সাফ করার কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা টিম। দক্ষিণ ওড়িশার ৬ জেলায় প্রবল বৃষ্টি ও ঝোড়ে হাওয়া বইতে থাকে। গঞ্জাম জেলায় সকালের দিকে বৃষ্টি কিছুটা ধরেছে, হাওয়ার দাপটও কিছুটা কমেছে। আকাশ কিছুটা সাফ হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কী তা একটু বেলা হলে স্পষ্ট হবে।
উল্লেখ্য, আবহাওয়া দফতর আগেই জানিয়ে দিয়েছিল ঘূর্ণিঝড় অর্ণবের পরোক্ষ প্রভাব বাংলায় পড়বে। অর্ণব ল্যান্ডফল শেষ করার পর পুরোপুরি স্থলভাবে ঢুকে পড়ার পর এটি মুখোমুখি হবে পশ্চিমী ঝঞ্ঝার। এর ফলে এটি ডান দিকে বাঁক নিয়ে ওড়িশা ও বাংলার দিকে আসতে পারে। তবে সেটি বিহার ও উত্তরপ্রদেশ দিয়ে বেরিয়ে যাবে। তবে ভুবনেশ্বর, গোপালপুরে প্রবল বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাংলার পশ্চিমমেদিনীপুরে প্রবল বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনাতে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
Add Z